Adaptation of Rohufish

রুই মাছের অভিযোজন

► রুই মাছের অভিযোজন [Adaptation of Rohufish]:-

রুই মাছ মুখ্য জলজ প্রাণী । জলে বসবাস করার জন্য এদের দেহে নিম্নলিখিত অভিযোজনগুলি দেখা যায় ।

[1] দেহাকৃতি [Body contour]:- রুই মাছের দেহ বেম বা মাকুর মতো । দেহ দু’পাশ থেকে চ্যাপ্টা এবং দেহ থেকে কোনো প্রবর্ধক বেরিয়ে থাকে না । জলে সাঁতার কাটার সময় জলের গতি রোধ করার জন্য দেহের গঠন এই রকম হয়েছে ।