►কী কারণে মেন্ডেল মটর গাছকে তাঁর পরীক্ষার জন্য নির্বাচন করেছিলেন ? [Why Mendel selected pea plant for his experiment]:-
বাগানের মিষ্টি মটর গাছে নিম্নলিখিত নির্দিষ্ট বৈশিষ্ট্যগুলি থাকায় মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছকে নমুনা হিসেবে ব্যবহার করেছিলেন ।
১. মটর গাছ দ্রুত বংশবিস্তারে সক্ষম, তাই অল্প সময়ের মধ্যে বংশানুক্রম কয়েকপুরুষ ধরে পরীক্ষা-নিরীক্ষা করা সম্ভব ।
২. মটর ফুল উভলিঙ্গ হওয়ায় মটর গাছে স্ব-পরাগযোগ ঘটানো সম্ভব ।
৩. মটর গাছ স্ব-পরাগী হওয়ায় বাইরে থেকে আসা অন্য কোনো চারিত্রিক বৈশিষ্ট্য মিশে যাওয়ার সম্ভাবনা খুবই কম ।
৪. মটর গাছের মধ্যে অনেক রকমের বিপরীত বৈশিষ্ট্যের সমন্বয় ঘটতে দেখা যায়, অর্থাৎ মটর গাছের মধ্যে বহু প্রকার [varieties] দেখা যায় ।
৫. মটর গাছ বংশপরম্পরায় নির্দিষ্ট চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন খাঁটি অপত্য গাছ উত্পাদনে সক্ষম ।
৬. সংকর গাছগুলি জননক্ষম হওয়ায় নিয়মিতভাবে বংশবৃদ্ধি করতে পারে ।
► মেন্ডেল কর্তৃক নির্বাচিত সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য [Seven pairs of opposite characters selected by Mendel]:-
মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছগুলোর মধ্যে যে সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য লক্ষ করেছিলেন তা হল : বিপরীতধর্মী বৈশিষ্ট্যের প্রথমোক্তগুলি ছিল প্রকট গুণসম্পন্ন এবং শেষোক্তগুলি ছিল প্রচ্ছন্ন গুণসম্পন্ন ।
মটর গাছের সাত জোড়া বিপরীতধর্মী বৈশিষ্ট্য
| মটর গাছের অংশ | বিপরীতধর্মী বৈশিষ্ট্য |
| ১. কান্ডের দৈর্ঘ্য | লম্বা ও বেঁটে |
| ২. বিজের আকার | গোল ও কুঞ্চিত |
| ৩. বীজপত্রের বর্ণ | হলুদ ও সবুজ |
| ৪. বীজ-ত্বকের বর্ণ | রঙ্গিন ও সাদা |
| ৫. পরিপক্ক ফলের আকার | স্ফীত ও খাঁজবিশিষ্ট |
| ৬. অপরিপক্ক ফলের বর্ণ | সবুজ ও হলুদ |
| ৭. কান্ডে ফুলের অবস্থান | শীর্ষে ও কক্ষে |
***
- 2484 views