Submitted by administrator on Tue, 03/05/2013 - 21:53

নাইট্রিক অ্যাসিডের [Nitric Asid] ধর্ম :

(a) ভৌত ধর্ম:-

[i] বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড বর্ণহীন, ধূমায়মান, জলাকর্ষী এবং অম্লস্বাদ বিশিষ্ট তরল ।

[ii] স্বাভাবিক উষ্ণতায় নাইট্রিক অ্যাসিড উদ্বায়ী এবং এর গন্ধ স্বাসরোধী ।

[iii] নাইট্রিক অ্যাসিডের [HNO3] এর আপেক্ষিক গুরুত্ব 1.52 এবং স্ফুটনাঙ্ক [Boiling point] 86°C ও হিমাঙ্ক [Melting point] -42°C ।

[iv] নাইট্রিক অ্যাসিড [HNO3] জলে যেকোন অনুপাতে দ্রাব্য ।

(b) রাসায়নিক ধর্ম:

[১] তাপের প্রভাব: লোহিততপ্ত ঝামা পাথরের ওপর ফোঁটা ফোঁটা গাঢ় নাইট্রিক অ্যাসিড ফেললে, নাইট্রিক অ্যাসিড বিয়োজিত হয়ে বাদামী বর্ণের নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস, জল এবং অক্সিজেন উত্পন্ন করে । অ্যাসিড দ্রবণ হলুদ বর্ণ হয় ।

4HNO3 = 2H2O + 4NO2 + O2

[২] জারণ ধর্ম: নাইট্রিক অ্যাসিড তীব্র জারক । গাঢ় HNO3 সহজেই বিশ্লিষ্ট হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং জায়মান অক্সিজেন উত্পন্ন করে । এই অক্সিজেন জারকের কাজ করে । 2HNO3 = H2O + 2NO2 + O এভাবে উত্পন্ন NO2 নাইট্রিক অ্যাসিডে দ্রবীভূত হয়ে যায় । এজন্য HNO3 -কে অনেকদিন রেখে দিলেওর রং হলুদ হয়ে যায় । 80°C উষ্ণতায় উত্তপ্ত করলে এবং শুষ্ক বায়ু বুদবুদ আকারে পাঠালে অ্যাসিডের হলুদ বর্ণ দূরীভূত হয় ।

অধাতব মৌলের জারণ

[i] জ্বলন্ত কার্বনকে গাঢ় নাইট্রিক অ্যাসিড জারিত করে কার্বন ডাই অক্সাইড উত্পন্ন করে । C + 4HNO3 = CO2 + 4NO2 + 2H2O

[ii] উত্তপ্ত এবং গাঢ় নাইট্রিক অ্যাসিড [HNO3] সালফারকে [S] -কে H2SO4 -এ জারিত করে । S + 6HNO3 = H2SO4 + 6NO2 + 2H2O

[৩] অম্লরাজ [Aqua regia]:- তিনভাগ আয়তনের গাঢ় HCl -এর সঙ্গে একভাগ আয়তনের গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণকে অম্লরাজ বলে । দুটি অ্যাসিডকে এই আয়তন অনুপাতে মেশালে নাইট্রোসিল ক্লোরাইড এবং জায়মান ক্লোরিন উত্পন্ন হয় । এই মিশ্রণ দ্বারা সোনা, প্ল্যাটিনাম প্রভৃতি ধাতু দ্রবীভূত হয় ।

3HCl + HNO3 = NOCl + 2Cl + 2H2O

Au + 2HCl + 6Cl = 2HAuCl4

[৪] ধাতুর সঙ্গে বিক্রিয়া:- ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিড [HNO3] -এর বিক্রিয়ায় সাধারণত হাইড্রোজেন গ্যাস [H2] নির্গত হয় না । কারণ— ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায়, HNO3 অ্যাসিডের কাজ করে এবং সেই সঙ্গে জারকের কাজও করে । অ্যাসিড ধর্মের জন্য তড়িৎ-রাসায়নিক শ্রেণিতে H2 -এর ওপরে অবস্থিত (Zn, Mg, Fe ইত্যাদি ) ধাতুর সঙ্গে বিক্রিয়ায় নাইট্রেট লবণ ও জায়মান হাইড্রোজেন উত্পন্ন হয় । উত্পন্ন হাইড্রোজেন, অ্যাসিডের জারণ ধর্মের জন্য জারিত হয়ে জল উত্পন্ন করে এবং অ্যাসিড নিজে H দ্বারা বিজারিত হয়ে গাঢ়ত্ব অনুসারে এবং ধাতু বিশেষে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইড, অ্যামোনিয়া বা নাইট্রোজেনে পরিণত হয় ।

(a) কপারের সঙ্গে বিক্রিয়া :-

[i] গাঢ় ও উষ্ণ HNO3 -এর সঙ্গে ধাতব কপারের বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উত্পন্ন করে ।

Cu + 4HNO3 = Cu(NO3)2 + 2NO2 + 2H2O

[ii] শীতল এবং মধ্যম গাঢ় (1 : 1) নাইট্রিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট এবং নাইট্রিক অক্সাইড উত্পন্ন হয় ।

3Cu + 8HNO3 = 3Cu(NO3)2 + 2NO + 4H2O

[iii] শীতল ও অতি লঘু নাইট্রিক অ্যাসিড [HNO3] -এর সঙ্গে কপারের বিক্রিয়ায় কিউপ্রিক নাইট্রেট এবং নাইট্রাস অক্সাইড [Laughing gas] উত্পন্ন হয় ।

4Cu + 10HNO3 = 4Cu(NO3)2 + N2O + 5H2O

[iv] উত্তপ্ত কপারের ওপর দিয়ে HNO3 বাষ্প চালনা করলে কিউপ্রিক অক্সাইড এবং নাইট্রোজেন উত্পন্ন হয় ।

5Cu + 2HNO3 = 5CuO + N2 + H2O

(b) লোহার সঙ্গে বিক্রিয়া:-

[i] শীতল ও লঘু নাইট্রিক অ্যাসিড [HNO3] -এর সঙ্গে লোহার বিক্রিয়ায় ফেরাস নাইট্রেট এবং অ্যামোনিয়াম নাইট্রেট উত্পন্ন হয় ।

4Fe + 10HNO3 = 4Fe(NO3)2 + NH4NO3 + 3H2O

[ii] মধ্যম গাঢ় ও উষ্ণ HNO3 -এর সঙ্গে লোহার বিক্রিয়ায় ফেরিক নাইট্রেট এবং নাইট্রোজেন অক্সাইড উত্পন্ন হয় ।

Fe + 4HNO3 = Fe(NO3)3 + NO + 2H2O

[iii] ঠান্ডা এবং অতি গাঢ় HNO3 -এর সঙ্গে বিশুদ্ধ লোহার বিক্রিয়া হয় না । এর কারণ গাঢ় HNO3 -এর সংস্পর্শে আসার সঙ্গে সঙ্গে লোহার ওপরে আয়রণ অক্সাইডের, খুব সম্ভব ফেরোসোফেরিক অক্সাইডের [Fe3O4] খুব সুক্ষ্ম একটি আস্তরণ পড়ে; এই অক্সাইড HNO3 -এ অদ্রাব্য বলে লোহা আর অ্যাসিডের সংস্পর্শে আসতে পারে না, ফলে বিক্রিয়া বন্ধ হয় । এইরকম লোহাকে নিষ্ক্রিয় লোহা [Passive iron] বলে । নিষ্ক্রিয় অবস্থায় লোহার সাধারণ ধর্ম লোপ পায় ।

(c) ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া:-

[i] ম্যাগনেসিয়াম ধাতুর সঙ্গে শীতল এবং লঘু HNO3 -এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট এবং হাইড্রোজেন উত্পন্ন হয় ।

Mg + 2HNO3 = Mg(NO3)2 + H2

এই বিক্রিয়া দ্বারা নাইট্রিক অ্যাসিড [HNO3] -তে হাইড্রোজেনের অস্তিত্ব প্রমাণ করা যায় ।

[ii] শীতল ও মধ্যম গাঢ় অ্যাসিডের সঙ্গে Mg -এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম নাইট্রেট ও নাইট্রিক অক্সাইড উত্পন্ন করে ।

3Mg + 8HNO3 = 3Mg(NO3)2 + 2NO + 4H2O

***

Related Items

হাইড্রোক্লোরিক, সালফিউরিক এবং নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ

HCl, HNO3 এবং H2SO4 -এর শনাক্ত করার উপায় ও গঠন সংকেত ।

নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা

নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণ বলয় পরীক্ষা:- একটি টেস্ট-টিউবে নাইট্রিক অ্যাসিড কিংবা নাইট্রেট লবণের জলীয় দ্রবণ নিয়ে ওর সঙ্গে সদ্যপ্রস্তুত FeSO4 দ্রবণ যোগ করা হল । এইবার টেস্ট-টিউবের গা-বেয়ে গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] ধীরে ধীরে দ্রবণের সঙ্গে যোগ করা হল । গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] ভারী বলে তলায় চলে যায় এবং নীচের স্তর গঠন করে ।

নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি

নাইট্রিক অ্যাসিড [Nitric Acid]:- মধ্য যুগের অ্যালকেমিস্টরা সোরা, হিরকস, এবং ফটকিরিকে মিশিয়ে সেই মিশ্রণকে পাতিত করে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করেন । সোনা ও প্লাটিনামের মতো কয়েকটি ধাতু ছাড়া বেশির ভাগ ধাতু এবং অধাতু এই অ্যাসিডে দ্রবীভূত হয় বলে তাঁরা এই অ্যাসিডকে অ্যাকোয়া ফ

ছোট প্রশ্ন ও উত্তর:হাইড্রোক্লোরিক, নাইট্রিক এবং সালফিউরিক অ্যাসিড

প্রশ্ন:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করলে যে কালো রং -এর পদার্থ উত্পন্ন হয় তার নাম কী ?

উত্তর:- চিনিতে গাঢ় সালফিউরিক অ্যাসিড (H2SO4) যোগ করলে সালফিউরিক অ্যাসিড চিনির সব জলীয় উপাদান শোষণ করে চিনিকে কালো কার্বনে পরিণত করে ।

পঞ্চম অধ্যায় : হাইড্রোজেন ক্লোরাইড (এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড) নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড

হাইড্রোজেন ক্লোরাইড (এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড ) নাইট্রিক অ্যাসিড এবং সালফিউরিক অ্যাসিড [Hydrogen Chloride (and Hydrochloric acid), Nitric acid and Sulphuric acid]:-

► হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড [Hydrogen Chloride and Hydrochloric acid]