Evaluation

মূল্যায়ন

☼ মূল্যায়ন:- ভারতীয় সংসদীয় গণতন্ত্র নানা সময় নানা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয়েছে । একাধিক দল ভেঙ্গে উপদল, আঞ্চলিক দল তৈরি হয়েছে । কেন্দ্রে ও রাজ্যগুলিতে প্রতিষ্ঠিত হয়েছে কোয়ালিশন সরকার । মাঝে মাঝে কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতির মার প্যাঁচে গণতন্ত্র কলুষিত হয়েছে । তথাপি ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা কোনদিন বিপর্যয়ের সম্মুখীন হয় নি । ভারতের অধিকাংশ জাতীয় রাজনৈতিক দল ও তাঁদের নেতৃবৃন্দ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় একদলীয় সরকার বা বহুদলীয় সরকার ভারতীয় গণতন্ত্রের ভিতকে মজবুত করেছে । তাঁরা সরকার কিংবা বিরোধী যে পক্ষেই থাকুক না কেন নিজ নিজ গঠনমূলক সমালোচনার দ্বারা জাতীয় ও