আলিগড় আন্দোলন
Sun, 22/04/2012 - 11:11pm☼ আলিগড় আন্দোলন [Aligarh Movement]:- আলিগড় আন্দোলনের প্রবর্তক ছিলেন স্যার সৈয়দ আহমেদ খাঁ [Sir Syed Ahmed Khan] । পিছিয়ে পড়া মুসলমান সম্প্রদায়কে যুক্তিবাদী আধুনিক পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত করে তোলার জন্য স্যার সৈয়দ আহমেদ খাঁ উত্তরপ্রদেশের আলিগড়ে যে আন্দোলনের সূচনা করেন তা আলিগড় আন্দোলন নামে খ্যাত । ভারতীয় মুসলমান সমাজ এযাবৎ সকল প্রকার সংস্কার আন্দোলন থেকে দুরে সরিয়ে রেখেছিলেন । ইতিপূর্বে ওয়াহাবি ও ফরাজি আন্দোলন হলেও তা রক্ষণশীল মুসলিম সমাজকে স্পর্শ করেনি । ১৮৭৫ খ্রিস্টাব্দে বিদ্রোহের পর অনগ্রসর মুসলিম সমাজে কিছু কিছু সংস্কারের প্রয়োজন অনুভূত হয় । হিন্দুদের তুলনায় অনগ্রসর
