Madhyamik -2012 Physical Science (Ben ver)

 2012

PHYSICAL SCIENCE

(Bifurcated Syllabus)

(For Regular and External Candidates)

Time : 3 Hours 15 Minutes Full Marks : 90 (for Regular Candidates)

(First fifteen minutes for : 100 (for External Candidates)

reading the question paper)

Special credit will be given for answers which are brief and to the point.

Marks will be deducted for spelling mistakes , untidiness and bad handwriting.

( দ্বিভাজিত পাঠ্যসূচী )

’ক’ বিভাগের উত্তর দেওয়া আবশ্যিক । ‘খ’ বিভাগ থেকে অন্তত দুটি এবং ‘গ’ ও ‘ঘ’ বিভাগের প্রত্যেকটি থেকে অন্তত তিনটি করে প্রশ্ন নিয়ে এই তিনটি বিভাগ থেকে মোট দশটি প্রশ্নের উত্তর দাও ।

এছাড়া কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের ‘ঙ’ বিভাগের প্রশ্নটির উত্তর দিতে হবে ।

প্রান্তিক সংখ্যাগুলি প্রতিটি প্রশ্নের পূর্ণমান নির্দেশ করছে ।

‘ক’ বিভাগ

1. যে কোনো দশটি প্রশ্নের অতি সংক্ষিপ্ত উত্তর দাও । 1 x 10

1.1 কোনো মৌলের পরমাণুর K- কক্ষে 2টি, L- কক্ষে 8টি ও M- কক্ষে 7টি ইলেকট্রন আছে । মৌলটির পারমাণবিক

সংখ্যা কত ?

1.2 কেলভিন স্কেলে প্রমাণ তাপমাত্রার মান কত ?

1.3 1.8 g জলে অণুর সংখ্যা কত ? (H=1, O=16)

1.4 তাপের SI একক কী  ?

1.5 সাদা আলোর বর্ণালিতে কোন বর্ণের আলোর চ্যুতি সবচেয়ে কম হয়  ?

1.6 f ফোকাস দৈর্ঘ্যবিশিষ্ট কোনো উত্তল লেন্স থেকে 2f দুরত্বে কোনো বস্তুকে রাখা হলে বস্তু ও প্রতিবিম্বের আকারের সম্পর্কটি

লেখো ।

1.7 কিলোওয়াট-ঘন্টা দিয়ে কোন ভৌতরাশির পরিমাপ করা হয়  ?

1.8 একটি থ্রি-পিন প্লাগটপের ওপরের মোটা পিনটির নাম লেখো ।

1.9 দীর্ঘ পর্যায় সারণির প্রথম পর্যায়ে অবস্থিত নিস্ক্রিয় গ্যাসটির নাম লেখো ।

1.10 একটি জীবজ অণুর উদাহরণ দাও ।

1.11 ধুমায়মান নাইট্রিক অ্যাসিড কী ? 

1.12 লঘু হাইড্রোক্লোরিক অ্যাসিডে AgNO3 দ্রবণ যোগ করলে যে অধঃক্ষেপ পড়ে সেটি কোন দ্রাবকে দ্রবীভূত হয় ?

1.13 ভিনিগারের একটি ব্যবহার লেখো ।

‘খ’ বিভাগ

2.1 সৌরজগৎ ও পরমাণুর গঠনের একটি সাদৃশ্য ও একটি বৈসাদৃশ্য লেখো । sp;  2

2.2 ভর সংখ্যা কাকে বলে ? একই মৌলের বিভিন্ন ভরসংখ্যা যুক্ত পরমাণু থাকতে পারে কী ?

উদাহরণসহ ব্যাখ্যা করো । এদের রাসায়নিক ধর্ম এক না ভিন্ন যুক্তিসহ উত্তর দাও ।  1+2+1

2.3 বেলুন ফোলালে চাপ বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পায় । এটি কী বয়েলের সূত্রের বিরোধী ব্যাখ্যা করো ।  2

3.1 {{_{19}^{40}K}}-তে ইলেকট্রনের সংখ্যা লেখো । এই ইলেকট্রন সংখ্যা যুক্ত পরমাণুটির ইলেকট্রন বিন্যাস

লেখো ।  2

3.2 বয়েলের সূত্রটি গাণিতিক আকারে প্রকাশ করো । ব্যবহৃত চিহ্নগুলি কী নির্দেশ করে উল্লেখ করো  2+1

3.3 760 mmHg চাপে 0°C তাপমাত্রায় কিছু পরিমাণ গ্যাসের আয়তন 300 cm3 । একই চাপে 546°C  তাপমাত্রায়

ঐ গ্যাসের আয়তন কত হবে ?  3

4.1 গ্যাস সম্পর্কিত চার্লসের সূত্র বিবৃত করো । এ থেকে পরম শূন্য তাপমাত্রার সংজ্ঞা প্রতিষ্ঠা কর ।  2+2

4.2 আয়ন কী ? কোনো মৌলের পরমাণু ও আয়নের মধ্যে উপস্থিত কোন কণার সংখ্যা পৃথক হয় ?  2

4.3 40 গ্রাম সোডিয়াম হাইড্রক্সাইডকে সম্পূর্নরূপে প্রশমিত করতে কত গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রয়োজন  ?

( S=32, Na=23, O=16, H=l )  2

5.1 অ্যাভোগ্যাড্রোর সূত্রটি বিবৃত করো । STP তে V লিটার নাইট্রোজেন গ্যাসে অণুসংখ্যা 6.022 x 1023

হলে STP -তে

2V লিটার সালফার ডাইঅক্সাইড গ্যাসে অণুসংখ্যা কত ?  2+2

5.2 C-12 স্কেলে কোনো মৌলের পারমাণবিক ভরের সংজ্ঞা দাও ।  2

5.3 STP-তে 22 g CO2 11.2 লিটার আয়তন অধিকার করলে CO2 এর আণবিক ভর নির্ণয় করো ।  2

‘গ’ বিভাগ

6.1.1 শর্তসহ ক্যালোরিমিতির মূল নীতিটি লেখো ।

6.1.2 আপেক্ষিক তাপের সংজ্ঞা দাও ।  2+2

6.2 তাপমাত্রা মাপার সাধারণ স্কেল দুটি কী কী ?  2

6.3 0°C ও 0°F এর মধ্যে কোনটি উচ্চতর তাপমাত্রা নির্দেশ করে ? যুক্তিসহ উত্তর দাও ।  2

7.1 তাপমাত্রার ও জলসমের SI একক লেখো ।  2

7.2 একটি থার্মোমিটারের ঊর্ধ্ব স্থিরাঙ্ক কাকে বলে ?  2

7.3.1 সদ্ ও অসদ্ বিম্বের মধ্যে দুটি পার্থক্যের উল্লেখ করো ।  

7.3.2 প্রতিবিম্বের রৈখিক বিবর্ধন কাকে বলে ?  2+2

8.1 উত্তল লেন্স ও অবতল লেন্স কাকে বলে ? লেন্সের আলোক কেন্দ্র কী ?  2+2

8.2 উত্তল লেন্সের ফোকাসের সংজ্ঞা লেখো ।  2

8.3 বিশুদ্ধ বর্ণালি ও অবিশুদ্ধ বর্ণালি কাকে বলে ?  2

9.1.1 কোনো পরিবাহীতে তড়িৎপ্রবাহ ও পরিবাহীর দুই প্রান্তের কিভব প্রভেদ কখন পরস্পর সমানুপাতিক হয় ? 

9.1.2 কোষের তড়িত্চালক বল কী ?  2+2

9.2 200V-40W বালবের রোধ কত ?  2

9.3 তাড়িত্চুম্বকের শক্তি কী কী উপায়ে বৃদ্ধি করা যায় ?  2

10.1 ভোল্টমিটার ও অ্যামিটার যন্ত্র দুটি কীভাবে বর্তনীতে যুক্ত করা হয় ? ভোল্টমিটার কী পরিমাপ করে ?  2+1

10.2 বৈদুতিক ফিউজ তার কী ? এর একটি বৈশিষ্ট্যের উল্লেখ করো ।  2+1

10.3 সমান্তরাল সমবায়ে যুক্ত 4 ওহম ও 12 ওহম রোধদুটির তুল্যাঙ্ক রোধ নির্ণয় করো ।  2

11.1 তাপীয় আয়ন নিঃসরণ কাকে বলে ? এই নীতির উপর ভিত্তি করে তৈরি একটি যন্ত্রের নাম লেখো ।  2+1

11.2 X-রশ্মির দুটি ধর্মের উল্লেখ করো ।  2

11.3.1 α, ß, \gamma -রশ্মির মধ্যে কার ভেদনক্ষমতা সবচেয়ে বেশি ?

11.3.2 নিউক্লিয় বিভাজন কাকে বলে ?  1+2

‘ঘ’ বিভাগ

12.1 ক্লোরিন কী কী ধরনের রাসায়নিক বন্ধনের মাধ্যমে পৃথকভাবে সোডিয়াম ও হাইড্রোজনের সঙ্গে যুক্ত হয়ে যথাক্রমে সোডিয়াম ক্লোরাইড ও হাইড্রোজন ক্লোরাইড গঠন করে ? উভয় ক্ষেত্রে ইলেকট্রন-ডট গঠন এঁকে দেখাও ।  1+1+1+1

12.2 নিচের উদাহরণটির সাহায্যে জারণ-বিজারণ ক্রিয়া যে একই সঙ্গে ঘটে ইলেকট্রনীয় তত্বের সাহায্যে তার ব্যাখ্যা দাও

: Cu2+ + Zn = Zn2+ + Cu  2

12.3 মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধিত রূপটি লেখ ।  2

13.1 একটি অবিশুদ্ধ কপার দন্ড থেকে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে বিশুদ্ধ কপার প্রস্তুতিতে ক্যাথোড, অ্যানোড ও তড়িৎবিশ্লেষ্য রূপে কী কী ব্যবহৃত হয়  3

13.2 নিচের মৌলগুলিকে ক্রমহ্রাসমান পরমাণুর আকার অনুযায়ী সাজাও :

O, C, F, Li  2

13.3 পারদ ও অম্লায়িত জলের মধ্যে কোনটি তড়িৎ বিশ্লেষ্য ? কেন ?  3

14.1 পরীক্ষাগারে হাইড্রোজেন ক্লোরাইড প্রস্তুতির জন্য নিম্নলিখিতগুলির মধ্য থেকে প্রয়োজনীয় বিকারগুলি বেছে নাও :

(i) গাঢ় HNO3

(ii) গাঢ় H2SO4

(iii)  AgCl

(iv) AlCl3

(v)  NaCl

বিক্রিয়াটির সমিত সমীকরণ দাও । গ্যাসটি কীভাবে সংগ্রহ করবে ? হাইড্রোজেন ক্লোরাইড থেকে

কীভাবে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা যায় ? (পরীক্ষা পদ্ধতি বর্ণনার প্রয়োজন নাই )  4

14.2 বায়ুতে SO2 -এর উপস্থিতির একটি ক্ষতিকারক প্রভাব উল্লেখ করো । স্বর্ণকারের কারখানা থেকে নির্গত একটি বায়ুদূষক গ্যাসের নাম লেখ ।  2

14.3 বায়ুতে SO2 -এর দুটি উত্স উল্লেখ করো ।  2

15.1 নিচের তালিকাটি উত্তরপত্রে লিখে নাও এবং তালিকাটি সম্পূর্ণ করো ।

পদার্থের নাম জলে দ্রাব্যতা জৈব বা অজৈব একটি ব্যবহার
কলিচুন
অ্যামোনিয়াম সালফেট দ্রাব্য
ন্যাপথালিন

½ x 8 = 4

15.2 জৈব ও অজৈব যৌগের দুটি পার্থক্য লেখো ।  2

15.3 মিথেনকে বায়ুতে পোড়ালে কী রাসায়নিক বিক্রিয়া ঘটে ? এই বিক্রিয়ার গুরুত্ব কী ?  1+1

16.1 অ্যালকাইনের সাধারণ সংকেত লেখো । অ্যালডিহাইডে কী কার্যকরী গ্রুপ উপস্থিত আছে ?  1+1

16.2 পলিইথিলিনের মনোমার কী ? পলিইথিলিন দ্রব্য ব্যবহারের দুটি বিপদ লেখো ।  1+2

16.3 তিনটি পৃথক বোতলে তিনটি অ্যাসিড ( HCl, H2SO4, HNO3 ) আছে । কপার কুচির

সাহায্যে কোনটি নাইট্রিক অ্যাসিড তা কীভাবে সনাক্ত করবে ? সমিত সমীকরণ দাও :  3

17.1.1 জিঙ্ক ও অ্যালুমিনিয়ামের একটি করে আকরিকের নাম লেখো ।  

17.1.2 কলঙ্কহীন ইস্পাতের উপাদান কী কী ? এর একটি ব্যবহার উল্লেখ করো ।  2+2

17.2 চিলি সল্টপিটার থেকে নাইট্রিক অ্যাসিড কীভাবে তৈরি করবে ? 

বিক্রিয়াটির সমিত সমীকরণ দাও ।  2

17.3 কীভাবে পরিবর্তিত করবে ? 

HC = CH → CH3CH3  2

[ শুধুমাত্র বহিরাগতদের জন্য ] ‘ঙ’ বিভাগ

18. যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও । 2 x 5

18.1 গ্যাসের তাপমাত্রা গ্যাস অণুর গতির উপর কীভাবে নির্ভর করে ?  

18.2 একটি লোহার চামচে তামার প্রলেপ অ্যানোড ও ক্যাথোড হিসাবে কী কী ব্যবহার করবে ? 

18.3 একক সহ রোধাঙ্কের সংজ্ঞা লেখো ।  

18.4 ß and \gamma-রশ্মির গুরুত্বপূর্ণ পার্থক্য লেখো ।

18.5 20.2 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে উত্তপ্ত করলে কত গ্রাম অক্সিজেন পাওয়া যাবে ?

(ধরে নাও বিক্রিয়াটি সম্পূর্ণ ঘটে । )

[K=39, N=14,  O=16]

18.6 H2SO4 ও HNO3 এর প্রত্যেকটির একটি করে ব্যবহার উল্লেখ করো । 

18.7 জলাভূমিতে উত্পন্ন ‘আলেয়া’ -র ব্যাখ্যা দাও । 

***