স্বদেশি ও বয়কট আন্দোলনের ফল
Fri, 14/06/2013 - 6:53pm☼ স্বদেশি ও বয়কট আন্দোলনের ফল [Importance and Results of Swadeshi and Boycott Movement]:-
☼ স্বদেশি ও বয়কট আন্দোলনের ফল [Importance and Results of Swadeshi and Boycott Movement]:-
☼ বয়কট আন্দোলনের কর্মসূচি [Programme of Swadeshi Movement]:
(১) ১৯০৫ খ্রিস্টাব্দে লর্ড কার্জন বঙ্গভঙ্গ করলে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন শীঘ্রই প্রতিবাদের পর্যায় অতিক্রম করে ব্রিটিশ বিরোধী গণআন্দোলনে পরিণত হয় । এই গণআন্দোলনের প্রথম ও মুখ্য কর্মসূচি ছিল ‘বয়কট’ । কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত ‘সঞ্জীবনী’ পত্রিকার ১৯০৫ খ্রিস্টাব্দের ১৩ ই জুলাই সম্পাদকীয় প্রবন্ধে ইংরেজ সরকারের বিরুদ্ধে সর্বপ্রথম সামগ্রিক বয়কট আন্দোলনের আহ্বান জানানো হয় ।