প্রার্থনা সমাজ
Sun, 22/04/2012 - 10:55pm☼ প্রার্থনা সমাজ [Prarthana Samaj]:- ১৮৬৭ খ্রিস্টাব্দে বোম্বাই শহরে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হয় । এই সমাজের নেতা ছিলেন ডঃ আত্মারাম পান্ডুরঙ্গ [Atmaram Pandurang] (১৮২৩-১৮৯৪ খ্রি.) । ১৮৬৮ খ্রিস্টাব্দে কেশবচন্দ্র সেন বোম্বাই শহরে গেলে মহারাষ্ট্রের প্রার্থনা সমাজকে তিনি আরও শক্তিশালী করে তোলেন । ব্রাহ্মসমাজের ন্যায় প্রার্থনা সমাজের সদস্যগণ এক ঈশ্বরে বিশ্বাসী এবং সমাজ সংস্কারমূলক কাজকর্মে উত্সাহী ছিলেন । কিন্তু ব্রাহ্মসমাজের মতো প্রার্থনা সমাজের সদস্যগণ নিজেদের হিন্দুধর্ম বহির্ভূত পৃথক সম্প্রদায় বলে মনে করতেন না । এঁরা পাশ্চাত্য যুক্তিবাদ গ্রহণ করেছিলেন । প্রার্থনা সমাজের আদ

