মালভূমি [Plateau]
Thu, 10/05/2012 - 11:24pm► মালভূমি [Plateau]
♦ সংজ্ঞা:- সাধারণত যে বিস্তীর্ণ ভূ-ভাগ সমুদ্র সমতল থেকে বেশ উঁচু প্রায় ৩০০ মিটার,অথচ যার পৃষ্ঠদেশ বা উপরিভাগ খুব অসমতল নয় এবং চারপাশ খাড়া ঢালযুক্ত থাকে তাকে মালভূমি [Plateau] বলা হয় ।
♦ মালভূমির [Plateau] আকার ও আকৃতি:-
উচ্চতা ছাড়াও মালভূমির [Plateau] অন্য যেসব উল্লেখযোগ্য বৈশিষ্ট্য রয়েছে সেগুলো হল—
ক) মালভূমি এক বিস্তীর্ণ উচ্চভূমি,
খ) এর উপরিভাগ প্রায় সমতল বা কিছুটা তরঙ্গায়িত,
গ) চারদিকে ঢাল বেশ বেশি,
