☼ মেথিলেটেড স্পিরিট [Methylated spirit]:-
95% ইথাইল অ্যালকোহলের [CH3CH2OH] জলীয় দ্রবণকে রেকটিফায়েড স্পিরিট বলে । রেকটিফায়েড স্পিরিটকে পানের অযোগ্য করার জন্য রেকটিফায়েড স্পিরিটের সঙ্গে মিথাইল অ্যালকোহল (10%), সামান্য পিরিডিন (0.5%), ন্যাপথা এবং রবার নির্যাস কাওকোসিন মিশিয়ে বিষাক্ত করে দেওয়া হয় । এই বিষাক্ত মিশ্রণকে মেথিলেটেড স্পিরিট বলে ।
প্রকৃতি:-
[i] মেথিলেটেড স্পিরিট দুর্গন্ধযুক্ত বর্ণহীন জৈব তরল পদার্থ ।
[ii] এর বিষক্রিয়া আছে । এটি উদ্বায়ী এবং সহজ দাহ্য ।
[iii] মেথিলেটেড স্পিরিট জলে দ্রাব্য । এর মধ্যে ন্যাপথা, পিরিডিন সামান্য পরিমাণে মিশ্রিত থাকায় মেথিলেটেড স্পিরিটের জলীয় দ্রবণ ঘোলা হয় ।
ব্যবহার:-
[i] স্পিরিট ল্যাম্প, স্টোভ প্রভৃতির জ্বালানিরূপে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় ।
[ii] বার্নিশ রং প্রস্তুতিতে এবং লাক্ষা, রং ইত্যাদির দ্রাবকরূপে মেথিলেটেড স্পিরিট ব্যবহৃত হয় ।
[iii] কীট নাশক দ্রব্য প্রস্তুতিতে মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় ।
☼ রেকটিফায়েড স্পিরিট [Rectified spirit, C2H5OH]:-
ইথাইল অ্যালকোহলের লঘু দ্রবণের আংশিক পাতন প্রক্রিয়া থেকে 95.6% গাঢ় ইথাইল অ্যালকোহল এবং 4.4% জলের মিশ্রণ পাওয়া যায় । এই মিশ্রণকে শোধিত অ্যালকোহল বা রেকটিফায়েড স্পিরিট বলে । এর রাসায়নিক সংকেত C2H5OH ।
• প্রকৃতি:-
[i] রেকটিফায়েড স্পিরিট বর্ণহীন কিন্তু মিষ্টি গন্ধযুক্ত পদার্থ ।
[ii] জলে যে-কোনো মাত্রায় দ্রবীভূত হতে পারে । এটি একটি প্রশম জৈব দ্রাবক ।
[iii] এটি একটি জৈব যৌগ ও দাহ্য পদার্থ ।
• ব্যবহার:-
[i] মেথিলেটেড স্পিরিট প্রস্তুতিতে রেকটিফায়েড স্পিরিট ব্যবহার করা হয় ।
[ii] রেকটিফায়েড স্পিরিট দ্রাবক হিসাবে তুলনাহীন; এটি গালা, রেজিন, সাবান, সুগন্ধি জৈব পদার্থ, ওষুধ সকলকে দ্রবীভূত করতে পারে ।
[iii] টনিক জাতীয় বিভিন্ন বলকারী ওষুধ প্রস্তুতিতে রেকটিফায়েড স্পিরিট ব্যবহার হয় ।
[iv] রেকটিফায়েড স্পিরিটকে অ্যালকোহলীয় পানীয় হিসাবে ব্যবহার করা হয় । কিন্তু বাণিজ্যিক রেকটিফায়েড স্পিরিট অনেক সময় বন্ধ্যাত্বতার কারণ হয় ।
[v] পাওয়ার অ্যালকোহল (ইথাইল অ্যালকোহল + রেজিন + পেট্রোলের মিশ্রণ) তৈরির কাজে রেকটিফায়েড স্পিরিট ব্যবহৃত হয় ।
[vi] জীবাণু নাশক রূপে এবং
[vii] পরীক্ষাগারে উদ্ভিদ ও প্রাণীর নমুনা সংরক্ষণে রেকটিফায়েড স্পিরিট ব্যবহার করা হয় ।
☼ ভিনিগার [Vinegar, CH3COOH]:-
ভিনিগার হল কার্বক্সিলিক অ্যাসিড জাতীয় যৌগ— অ্যাসেটিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণ । এতে প্রায় 4% — 8% অ্যাসেটিক অ্যাসিড ও সামান্য অ্যালকোহল থাকে । এর রায়্নিক সংকেত CH3COOH ।
প্রকৃতি:-
[i] ভিনিগার জলে দ্রাব্য এবং এর জলীয় দ্রবণ অম্লধর্মী ।
[ii] এটি তীব্র গন্ধযুক্ত, বর্ণহীন, অনুদ্বায়ী, জৈব তরল পদার্থ ।
• উৎস:-
[i] পুরোনো মদে, কতকগুলি ফলের মধ্যে কয়েকটি উদ্ভিজ্জ তেল এবং কয়েকটি প্রাণীর মলে অ্যাসেটিক অ্যাসিড পাওয়া যায় ।
[ii] কাঠের অন্তর্ধূম পাতনের ফলে প্রাপ্ত পাইরোলিগনিয়াস অ্যাসিডের মধ্যে প্রায় 10% অ্যাসেটিক অ্যাসিড থাকে ।
[iii] অ্যাসিটিলিনের জারণ-ক্রিয়ার দ্বারা অ্যাসেটিক অ্যাসিড প্রস্তুত করা হয় ।
[iv] ব্যাকটেরিয়াম অ্যাসেটি নামে একরকম ব্যাকটেরিয়ার উপস্থিতিতে বায়ুর O2 দ্বারা ইথাইল অ্যালকোহল জারিত হয়ে ভিনিগারে পরিণত হয় ।
• ব্যবহার:-
[i] রবার ঘন করতে ভিনিগার ব্যবহার করা হয় ।
[ii] পরীক্ষাগারে বিকারকরূপে এবং দ্রাবকরূপে ভিনিগার ব্যবহার করা হয় ।
[iii] মাছ মাংস সংরক্ষণে, নানাপ্রকার খাবার চাটনি সংরক্ষণে ভিনিগার ব্যবহার করা হয় ।
[iv] হোয়াইট লেড নামে সাদা রং [2PbCO3.Pb(OH)2] প্রস্তুতিতে ভিনিগার ব্যবহৃত হয় ।
[v] অ্যাসপিরিন, রেয়ন, সেলুলোজ অ্যাসিটেট প্রস্তুতে ভিনিগার ব্যবহার করা হয় ।
***
- 5934 views