আর্যদের পরিচয় :
Tue, 17/04/2012 - 10:42am►আর্যদের পরিচয় [Coming of The Aryans] :
আর্যসমস্যা ইতিহাসের একটি জটিল সমস্যা । আর্যদের পরিচয় এখনও রহস্যাবৃত । একটি মত অনুসারে আর্য বলতে একটি বিশিষ্ট ভাষাগোষ্ঠির মানুষকে বোঝায় । অন্য মত অনুযায়ী আর্য কথাটি জাতি অর্থে ব্যবহার করা উচিত । বর্তমানে প্রথম মতের সমর্থকদের সংখ্যা বেশি হলেও, দ্বিতীয় অভিমতটি পুরোপুরি পরিত্যক্ত করা হয়নি ।
আর্যদের আদি বাসস্থান কোথায় ছিল বা আর্যরা বহিরাগত না ভারতেই আধিবাসী এ প্রশ্নকে কেন্দ্র করেও পণ্ডিতদের মধ্যে মতভেদ আছে ।
