মেথিলেটেড ও রেকটিফায়েড স্পিরিট এবং ভিনিগার
95% ইথাইল অ্যালকোহলের [CH3CH2OH] জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে । রেকটিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল 10%), সামান্য পিরিডিন (0.5%), ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে বিষাক্ত করে দেওয়া হয় । এই বিষাক্ত মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে ।
ইথাইল অ্যালকোহলের লঘু দ্রবণের আংশিক পাতন প্রক্রিয়া থেকে 95.6% গাঢ় ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ পাওয়া যায় । এই মিশ্রণকে শোধিত অ্যালকোহল বা রেকটিফায়েড স্পিরিট বলে । এর রাসায়নিক সংকেত C2H5OH ।
ভিনিগার হল কার্বক্সিলিক অ্যাসিড জাতীয় যৌগ— অ্যাসেটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ । এতে প্রায় 4% — 8% অ্যাসেটিক অ্যাসিড ও সামান্য অ্যালকোহল থাকে । এর রায়্নিক সংকেত CH3COOH ।