Properties of Hydrogen Chloride

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম

হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসের ধর্ম [Properties of Hydrogen Chloride] :

[১] (a) ভৌত ধর্ম:-

[i] হাইড্রোজেন ক্লোরাইড [HCl] বর্ণহীন, শ্বাসরোধী, ঝাঁঝালো গন্ধযুক্ত, অম্লস্বাদ বিশিষ্ট গ্যাস ।

[ii] হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বাতাসের চেয়ে প্রায় 1.3 গুণ ভারী, এর বাষ্পীয় ঘনত্ব 18.25 ।

[iii] এই গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য, 0°C উষ্ণতায় এবং প্রমাণ চাপে 1 সিসি জলে 450 সিসি হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস [HCl] দ্রবীভূত হয় ।