♦ গাণিতিক উদাহরণ ♦
1. এক টুকরো তামার ভর 50 গ্রাম । তামার আপেক্ষিক তাপ 0.09 হলে তামার টুকরোটির তাপগ্রাহিতা ও জলসম নির্ণয় কর ।
Ans: তামার টুকরোটির তাপগ্রাহিতা=[tex]ms = 50 \times 0.09 = 4.5[/tex]ক্যালোরি / oC
তামার টুকরোটির জলসম =[tex]ms = 50 \times 0.09 = 4.5[/tex]গ্রাম
2. 100 গ্রাম জলের উষ্ণতা 30oC থেকে স্ফুটনাঙ্কে পৌছাতে কত তাপ লাগবে ?
Ans: গৃহীত তাপ[tex]ms({t_2} - {t_1}) = 100 \times 1 \times (100 - 30) = 100 \times 70 = 7000[/tex]ক্যালোরি ।
3. 120 গ্রাম জলের 10K উষ্ণতা বৃদ্ধি করতে কত জুল তাপশক্তি লাগবে ?
জলের আপেক্ষিক তাপ = 4200 J/kgK ।
Ans: গৃহীত তাপ =[tex]mst = \frac{{120}}{{1000}}4200 \times 10 = 5040[/tex]জুল ।
***
- 854 views