WBCHSE H.S Exam 2015 Bengali (1st Language) Suggestion

PART- B

দ্বাদশ শ্রেণি

বাংলা ‘ক’ ভাষা (নতুন পাঠক্রম)

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে । ডানপাশে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে ।

১। ঠিক উত্তরটি নির্বাচন করো । ১ x ১৮ = ১৮

১.১ ‘এ অপরাধের প্রায়শ্চিত্ত কী’ – কোন অপরাধের কথা বলা হয়েছে –

ক) সব জেনে শুনে ঘরে বসে থাকা

খ) সব জেনে শুনেও এতকাল চারবেলা খাওয়া

গ) সব জেনে শুনে লঙ্গরখানা না খোলা

ঘ) সব শুনেও কিছু না বলা ।

১.২ ‘ভুরিভোজনটা অন্যায়, কিন্তু না খেয়ে মরাটা উচিত নয়’- একথার বক্তা হলেন –

ক) মৃত্যুঞ্জয়

খ) নিখিল

গ) টুনুর মা

ঘ) লেখক নিজে

১.৩ ‘কনকপানি’ চালের ভাত খান –

ক) বড়বাবু

খ) মেজবাবু

গ) ছোট বাবু

ঘ) পিসিমা

১.৪ ‘একসময় দাগি ডাকাত’ ছিল –

ক) ফজলু শেখ

খ) নিবারণ বাগদি

গ) করিম ফরাজি

ঘ) নকড়ি নাপিত

১.৫ ‘বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে বলা হয়’-

ক) পউষে বাদলা

খ) ডাওর

গ) কালবৈশাখী

ঘ) ফাঁপি

১.৬ ‘ভারতবর্ষ’ গল্পে বাজারের পিছনে আছে একটি –

ক) চায়ের দোকান

খ) ভাঙা কারখানা

গ) ইট ভাটা

ঘ) ফাঁকা মাঠ

১.৭ ‘The night is calling me’ –সংলাপটি কার লেখা –

ক) বার্নাড শ

খ) শেলী

গ) শেক্সপীয়র

ঘ) বায়রন

১.৮ রজনীকান্ত বাবু রামব্রীজকে কত টাকা ‘বক্‌শিস’ দিয়েছিলেন ?

ক) চার টাকা

খ) তিন টাকা

গ) দু টাকা

ঘ) এক টাকা

১.৯ ‘বহুরুপী তখন লাটে উঠবে’ – বহুরূপী একটি –

ক) বিদ্যালয়

খ) পাঠশালা

গ) নাট্যগোষ্ঠী

ঘ) গ্রাম

১.১০ ‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত…’

ক) অভাব

খ) বিভাব

গ) গীতিনাট্য

ঘ) প্রহসন

১.১১ ‘মহুয়ার দেশ’ কবিতায় রাতের নির্জন- নিঃসঙ্গতাকে আলোড়িত করে –

ক) নিশাচরের কোলাহল  

খ) শিকারির পদসঞ্চার

গ) অবসন্ন মানুষের আনাগোনা

ঘ) সমুদ্রের দীর্ঘশ্বাস

১.১২ কবি মৃদুল দাশগুপ্তের একটি কাব্যগ্রন্থের নাম –

ক) সোনার তরী

খ) ঝরাপালক  

গ) জলপাই কাঠের এসরাজ

ঘ) সোনার মাছি খুন করেছি

১.১৩ ‘নাই যদি হয় ক্রোধ’ – ক্রোধের কারণ –

ক) দুর্নীতি

খ) ভাইয়ে ভাইয়ে লড়াই

গ) ধর্মদ্রোহীতা

ঘ) নিহত ভাইয়ের শবদেহ

১.১৪ ‘অলৌকিক’ গল্পে নিরস্ত্র ভারতীয়দের ওপর গুলি করেছিল –

ক) দুষ্কৃতিরা  

খ) ফিরিঙ্গিরা

গ) সৈন্যরা

ঘ) আতঙ্কবাদীরা

১.১৫ ‘পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন’ কবিতায় লিমা হল –

ক) পেরুর রাজধানী

খ) চিলির রাজধানী

গ) চীনের রাজধানী

ঘ) মিশরের রাজধানী

১.১৬ বাংলা বর্নমালায় মৌলিক স্বরধ্বনি কয়টি –

ক) ৭ টি

খ) ৯ টি

গ) ১১ টি

ঘ)১২ টি

১.১৭ একজন উল্লেখযোগ্য কবিয়াল হলেন –

ক) লালন

খ) রামপ্রসাদ

গ) হরু ঠাকুর

ঘ) গোবিন্দদাস

১.১৮ ভারতীয় চলচিত্রের জনক বলা হয় –

ক) রবীন্দ্রনাথ ঠাকুরকে  

খ) নজরুল ইসলামকে

গ) দাদা সাহেব ফালকেকে

ঘ) অমিতাভ বচ্চনকে

২। কমবেশি ২০ টি শব্দে নীচের প্রশ্নগুলির উত্তর দাও । ১x১২=১২

২.১ ‘তাস পিটানো ছেলেগুলি অস্বস্তিতে পড়ে ।’- কেন ছেলেগুলি অস্বস্তিতে পড়েছিল ?

উত্তরঃ 

২.২ পউষে বাদলা সম্পর্কে গ্রামের ‘ডাকপুরুষের’ পুরনো ‘বচন’ কী ?

উত্তরঃ

২.৩ ‘সেটা যখন মাথায় পড়বে বুঝবে তখন’ – সেটা মাথায় পড়বে কেন ?

উত্তরঃ

২.৪ ‘এই রে – পুলিশ আসছে । লাগল ঝঞ্ঝাটা ।’- পুলিশ আসছিল কেন ?

উত্তরঃ

২.৫ ‘রূপনারানের কূলে’ কবিতায় ‘মৃত্যুতে সকল দেনা’ কীভাবে শোধ করা সম্ভব বলে কবি মনে করেছিলেন ?

উত্তরঃ

২.৬ ‘সুন্দর বাদামী হরিণ’ চিতাবাঘিনীর হাত থেকে বাঁচতে কোন্‌ কোন্‌ বনে ঘুরেছিল ?

উত্তরঃ

২.৭ ‘আমি দেখি’ কবিতায় কবির চোখ ও দেহ কী কামনা করেছে ?

উত্তরঃ

২.৮ ‘আমি তা পারিনা’ – কে কী পারেন না ?

উত্তরঃ

২.৯ ‘…… স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব ।’ – কেন ফিলিপ কেঁদেছিল ?

উত্তরঃ

২.১০ সমাস কাকে বলে ?

উত্তরঃ

২.১১ উপসর্গ কাকে বলে ?

উত্তরঃ

২.১২ লোক- নিরুক্তি কাকে বলে ?

উত্তরঃ

২.১৩ ক্র্যানবেরি রূপমূল বলতে কী বোঝ ?

উত্তরঃ

২.১৪ মুন্ডমাল শব্দ কাকে বলে ?

উত্তরঃ

২.১৫ বিভক্তি বলতে কী বোঝ ?

উত্তরঃ

২.১৬ উপসর্গ কাকে বলে ?

উত্তরঃ

২.১৭ অবিভাজ্য ধ্বনি বলতে কী বোঝ ?

উত্তরঃ

PART-B

দ্বাদশ শ্রেণি

বাংলা ‘ক’ ভাষা (নতুন পাঠক্রম)

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট পূর্ণমান – ৮০

পরিমিত এবং যথাযথ উত্তরের জন্য বিশেষ মূল্য দেওয়া হবে । বর্ণাশুদ্ধি, অপরিচ্ছন্নতা এবং অপরিষ্কার হস্তাক্ষরের ক্ষেত্রে নম্বর কাটা যাবে । ডানপাশে প্রশ্নের পূর্ণমান দেওয়া আছে ।

৩। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৩.১ ‘কে বাঁচায় কে বাঁচে’ গল্প অবলম্বনে মৃত্যুঞ্জয় চরিত্রটির ব্যাখ্যা দাও । 

৩.২ ‘কতক্ষণ সে এই মারমুখী জনতাকে ঠেকিয়ে রাখতে পারত কে জানে- ’- সে বলতে কার কথা বলা হয়েছে ? জনতা মারমুখী হয়ে উঠেছিল কেন ?

৩.৩ ‘সে সময় এলো এক বুড়ি’ – কোন সময়ের কোথা বলা হয়েছে ? বুড়িটির পরিচয় দাও ।

৩.৪ ‘হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল।’- কোন্‌ দৃশ্যকে কেন অদ্ভুত বলা হয়েছে ?

৩.৫ ‘তারপর দেখা গেল এক অদ্ভুত দৃশ্য’ – এখানে অদ্ভুত দৃশ্যটা নিজের ভাষায় লিখ ।

৩.৬‘এ ভাবে দেশের লোককে বাঁচানো যায় না ।’- বক্তা কে ? কেন বাঁচানো যায় না ব্যাখ্যা করো ।

৩.৭‘দেরি করে আপিসে আসে, কাজে ভুল করে,’- কে দেরি করে আপিসে আসে ? কেন সে দেরিতে আপিসে আসে ? উক্ত ঘটনায় চরিত্রের কোন দিকটি ফুটে উঠে ?

৩.৮‘নিখিল চরিত্রের প্রয়োজন ও পরিমিতি কতটা রক্ষিত হয়েছে ‘কে বাঁচে, কে বাঁচায়’ গল্প অবলম্বনে আলোচনা করো ।

৩.৯ ‘দরদের চেয়ে ছোঁয়াচে কিছুই নেই জগতে ।’ প্রসঙ্গ উল্লেখ করে মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ কর ।

৪। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৪.১ ‘কোথাও জীবনের খোরাক, হাসির খোরাক নেই’ - বক্তা কে ? বক্তার এরকম মনে করার কারণ কী ?  ১+৪

৪.২ ‘আমাদের দিন ফুরিয়েছে!’ – কে , কোন্‌ প্রসঙ্গে এই উক্তি করেছেন ? বক্তার এই উপলব্ধির কারণ ব্যাখ্যা করো । ২+৩

৪.৩ ‘নানা রঙের দিন’ নাটকে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের সম্পর্কে রজনীবাবুর কী মতামত এবং কেন?

৪.৪ “যারা বলে ‘নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প’- তারা সব গাধা”- বক্তার এই মনোভাবের কারণ কী?

৪.৫“তোমার ওই পাবলিক… কাউকে বিশ্বাস করিনা”- বক্তার বিশ্বাস না করার কারণ কী ?

৪.৬ ‘আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত ‘অভাব’ নাটক ।’- এই মন্তব্যের আলোকে বিভাব কোন্‌ অর্থে যথার্থ নামকরণের মর্যাদা লাভ করে বলে তোমার মনে হয় , তা সংক্ষেপে আলোচনা কর ।

৪.৭ ‘এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে ?’- কোন ঘটনায় কেন লোকের হাসি পাবে ? কথাটির তাৎপর্য বিশ্লেষণ কর ।

৫। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৫.১ ‘রুপনারাণের কূলে’ কবিতায় কবির এক গভীর দার্শনিক চেতনার প্রকাশ ঘটেছে – আলোচনা কর ।

৫.২ জীবনানন্দ দাশের ‘শিকার’ কবিতায় চিত্রিত হয়েছে একটি নিরীহ হরিণের প্রাণ বাঁচানোর প্রচেষ্টা, অন্যদিকে হৃদয়হীন মানুষের রসনাপ্রিয় মানসিকতা – কবিতা অনুসরণে তার পরিচয় দাও ।

৫.৩ ‘আমি কি তাকাব আকাশের দিকে ।’ কোন কবিতার অংশ ? কে আকাশের দিকে তাকাবে ? কেন তিনি আকাশের দিকে তাকাবেন ?

৫.৪ ‘কেন তবে লেখা, কেন গান গাওয়া ।’ বক্তা কোন প্রসঙ্গে বলেছেন তা ব্যাখ্যা কর ।

৫.৫ রবীন্দ্রনাথের অন্তিম জীবনের ছায়াপাত ঘটেছে ‘রূপনারানের কূলে’ কবিতায় – ব্যাখ্যা কর ।

৫.৬ ‘জানিলাম এ জগৎ স্বপ্ন নয় ।’- বক্তা কে ? তিনি কীভাবে জেনেছিলেন ‘এ জগৎ’ স্বপ্ন নয় ?

৬। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৬.১ ‘রাজারা কি পাথর ঘাড়ে করে আনত ?’- প্রসঙ্গ উল্লেখ করে বক্তব্যটির তাৎপর্য ব্যাখ্যা কর । ১+৪

৬.২ ‘’সারাদিন এক ফোঁটা জল মুখে দিতে পারিনি’ – বক্তা কে ? তিনি মুখে জল দিতে পারেননি কেন ?  ১+৪

৬.৩ ‘কে বানিয়েছিল সাত দরজাওয়ালা থীব্‌স?’ – ‘থীব্‌স’ কী ? এই বক্তব্যের তাৎপর্য ব্যাখ্যা কর ।

৬.৪ ‘পাতায় পাতায় জয়,

জয়োৎসবের ভোজ বানাত কারা ?’- ‘পাতায় পাতায় জয়’ কথাটির মধ্য দিয়ে কবি কী বোঝাতে চেয়েছেন ? জয়োৎসবের ভোজ যারা বানাত তাদের সম্পর্কে কবির কী বক্তব্য ?

৭। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৭.২ ‘… চেংমানের মাথায় আকাশ ভেঙ্গে পড়ে ।’ – চেংমান কে ? কেন তার মাথায় আকাশ ভেঙ্গে পড়েছিল ?  ১+৪

৭.২ ‘আমার বাংলা’ গ্রন্থ অনুসারে হাজং সমাজের যে পরিচয় আমরা পাই, তা সংক্ষেপে লিখ । ৫

৭.৩ ‘এক ফোঁটা দুধের জন্য পরের দুয়োরে হাত পাততে হয়।’- কার হাত পাততে হয় ? কেন তারা হাত পাতে?

‘পাহাড়ি গারোরা তাই তারিফ করে তাদের নাম দিয়েছে হাজং’ হাজং শব্দের অর্থ কী ? কেন তাদের হাজং বলা হয়?

৭.৪ ‘তোমরাও হাত বাড়াও, তাকে সাহায্য করো ।’- কার দিকে হাত বাড়ানোর কথা বলা হয়েছে ? তাকে কেন এবং কীভাবে সাহায্য করতে হবে বলে লেখক মনে করেন ?

৭.৫ ‘ছাতির বদলে হাতী’ গদ্যাংশটির তাৎপর্য আলোচনা কর ।

৭.৬ ‘শহরে নাকি খুব আলো?’- এ কথা কে বলেছে ? যে ইচ্ছা প্রসঙ্গে সে একথা বলেছে তা বিবৃত করে তাঁর ইচ্ছাপূরণ না হওয়ার কারণ আলোচনা কর ।

৭.৭ সুভাষ মুখোপাধ্যায়ের ‘আমার বাংলা’ গ্রন্থের ‘ভূমিকা’ অংশটির গুরুত্ব আলোচনা কর ।

৮। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন দুটি প্রশ্নের উত্তর দাও । ৫x২=১০

৮.১ বাংলা সঙ্গীতের ইতিহাসে চর্যাপদের গুরুত্ব আলোচনা কর ।

৮.২ বাঙালীর বিজ্ঞান চর্চার ইতিহাসে জগদীশ চন্দ্র বসুর অবদান সংক্ষেপে লিখ ।

৮.৩ চলচ্চিত্রের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের ভূমিকা সম্পর্কে সংক্ষেপে লিখ ।

৮.৪ ‘পট’ বলতে কী বোঝ ? বাঙালীর শিল্পকলার ইতিহাসে পট চিত্রের গুরুত্ব সংক্ষেপে আলোচনা কর ।

৮.৫ ‘তথ্যচিত্র’ বলতে কী বোঝ ? বাংলা চলচ্চিত্রের ইতিহাসে তথ্যচিত্রের গুরুত্ব আলোচনা কর ।

৮.৬ লোকক্রীড়া বলতে কী বোঝ ? তোমার এলাকায় প্রচলিত কয়েকটি লোকক্রীড়া সম্পর্কে সংক্ষেপে লিখ ।

৮.৭ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে উত্তম কুমারের অবদান সংক্ষেপে লিখ ।

৮.৮ বাংলা চলচ্চিত্রের ইতিহাসে সূচিত্রা সেনের অবদান সংক্ষেপে লিখ ।

৮.৯ বাংলা সঙ্গীতের ইতিহাসে মান্না দের ভূমিকা নিরূপন কর ।

৮.১০ চিত্রশিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর ।

৮.১১ বাংলা গানের ইতিহাসে রবীন্দ্রনাথের অবদান সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর । 

৯। অনধিক একশো পঞ্চাশ শব্দে যে- কোন একটি প্রশ্নের উত্তর দাও । ৫x১=৫

৯.১ বাক্য কাকে বলে ? বাক্যের উদ্দেশ্য অংশ ও বিধেয় অংশ কাকে বলে উদাহরণ সহ বুঝিয়ে দাও ।

৯.২ ‘তৎসম’, ‘তদ্ভব’ ও ‘অর্ধতৎসম’ শব্দ কাকে বলে ? উদাহরণ সহ বুঝিয়ে দাও ।

৯.৩ ধ্বনির আগম কয় প্রকার ও কী কী ? স্বরাগম বলতে কী বোঝ ? আদি ও মধ্য স্বরাগম উদাহরণসহ আলোচনা করো ।

৯.৪ বাক্যতত্ব কী ? বাক্যের পদক্রমে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে আলোচনা করো ।

৯.৫ বাক্য কাকে বলে? একটি সার্থক বাক্যের কী কী গুণ বা বৈশিষ্ট্য থাকা আবশ্যক?

৯.৬ শব্দার্থের অপকর্ষ বা অবনতি বলতে কী বোঝ ? উদাহরসহ আলোচনা কর ।

৯.৭ ধ্বনি পরিবর্তনের বাহ্যিক কারণ আলোচনা করো ।

৯.৮ শৈলী কী এবং কেন – আলোচনা করো ।

৯.৯ শব্দার্থের পরিবর্তনের মূল কারণগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৯.১০ বাংলা অবিভাজ্য ধ্বনি সম্পর্কে আলোচনা কর।

৯.১১ রূপ বলতে কী বোঝ ? রূপ এবং দলের মধ্যে পার্থক্যটি বুঝিয়ে দাও ।

৯.১২ সহরূপ বলতে কী বোঝ ?’রূপমুল যদি একটি ধারনা হয়, রূপ তার বাস্তব’ বিষয়টি বুঝিয়ে দাও ।

১০। কমবেশি ৪০০ শব্দের মধ্যে যে- কোন ১ টি প্রবন্ধ রচনা করো । ১০x১=১০

১০.১ মোবাইল ফোনের ব্যবহার ও ছাত্রসমাজ ।

১০.২ পরীক্ষায় প্রাপ্ত নম্বর সাফল্যের একমাত্র মাপকাঠি নয় ।

১০.৩ পরিবেশ দূষণ ও তার প্রতিকার  ।

১০.৪ সাম্প্রদায়িকতা প্রতিরোধ ও জাতীয় সংহতি  ।

১০.৫ ছাত্রজীবনে খেলাধূলার গুরুত্ব ।

১০.৬ বর্তমান সময়ে নারীর অবস্থা  ।

১০.৭ সাহিত্যিক সুনীল  ।

১০.৮ বর্তমান সময়ে বিজ্ঞানের ব্যবহার  ।

১০.৯ গণমাধ্যম   ।