Pollution of air

দূষণ, বায়ুদূষণ, অ্যাসিড বৃষ্টি

দূষণ : গোল্ডস্মিথ নাইট্রিক অ্যাসিড ব্যবহার করে সোনার মধ্যে মিশে থাকা ক্ষারকীয় ধাতুগুলিকে দ্রবীভূত করে সোনার পরিশোধন করে । ধাতুর সঙ্গে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন হয় । এই গ্যাসটিকে বায়ুতে নির্গত করলে পারিপার্শ্বিক অঞ্চল দূষিত হবে । আবার যদি জলে প্রবাহিত করা হয় তাহলে গ্যাসটি জলে দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড তৈরি করবে যা খুবই ক্ষতিকারক । সালফার ডাইঅক্সাইড দ্বারা বায়ু দূষণ- কিছু ধাতব সালফাইড আকরিক থেকে ধাতু নিষ্কাশনের সময় ধাতব আকরিকের দহনের মাধ্যমে ধাতব অক্সাইডে পরিণত করা হয় তার ফলে সালফার ডাইঅক্সাইড নামক গ্যাস উৎপন্ন হয় । তাছাড়া পেট্রোলিয়াম শোধনাগার থেকে বিপুল পরিমাণের SO2 গ্যাস উৎপন্ন হয় । এইভাবে বিভিন্ন উৎস থেকে উৎপন্ন SO2 গ্যাস বায়ু দূষণের কারণ হয় । অ্যাসিড বৃষ্টি : বৃষ্টির সময় মূলত HNO3 এবং H2SO4 মিশ্রিত জল ভূপৃষ্ঠে নেমে আসে । এ থেকেই অ্যাসিড বৃষ্টির সৃষ্টি হয় । অ্যাসিড মিশ্রিত বৃষ্টির জলকে অ্যাসিড বৃষ্টি বলে ।