বাংলার রাজনৈতিক পট পরিবর্তন
Sat, 01/11/2014 - 10:07amবাংলার রাজনৈতিক পট পরিবর্তন :- কর্ণাটকে যখন ইঙ্গ-ফরাসি দ্বন্দ্ব চলছিল, মোটামুটি প্রায় সেই সময় বাংলায় রাজনৈতিক পট পরিবর্তন হচ্ছিল । ১৭৫৭ খ্রীষ্টাব্দ থেকে ১৭৬৫ খ্রীষ্টব্দের মধ্যে বাংলার কর্তৃত্ব স্বাধীন নবাবদের হাত থেকে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাতে চলে যায় । তিনটি পর্বে এই পরিবর্তন হয়েছিল–
(১) ১৭৫৭ খ্রিষ্টাব্দে পলাশীর যুদ্ধ,
(২) ১৭৬০ খ্রিষ্টাব্দে মীরজাফরের অপসারণ ও মিরকাশিমের উত্থান এবং
(৩) ১৭৬৩ খ্রিষ্টাব্দে মিরকাশিমের পরিবর্তে আবার মিরজাফরের সিংহাসন লাভ ।
