মুঘল যুগে পর্তুগিজ বণিকদের কার্যকলাপ
Thu, 30/10/2014 - 9:20pmপর্তুগিজ বণিকদের কার্যকলাপ:- ১৪৯৭-৯৮ খ্রীষ্টাব্দে যখন পর্তুগিজ নাবিক ভাস্কো-দা-গামা মালাবার উপকূলে কালিকট বন্দরে অবতরণ করেন, তখন সেই ঘটনার গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করার ক্ষমতা ভারতবাসীর ছিল না । ভাস্কো-দা-গামা মালাবার উপকূলে কালিকট বন্দরে অবতরণ করার পর থেকেই ইউরোপের সঙ্গে ভারতের সরাসরি সামুদ্রিক পথে যোগাযোগের সূত্রপাত হয় । এর আগে পারস্য উপসাগর ও লোহিত সাগর হয়ে কিছুটা জলপথ ও কিছুটা স্থলপথ ধরে ভারতের সঙ্গে ইউরোপের বাণিজ্য চলত । কিন্তু ১৪৫৩ খ্রীষ্টাব্দে বাইজানটাইন সাম্রাজ্যের পতনের ফলে এই বাণিজ্য পথ ব্যাহত হয় । এই অবস্থায় ভাস্কো-দা-গামার আগমন ভারত-ইউরোপের বাণিজ্যে এক যুগান্ত
