কয়েকটি জারক ও বিজারক পদার্থ

☼ কয়েকটি জারক পদার্থ:-

কঠিন তরল গ্যাসীয়
(i) ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড [MnO2] (i) নাইট্রিক অ্যাসিড [HNO3] (i) অক্সিজেন [O2]
(ii) পটাশিয়াম পারম্যাঙ্গানেট [KMnO4] (ii) গাঢ় সালফিউরিক অ্যাসিড [H2SO4] (ii) ওজোন [O3]
(iii) পটাশিয়াম ডাই-ক্রোমেট [K2Cr2O7] (iii) হাইড্রোজেন পারক্সাইড [H2O2] (iii) ফ্লুওরিন [F]
(iv) রেড লেড [Pb3O4] (iv) তরল ব্রোমিন [Br2] (iv) ক্লোরিন [Cl2]

☼ কয়েকটি জারকের জারণ ক্ষমতার উদাহরণ:-

জারক পদার্থ জারণের উদাহরণ কোন পদার্থকে জারণ করে
O2 C + O2 = CO2 C -কে জারিত করে, C → CO2
HNO3 C + 4HNO3 = CO2 + 4NO2 + 2H2O C -কে জারিত করে, C → CO2
গাঢ় H2SO4 S + 2H2SO4 = 3SO2 + 2H2O S -কে জারিত করে, S → SO2
H2O2 PbS + 4H2O2 = PbSO4 + 4H2O PbS -কে জারিত করে, PbS → PbSO4
Cl2 H2S + Cl2 = 2HCl + S ↓ H2S -কে জারিত করে, H2S → S

☼ কয়েকটি বিজারক পদার্থ:-

কঠিন তরল গ্যাসীয়
(i) কার্বন [C] (i) নাইট্রাস অ্যাসিড [HNO2] (i) হাইড্রোজেন [H2]
(ii) সোডিয়াম [Na] (ii) হাইড্রোব্রোমিন অ্যাসিড [HBr] (ii) হাইড্রোজেন সালফাইড [H2S]
(iii) অ্যালুমিনিয়াম [Al] (iii) হাইড্রোআয়োডিক অ্যাসিড [HI] (iii) অ্যামোনিয়া [NH3]
(iv) স্ট্যানাস ক্লোরাইড [SnCl2] (iv) হাইড্রোজেন পারক্সাইড [H2O2] (iv) সালফার ডাইঅক্সাইড [SO2]

☼ কয়েকটি বিজারকের বিজারণ ক্ষমতার উদাহরণ:-

বিজারক পদার্থ বিজারণের উদাহরণ কোন পদার্থকে বিজারিত করে
H2 CuO + H2 = Cu + H2O CuO -কে বিজারিত করে, CuO → Cu
NH3 3CuO + 2NH3 = 3Cu + N2 + 3H2O CuO -কে বিজারিত করে, CuO → Cu
C FeO + C = Fe + CO FeO -কে বিজারিত করে, FeO → Fe
H2S H2S + Cl2 = 2HCl + S Cl2 -কে বিজারিত করে, Cl2 → HCl
CO CuO + CO = Cu + CO2 CuO -কে বিজারিত করে, CuO → Cu

☼ একই পদার্থ কখনো জারক আবার কখনো বিজারক হাতে পারে না: কোনো একটি বিক্রিয়ায় একটি জারক দ্রব্য অপর একটি বিক্রিয়ায় বিজারক রূপে ব্যবহার করতে পারে ।

যেমন, SO2 -এর সঙ্গে Br2-এর বিক্রিয়ার সময় SO2, Br2 -কে বিজারিত করে HBr -এ পরিণত করে । এই বিক্রিয়ায় SO2 বিজারক দ্রব্য ।

আবার H2S -এর সঙ্গে SO2 -এর বিক্রিয়ায় SO2, H2S -কে জারিত করে সালফারে পরিণত করে । এখানে SO2 জারক রূপে কাজ করে ।

☼ হাইড্রোজেন পারঅক্সাইডের জারণ ক্রিয়া:- H2O2, সালফিউরাস অ্যাসিডকে জারিত করে সালফিউরিক অ্যাসিডে পরিণত করে ।

☼ হাইড্রোজেন পারঅক্সাইডের বিজারণ ক্রিয়া:- ক্লোরিনকে H2O2 বিজারিত করে HCl -এ পরিণত করে ।

অনুরূপে নাইট্রাস অ্যাসিড [HNO2], আয়োডিন [I2] প্রভৃতির জারণ এবং বিজারণ ক্ষমতা আছে ।

***