ছোট প্রশ্ন ও উত্তর:হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড

Submitted by administrator on Sat, 11/17/2012 - 07:41

প্রশ্ন:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উত্পন্ন হয় তার নাম কী ?

উত্তর:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে ।

প্রশ্ন:- স্বর্ণকারের কারখানা থেকে কোন গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ?

উত্তর:- স্বর্ণকারের কারখানা থেকে বায়ুদূষক নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলকে দুষিত করে ।

প্রশ্ন:- ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম কী ?

উত্তর:- ধুমায়মান সালফিউরিক অ্যাসিডে ধুমায়িত গ্যাসটির নাম হল সালফার ট্রাই-অক্সাইড (SO3) ।

প্রশ্ন:- অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ কী ?

উত্তর:- তিন আয়তন গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) এবং এক আয়তন গাঢ় নাইট্রিক অ্যাসিডের (HNO3) মিশ্রণকে অ্যাকোয়ারিজিয়া বা অম্লরাজ বলে ।

প্রশ্ন:- মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম ও সংকেত লেখো ।

উত্তর:- মিউরিয়াটিক অ্যাসিডের রাসায়নিক নাম হল হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং সংকেত হল HCl

প্রশ্ন:- অয়েল অফ ভিট্রিয়ল -এর রাসায়নিক নাম ও সংকেত লেখো ।

উত্তর:- অয়েল অফ ভিট্রিয়ল -এর রাসায়নিক নাম হল সালফিউরিক অ্যাসিড এবং এর সংকেত হল H2SO4

প্রশ্ন:- অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম ও সংকেত লেখো ।

উত্তর:- অ্যাকোয়াফরটিস -এর রাসায়নিক নাম হল নাইট্রিক অ্যাসিড এবং এর সংকেত হল HNO3

প্রশ্ন:- দুটি বায়ু দূষক গ্যাসের নাম লেখো ?

উত্তর:- দুটি বায়ু দূষক গ্যাসের নাম হল (i) সালফার ডাই-অক্সাইড (SO2) ।

(ii) নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) ।

প্রশ্ন:- গোল্ড, প্লাটিনাম প্রভৃতি বরধাতু কিসে দ্রবীভূত হয় ?

উত্তর:- গোল্ড, প্লাটিনাম প্রভৃতি বরধাতু অম্লরাজে দ্রবীভূত হয় ।

প্রশ্ন:- একটি জারক অ্যাসিডের নাম কী ?

উত্তর:- একটি জারক অ্যাসিডের নাম হল নাইট্রিক অ্যাসিড

প্রশ্ন:- একটি অজারক অ্যাসিডের নাম কী ?

উত্তর:- একটি অজারক অ্যাসিডের নাম হল হাইড্রোক্লোরিক অ্যাসিড

প্রশ্ন:- AgNO3 দ্রবণ দ্বারা কোন অ্যাসিড শনাক্ত করা যায় ?

উত্তর:- AgNO3 দ্রবণ দ্বারা হাইড্রোক্লোরিক অ্যাসিড শনাক্ত করা যায় ।

প্রশ্ন:- কোন দুটি ধাতু নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উত্পন্ন করে ?

উত্তর:- ম্যাগনেসিয়াম ও ম্যাঙ্গানিজ ধাতু দুটি শীতল ও অতিলঘু নাইট্রিক অ্যাসিডের (HNO3) সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন উত্পন্ন করে ।

প্রশ্ন:- নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটকের নাম কী ?

উত্তর:- নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক —প্লাটিনিয়াম তারজালি বা প্লাটিনিয়াম রেডিয়াম (Pt-Rh) তারজালি ।

প্রশ্ন:- বায়ুমন্ডলে কোন কোন গ্যাসের উপস্থিতি অম্লবৃষ্টির জন্য দায়ী ?

উত্তর:- বায়ুমন্ডলে নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) এবং সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাসের উপস্থিতি অম্লবৃষ্টির জন্য দায়ী ।

প্রশ্ন:- কোন অ্যাসিডের বিজারণ ক্ষমতা নেই ?

উত্তর:- নাইট্রিক অ্যাসিডের (HNO3) বিজারণ ক্ষমতা নেই ।

প্রশ্ন:- কোন অ্যাসিড তীব্র জল শোষক ?

উত্তর:- গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) তীব্র জল শোষক ।

প্রশ্ন:- এমন দুটি ধাতুর নাম কারো যাদের নিষ্কাশনের সময় সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাস বায়ুমন্ডলে মেশে ।

উত্তর:- জিঙ্কব্লেন্ড (ZnS) আকরিক থেকে দস্তা এবং গ্যালেনা (PbS) আকরিক থেকে সীসা নিষ্কাশনের সময় বায়ুদূষক সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাস নির্গত হয়ে বায়ুমন্ডলে মেশে ।

প্রশ্ন:- পেট্রোলিয়াম শোধনাগার থেকে নির্গত কী কী গ্যাস বায়ু দুষণ ঘটায় ?

উত্তর:- পেট্রোলিয়াম শোধনাগার থেকে সালফার ডাই-অক্সাইড (SO2) গ্যাস, কার্বন মনোক্সাইড (CO) এবং নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) ইত্যাদি গ্যাস নির্গত হয়ে বায়ু দুষণ ঘটায় ।

প্রশ্ন:- মোটরগাড়ির ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া বায়ুতে নির্গত হবার আগে কীভাবে ওকে দুষণ মুক্ত করা যায় ?

উত্তর:- মোটরগাড়ির ইঞ্জিন থেকে নির্গত ধোঁয়া বায়ুতে নির্গত হবার আগে তাকে অ্যালুমিনার (Al2O3) ওপর সূক্ষ্ম ভাবে প্লাটিনাম বা প্যালাডিয়াম অনুঘটকের ওপর দিয়ে সালফার ডাই-অক্সাইড (SO2) ইত্যাদি বায়ু দূষক গ্যাসগুলিকে দুষণ মুক্ত গ্যাসে পরিনত করা হয় ।

প্রশ্ন:- ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কী ?

উত্তর:- গাঢ় নাইট্রিক অ্যাসিডের মধ্যে বেশি পরিমাণে নাইট্রোজেন ডাই-অক্সাইড (NO2) দ্রবীভূত থেকে বাদামি রঙের যে তরল উত্পন্ন করে, তাকে ধুমায়মান নাইট্রিক অ্যাসিড বলে ।

প্রশ্ন:- বাথরুম পরিষ্কার করার জন্য কোন অ্যাসিড ব্যবহার করা হয় ?

উত্তর:- বাথরুম পরিষ্কার করার জন্য মিউরিয়াটিক অ্যাসিড (HCl) ব্যবহার করা হয় ।

প্রশ্ন:- স্বর্ণকারের কারখানা থেকে নির্গত একটি পদার্থের নাম করো যা জল দুষণ ঘটায় ।

উত্তর:- স্বর্ণকারের কারখানা থেকে নির্গত কিউপ্রিক নাইট্রেট [Cu(CO3)2] বা সিলভার নাইট্রেট (AgNO3) জল দুষণ ঘটায় ।

প্রশ্ন:- দুটি হাইড্রাসিডের নাম কী ?

উত্তর:- দুটি হাইড্রাসিড হল (i) হাইড্রোক্লোরিক অ্যাসিড (HCl) ।

(ii) হাইড্রোব্রোমিন অ্যাসিড (HBr) ।

প্রশ্ন:- সালফান কী ?

উত্তর:- 100% সালফিউরিক অ্যাসিডের মধ্যে 100% মুক্ত সালফারট্রাই-অক্সাইড শোষিত হয়ে 100% ওলিয়াম উত্পন্ন করে । তরলীকৃত 100% ওলিয়ামকে সালফান বলে ।

প্রশ্ন:- তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে কোন বায়ু দূষক গ্যাসের পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায় ?

উত্তর:- তামা নিষ্কাশন কারখানার কাছাকাছি বায়ুতে সালফার ডাই-অক্সাইডের (SO2) -এর পরিমাণ অস্বাভাবিক বেড়ে যায় ।

প্রশ্ন:- কী ভাবে পরিবর্তিত করবে ? SO2 → SO3 .

উত্তর:- SO2 কে অতিরিক্ত পরিমাণ ধুলিকণা মুক্ত বায়ুর সাথে মিশিয়ে 450oC উষ্ণতায় প্লাটিনাম চুর্ণাবৃত অ্যাসবেস্টস বা ভ্যানাডিয়াম পেন্টাক্সাইড অনুঘটকের উপর দিয়ে পাঠালে সালফার ডাই-অক্সাইড (SO2) বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাই-অক্সাইড (SO3) গ্যাস উত্পন্ন করে ।

[tex]2S{O_2} + {O_2} \rightleftharpoons 2S{O_3} + 45000[/tex]ক্যালরি ।

***

Related Items

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

HCl, HNO3 এবং H2SO4 -এর শনাক্ত করার উপায় ও গঠন সংকেত ।

সালফিউরিক অ্যাসিডের ব্যবহার

সালফিউরিক অ্যাসিডকে জারক, বিশোষক পদার্থ হিসাবে ব্যবহার হয় । অ্যামোনিয়াম সালফেট, সুপার ফসফেট অফ লাইম প্রস্তুতিতে, পেট্রোলিয়াম পরিশোধনে বিভিন্ন অজৈব অ্যাসিড যেমন HCl, HNO3, অ্যালাম তৈরি করতে, স্টোরেজ ব্যাটারিতে, বিস্ফোরক দ্রব্য ( ট্রাইনাইট্রো গ্লিসারিন -T.N.G, ট্রাইনাট্রোটলুইন -T.N.T ), গ্লুকোজ, ইথার, অ্যালকোহল, কৃত্রিম রেশম প্রস্তুতিতে, ধাতু নিষ্কাশনে, সিন্থেটিক পেন্টস, রঞ্জক পদার্থ ও ওষুধ প্রস্তুতিতে এবং চামড়া ট্যান করা শিল্প ইত্যাদিতে H2SO4 ব্যবহৃত হয় ।

সালফিউরিক অ্যাসিডের ধর্ম

বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বর্ণহীন, গন্ধহীন, তেলের মতো ভারী তরল পদার্থ, একে অয়েল অফ ভিট্রিয়ল বলে । সালফিউরিক অ্যাসিডের স্বাদ অম্ল ও আপেক্ষিক গুরুত্ব 1.84 । সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338°C ও হিমাঙ্ক 10.4°C । জলের সঙ্গে যেকোনো অনুপাতে মেশে ।

সালফিউরিক অ্যাসিড প্রস্তুতি

সালফিউরিক অ্যাসিড [Sulphuric Acid]:- মধ্যযুগের অ্যালকেমিস্টরা হিরাকস্ বা ফেরাস সালফেটের সঙ্গে ফটকিরি মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে সর্বপ্রথম সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করেন । ফেরাস সালফেট ভিট্রিয়ল নামে পরিচিত । তাই ফেরাস সালফেট থেকে এই অ্যাসিড পাওয়া যায় বলে, সা

নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা

নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা:- একটি টেস্ট-টিউবে নাইট্রিক অ্যাসিড কিংবা নাইট্রেট লবণের জলীয় দ্রবণ নিয়ে ওর সঙ্গে সদ্যপ্রস্তুত FeSO4 দ্রবণ যোগ করা হল । এইবার টেস্ট-টিউবের গা-বেয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] ধীরে ধীরে দ্রবণের সঙ্গে যোগ করা হল । গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] ভারী বলে তলায় চলে যায় এবং নীচের স্তর গঠন করে ।