Indian Constitution in a nutshell

সংক্ষিপ্ত আকারে ভারতীয় সংবিধান ( Indian Constitution in a nutshell)

CONSTITUTION OF INDIA

PREAMBLE

WE, THE PEOPLE OF INDIA, having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

JUSTICE, social, economic and political;

LIBERTY of thought, expression, belief, faith and worship;

EQUALITY of status and of opportunity; and to promote among them all

FRATERNITY assuring the dignity of the individual and the unity and integrity of the Nation;

IN OUR CONSTITUENT ASSEMBLY this twenty-sixth day of November, 1949, do HEREBY ADOPT, ENACT AND GIVE TO OURSELVES THIS CONSTITUTION.

” আমরা , ভারতের জনগণ , ভারতকে সার্বভৌম,সমাজতান্ত্রিক ,ধর্মনিরপেক্ষ,গণতান্ত্রিক ,সাধারণতন্ত্ররূপে গড়ে তুলতে এবং তার সকল নাগরিকই যাতে সামাজিক , অর্থনৈতিক ও রাজনৈতিক , ন্যায়বিচার , চিন্তা ,মতপ্রকাশ , বিশ্বাস , ধর্ম এবং উপাসনার স্বাধীনতা , সামাজিক প্রতিষ্ঠা অর্জন ও সুযোগের সমতা প্রতিষ্ঠা এবং তাদের সকলের মধ্যে ব্যক্তির মর্যাদা এবং জাতীয় ঐক্য ও সংহতি সুনিশ্চিতকরণের মাধ্যমে তাদের মধ্যে যাতে ভ্রাতৃত্বের ভাব গড়ে ওঠে তার জন্য সত্যনিষ্ঠার সঙ্গে শপথ গ্রহন করে , আমাদের গণপরিষদে আজ , ১৯৪৯ সালের ২৬ শে নভেম্বর , এতদ্বারা এই সংবিধান গ্রহন , বিধিবদ্ধ এবং নিজেদের অর্পণ করছি । “

* সংবিধান রচনার বিভিন্ন পর্যায়:-

১) ৬ ডিসেম্বর , ১৯৪৬ - ক্যাবিনেট মিশনের পরিকল্পনা অনুযায়ী গণপরিষদের (Constituent Assembly ) প্রতিষ্ঠা ।

২) ৯ ডিসেম্বর , ১৯৪৬ - নিউ দিল্লিতে গনপরিষদের প্রথম অধিবেশন (ওই অধিবেশনে মুসলিমলীগ যোগদান করেনি ।

৩) ১১ ডিসেম্বর , ১৯৪৬ - ড . রাজেন্দ্র প্রসাদ গনপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন ।

৪) ১৩ ডিসেম্বর ,১৯৪৬ - জওহরলাল নেহরু গনপরিষদে সংবিধানের উদ্দেশ্য সম্বলিত প্রস্তাব পেশ করেন ।

৫) ২২ জানুয়ারী, ১৯৪৭ - গনপরিষদ পন্ডিত জওহর লাল নেহরুর প্রস্তাব অনুমোদন করে ।

৬) ১৮ আগস্ট , ১৯৪৭ - ভারত শাসনের জন্য গনপরিষদ পুনর্গঠিত হয়ে ’ সার্বভৌম গনপরিষদে ’ পরিনত হয় ।

৭) ২৯ আগস্ট ১৯৪৭ - সংবিধানের খসড়া রচনার জন্য গনপরিষদ ড. বি. আর. আম্বেদকারের সভাপতিত্বে ’ ড্রাফটিং কমিটি ’ গঠন করে ।

৮) ২৬ নভেম্বর , ১৯৪৯ - সংবিধান রচনার কাজ শেষ এবং রাজেন্দ্র প্রসাদের সভাপতিত্বে গনপরিষদ কর্তৃক সংবিধান গৃহিত ।

৯) ২৬ জানুয়ারী ১৯৫০ - ভারতীয় সংবিধান আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়।

১০) ১৯৫০ এর ২৬ জানুয়ারীতে লিখিত ছিল ” সার্বভৌম , গনতান্ত্রিক প্রজাতন্ত্র ” রাষ্ট্র ।

১১) ১৯৭৬ সালের ৪২ তম সংশোধনীতে ‘সমাজতান্ত্রিক ও ধর্ম নিরপেক্ষ ’ শব্দ দুটি যোগ করার পার থেকে রাষ্ট্র হিসাবে ভারতের বর্ণনা -” সার্বভৌম , সমাজতান্ত্রিক ,ধর্মনিরপেক্ষ , গনতান্ত্রিক প্রজাতন্ত্র ’ ।

১২) ভারতীয় সংবিধানের প্রস্তাবনা একবার মাত্র সংশোধিত হয়েছে ।

১৩) সংবিধানের প্রস্তাবনায় চারটি মূলনীতি - ন্যায় , স্বাধীনতা , সাম্য ও সৌভ্রাতৃত্ব ।

* ভারতীয় সংবিধানের বৈশিষ্ট্য :-

১) বিশ্বের বৃহত্তম লিখিত সংবিধান ,

২) আংশিক সুপরিবর্তনীয় ও আংশিক দূস্পরিবর্তনীয় ,

৩) সংসদীয় শাসনব্যবস্থা ,

৪) যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থা ,

৫) মৌলিক অধিকার ,

৬) নির্দেশমূলক নীতি

৭) মৌলিক কর্তব্য ,

৮) ধর্মনিরপেক্ষতা ,

৯) স্বাধীন বিচার ব্যবস্থা ,

১০) জনগণ ক্ষমতার উৎস ,

১১) সর্বজনীন প্রাপ্ত বয়স্কের ভোটাধিকার ,

১২) জরুরি অবস্থার প্রয়োগের ক্ষমতা,

১৩) একক নাগরিকত্ব ,

১৪) সার্বভৌম , গনতান্ত্রিক প্রজাতন্ত্র ,

১৫) অনুন্নত শ্রেনীর জন্য বিশেষ সংরক্ষন ,

১৬) পঞ্চায়েত রাজ

* নাগরিকতা অর্জনের পদ্ধতি পাঁচটি :-

১) জন্মসুত্রে নাগরিকতা অর্জন

২) লিপিবদ্ধ্ব অনুমোদন দ্বারা নাগরিকতা অর্জন

৩) রক্তের সম্পর্ক সুত্রে নাগরিকতা অর্জন

৪) দেশীয় করনের মাধ্যমে নাগরিকতা অর্জন

৫) ভারত ভুক্তির মাধ্যমে নাগরিকতা অর্জন

* নাগরিকতা বিলোপের পদ্ধতি :-

১) প্রত্যাহার

২) সমাপ্তি ( Termination ) ,

৩) বাতিল

* সংবিধানের অধ্যায় :-

পার্ট - ১/১ - ৪ নং ধারা - ভারতের রাজ্য গঠন , সীমানা পরিবর্তন

পার্ট - ২/ ৫ - ১ নং ধারা - নাগরিকত্ব

পার্ট - ৩/ ১২ - ৩৫ নং ধারা - মৌলিক অধিকার সমূহ

পার্ট - ৪/ ৩৬ - ৫০ নং ধারা - নির্দেশ মূলক নীতি সমূহ

পার্ট - ৪ক/ ৫১ নং ধারা - নাগরিকদের কর্তব্য

পার্ট - ৫/ ৫২ - ১৫১ নং ধারা - কেন্দ্রীয় নির্বাহক বর্গ

পার্ট - ৬/ ১৫২ - ২৩৭ নং ধারা - রাজ্য নির্বাহক বর্গ

পার্ট - ৭/ ২৩৮ নং ধারা - ১৯৫৬ সালে ৭ম সংবিধান সংশোধনে বাদ দেওয়া

পার্ট - ৮/ ২৩৯ - ২৪১ নং ধারা - কার্য নির্বাহী বিচারালয়

পার্ট - ৯/ ২৪২ - ২৪৩ নং ধারা - ১৯৫৬ সালে ৭ম সংবিধান সংশোধনে বাদ দেওয়া

পার্ট - ১০/ ২৪৪ নং ধারা - তফশিলি এবং উপজাতি এলাকা বিষয়ক

পার্ট - ১১/ ২৪৫ - ২৬৩ নং ধারা - কেন্দ্র রাজ্য সম্পর্ক

পার্ট - ১২/ ২৬৪ - ৩০০ নং ধারা - অর্থ সংক্রান্ত , সম্পত্তি বিষয়ক ইত্যাদি

পার্ট - ১৩/ ৩০১ - ৩০৭ নং ধারা - ব্যবসা বানিজ্য ও পরিবহন বিষয়ক

পার্ট - ১৪/ ৩০৮ - ৩২৩ নং ধারা - কেন্দ্রীয় ও রাজ্য সরকারি চাকরি বিষয়ক

পার্ট - ১৪ক/৩২৩ক - ৩২৩খ নং ধারা - প্রশাসনিক ট্রাইবুনালের এই ধারাটি ৪২তম সংবিধান সংশোধনে সংযোজিত হয়েছে

পার্ট - ১৫/ ৩২৪ - ৩২৯ নং ধারা - নির্বাচন ও নির্বাচন কমিশন

পার্ট - ১৬/ ৩৩০ - ৩৪২ নং ধারা - নির্দিষ্ট শ্রেণী তফশিলি জাতি-উপজাতি ও অ্যংলো ইন্ডিয়ানদের জন্য বিশেষ ব্যবস্থা

পার্ট - ১৭/ ৩৪৩ - ৩৫১ নং ধারা - সরকারি ভাষা সমূহ

পার্ট - ১৮/ ৩৫২ - ৩৬০ নং ধারা - আপৎকালীন ব্যবস্থা / জরুরি ব্যবস্থা

পার্ট - ১৯/ ৩৬১ - ৩৬৭ নং ধারা - বিবিধ ব্যবস্থা

পার্ট - ২০/ ৩৬৮ নং ধারা - সংবিধানের সংশোধন

পার্ট - ২১/ ৩৬৯ - ৩৯২ নং ধারা - অস্থায়ী , পরিবর্তনশীল এবং বিশেষ ব্যবস্থা

পার্ট - ২২/ ৩৯৩ - ৩৯৫ নং ধারা - ছোটো ধরনের খেতাব ও সংবিধান বাতিল বিষয়ক

* ভারতীয় নাগরিকদের মৌলিক অধিকার সমূহ ( Fundamental Rights ):-

১) সাম্যের অধিকার

২) স্বাধীনতার অধিকার

৩) শোষনের অধিকার

৪) ধর্মীয় স্বাধীনতার অধিকার

৫) সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার

৬) শাসনতান্ত্রিক প্রতিবিধানের অধিকার ।

* ভারতীয় নাগরিকদের মৌলিক কর্তব্য ( Fundamental Duties ):-

১) সংবিধান মান্য করা এবং সাংবিধানিক আদর্শ ও প্রতিষ্ঠান সমূহ , জাতীয় পতাকা ও জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা প্রদর্শন

২) স্বাধীনতা সংগ্রামের সমুহান আদর্শগুলি সযত্নে সংরক্ষন ও অনুসরণ ,

৩) ভারতের সার্বভৌমত্ব , একতা ও সংহতি সংরক্ষণ ও অনুসরণ ,

৪) দেশরক্ষা ও জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া ,

৫) ধর্মগত , ভাষাগত ও আঞ্চলিক বা শ্রেণীগত ভিন্নতার ঊর্ধ্বে উঠে জনগনের ঐক্য ও ভ্রাতৃত্ববোধের বিকাশ এবং নারীর মর্যাদা হানিকর প্রথার বিলোপ ।

৬) জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যকে মূল্যদান ও সংরক্ষণ ,

৭) বনভূমি , হ্রদ ও নদ-নদী এবং বন্যপ্রানীসহ প্রাকৃতিক পরিবেশের সংরক্ষণ , উন্নয়ন এবং জীবন্ত প্রানীদের প্রতি মমত্ব বোধ ,

৮) বৈজ্ঞানিক মানসিকতা , মানবিকতা , অনুসন্ধিৎসা ও সংস্কারমুখী দৃষ্টিভঙ্গির প্রসারসাধান ,

৯) সরকারি সম্পত্তি সংরক্ষণ ও হিংসা বর্জন এবং

১০) ক্রমবর্ধমান জাতীয় উন্নতি ও সমৃদ্ধির জন্য ব্যক্তিগত , সমষ্টিগত উৎকর্ষ বৃদ্ধির চেষ্টা ।