আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ-পশ্চিম ও উত্তর ভারত
Tue, 17/04/2012 - 9:43pmবিভিন্ন আঞ্চলিক শক্তির আত্মপ্রকাশ- পশ্চিম ও উত্তর ভারত
►বলভীর মৈত্রিক বংশ [Maitrakas dynasty of Valbhi]: ভট্টারক পশ্চিম ভারতের সৌরাষ্ট্র অঞ্চলে বলভীর মৈত্রক বংশের প্রতিষ্ঠা করেন । এই বংশের কয়েকজন উল্লেখযোগ্য শাসক হলেন প্রথম শিলাদিত্য, দ্বিতীয় ধ্রুবসেন ও চতুর্থ ধ্রুবসেন । দ্বিতীয় ধ্রুবসেন কনৌজের অধিপতি হর্ষবর্ধনের হাতে পরাজিত হন । এরপর বলভী রাজ্য দূর্বল হয়ে পড়ে এবং অবশেষে সপ্তম শিলাদিত্যের সময় আরবদের হাতে বলভীর পতন ঘটে ।
