জননের সংজ্ঞা ও জননের প্রকারভেদ

Submitted by administrator on Fri, 12/14/2012 - 15:24

জনন ও বংশগতি [Reproduction and Heredity]

► সুচনা [Introduction]:- জনন অর্থাৎ বংশবিস্তার হল জীবের অন্যতম বৈশিষ্ট্য । পরিণত জীব অপত্য জীব সৃষ্টি করার মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে । যে জীব থেকে অপত্য জীব সৃষ্টি হয় তাকে জনিতৃ জীব এবং জনিতৃ জীব থেকে সৃষ্টি হওয়া জীবকে অপত্য জীব বলে । জনিতৃ জীব থেকে অপত্য জীব সৃষ্টির পদ্ধতিকেই জনন বা বংশবিস্তার বলা হয় ।

• জননের সংজ্ঞা [Defination of Reproduction]:- যে জৈবিক পদ্ধতির দ্বারা জীব তার নিজের সত্তা ও আকৃতিবিশিষ্ট অপত্য জীব সৃষ্টি করার মাধ্যমে নিজের প্রজাতির অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যা বৃদ্ধি করে, তাকে জনন বা রিপ্রোডাকশন বলে ।

• জননের প্রকারভেদ [Types of Reproduction]:- প্রজাতি বিশেষে জননের প্রকারভেদ দেখা যায় । জীবজগতে সাধারনত চার রকমের জনন দেখা যায়, যেমন:

[ক] অঙ্গজ জনন বা ভেজিটেটিভ রিপ্রোডাকশন [Vegetative Reproduction]

[খ] অযৌন জনন বা আসেক্সুয়াল রিপ্রোডাকশন [Asexual Reproduction]

[গ] যৌন জনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন [Sexual Reproduction]

[ঘ] অপুংজনি বা পারথেনোজেনেসিস [Parthenogensis]

জননের প্রকার জননের সংজ্ঞা জননের উদাহরণ
1. অঙ্গজ জনন যে জনন পদ্ধতিতে জীবদেহের কোনও অঙ্গ এবং অঙ্গের অংশ জনিতৃ দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য জীব সৃষ্টি করে, তাকে অঙ্গজ জনন বলে । গোলাপ, জবা. পাথরকুচি, আদা, আলু, প্রভৃতি গাছে অঙ্গজ জনন দেখা যায় ।
2. অযৌন জনন যে জনন প্রক্রিয়ায় গ্যামোট উত্পাদন ছাড়াই রেণু উত্পাদনের মাধ্যমে বা কোশ বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি হয়, তাকে অযৌন জনন বলে । মিউকর, অ্যাগারিকাস, ইত্যাদি উদ্ভিদ এবং অ্যামিবা, হাইড্রা ইত্যাদি প্রাণীতে এই রকমের জনন দেখা যায় ।
3. যৌন জনন যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্নধর্মী গ্যামোট বা জননকোশের মিলানের দ্বারা অপত্য জীব সৃষ্টি হয়, তাকে যৌন জনন বলে । উন্নত শ্রেণির উদ্ভিদ ও প্রাণীদেহে এই রকমের জনন দেখা যায় ।
4. অপুংজনি যে জনন প্রক্রিয়ায় নিষেক ছাড়াই অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি জীব সৃষ্টি হয়, তাকে অপুংজনি বলে । বোলতা, মৌমাছি, পিঁপড়ে ইত্যাদি প্রাণীতে এবং মিউকর, স্পাইরোগাইরা ইত্যাদি উদ্ভিদে এই রকমের জনন দেখা যায় । (এই সব উদ্ভিদ ও প্রাণীদের অন্যান্য জননও দেখা যায় ।)

চার রকমের জননের মধ্যে বেশির ভাগ জীব অযৌন বা যৌন জনন পদ্ধতিতে বংশবিস্তার করে । অঙ্গজ জনন প্রধানত উদ্ভিদের ক্ষেত্রে দেখা যায় এবং অপুংজনি কয়েকটি নিম্ন শ্রেণির উদ্ভিদে, যেমন : শৈবাল, ছত্রাক এবং কয়েকরকম প্রাণীতে, যেমন : মৌমাছি, বোলতা পিঁপড়ে প্রভৃতিতে দেখা যায় ।

***

Related Items

বংশগতি ও সম্পর্কিত কয়েকটি প্রয়োজনীয় সংজ্ঞা

►বংশগতি [Heredity]:- শিশু সন্তান জন্মানোর পর পরিবারের সেই নতুন সদস্যের সঙ্গে একই পরিবারের অন্য কোনও সদস্যের কিছু না কিছু মিল খুঁজে পাওয়া যায় । কেউ বলেন শিশুটি মায়ের মতো দেখতে হয়েছে, কেউ বা বলেন শিশুটির চোখ দুটি বাবার মতো । আবার কেউ বলেন ঠাকুরমার মতো চুল পেয়েছে । এই সব মন্তব্যের

পঞ্চম অধ্যায়ঃ জনন ও বংশগতি

জনন ও বংশগতি

Reproduction and Heredity