উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বস্তুর গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ

Submitted by administrator on Mon, 01/14/2013 - 11:49

বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ :-

মনে করি কোনো বস্তুর ভর = m গ্রাম, আপেক্ষিক তাপ = s, তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞানুযায়ী CGS পদ্ধতিতে—

1 গ্রাম বস্তুর 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = s ক্যালোরি

m গ্রাম বস্তুর 1oC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = ms ক্যালোরি

সুতরাং, m গ্রাম বস্তুর toC উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ = mst ক্যালোরি

অতএব, গৃহীত বা বর্জিত তাপ H = mst ক্যালোরি ।

অর্থাৎ, গৃহীত বা বর্জিত তাপ = বস্তুর ভর x আপেক্ষিক তাপ x উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস ।

SI পদ্ধতি : বস্তুর ভর = m kg, আপেক্ষিক তাপ = s J/kgK এবং উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস = TK হলে, বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ H = msT জুল (joule) ।

***

Tags

Related Items

তড়িৎ-ক্ষমতা এবং শক্তি

তড়িৎ-ক্ষমতা এবং শক্তি [Electrical power and energy]:-

তাপ পরিমাপের একক ও আপেক্ষিক তাপ

তাপ পরিমাপের একক [Unit of measurement of heat]:-

ক্যালোরি [Calorie]:- 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1oC বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে । CGS পদ্ধতিতে তাপের একক হল ক্যালোরি