History

সুলতান মামুদ

►সুলতান মামুদ (Sultan Mahmud of Gazni) :- মহম্মদ বিন কাশিমের সিন্ধু জয়ের ৩০০ বছর বাদে ১০০০ খ্রিস্টাব্দ থেকে ১০২৬ খ্রিস্টাব্দের মধ্যে গজনির সুলতান মামুদ ১৭ বার ভারত আক্রমণ করেন । সুলতান মামুদ একজন লোভী, লুন্ঠনকারী, রূপেই পরিচিত । ভারতে রাজ্য স্থাপনের কোনো ইচ্ছা তার ছিল না । ইসলাম ধর্মের প্রসার ও ভারতের ধনসম্পদ লুঠ করাই ছিল সুলতান মামুদের ভারত অভিযানের মূল উদ্দেশ্য । সভাসদ আল বিরুনি রচিত তহকক-ই-হিন্দ গ্রন্থ থেকে জানা যায় যে, ভারতের অস্থির রাজনৈতিক পরিস্থিতির সুযোগে উৎসাহিত হয়ে ১০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদ সর

আরবদের সিন্ধু বিজয়

►আরবদের সিন্ধু বিজয়:- (The Arab conquest of Sind) হজরত মহম্মদ ৫৭০ খ্রিস্টাব্দে জন্মগ্রহন করেন ও ৬৩২ খ্রিস্টাব্দে দেহত্যাগ করেন । হজরত মহম্মদ মারা যাওয়ার পর একশো বছরের মধ্যে আরবরা পারস্য দখল করে ভারতের দিকে অগ্রসর হয় । ভারতে প্রথম মুসলিম আক্রমণ শুরু হয় সিন্ধুতে । সে সময় সিন্ধুর রাজা ছিলেন ব্রাহ্মণ্যধর্মী দাহির । ইরাক ও খোরাসানের শাসক ছিলেন হজ্জাজ । হজ্জাজ ভারতে আরব বা তুর্কী আক্রমণের সূচনা করেন । তিনি পরপর দুটি অভিযান সিন্ধুতে প্রেরণ করেন । কিন্তু এই দুটি অভিযানই ব্যর্থ হয় । তখন ৭১১ খ্রি

মূল্যায়ন

☼ মূল্যায়ন:- ভারতীয় সংসদীয় গণতন্ত্র নানা সময় নানা পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন হয়েছে । একাধিক দল ভেঙ্গে উপদল, আঞ্চলিক দল তৈরি হয়েছে । কেন্দ্রে ও রাজ্যগুলিতে প্রতিষ্ঠিত হয়েছে কোয়ালিশন সরকার । মাঝে মাঝে কেন্দ্রীয় ও রাজ্য রাজনীতির মার প্যাঁচে গণতন্ত্র কলুষিত হয়েছে । তথাপি ভারতের সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থা কোনদিন বিপর্যয়ের সম্মুখীন হয় নি । ভারতের অধিকাংশ জাতীয় রাজনৈতিক দল ও তাঁদের নেতৃবৃন্দ গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হওয়ায় একদলীয় সরকার বা বহুদলীয় সরকার ভারতীয় গণতন্ত্রের ভিতকে মজবুত করেছে । তাঁরা সরকার কিংবা বিরোধী যে পক্ষেই থাকুক না কেন নিজ নিজ গঠনমূলক সমালোচনার দ্বারা জাতীয় ও

স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ

☼ স্বাধীন ভারতে সংসদীয় গণতন্ত্রের বিকাশ (Growth of Parliamentary Democracy in Independent India):- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬ শে জানুয়ারি ভারতীয় সংবিধান চালু হয় । ওইদিন থেকেই ভারতবর্ষ স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতান্ত্রিক রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে । ১৯৪৭ খ্রিস্টাব্দে ১৫ই আগস্ট স্বাধীনতা লাভের দিন থেকে ভারতীয় গণপরিষদ একাধারে সংবিধান রচনা ও আইন প্রণয়নের দায়িত্ব পালন করে আসছিল । সংবিধান অনুসারে ১৯৫১-১৯৫২ খ্রিস্টাব্দে ভারতে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় । প্রথম সাধারণ নির্বাচন ছিল নব প্রতিষ্ঠিত ভারতীয় প্রজাতন্ত্রের সামনে রাজনৈতিক গণতন্ত্রের প্রথম বৃহত্তর পরীক্ষা । ভারত

সুপ্রিম কোর্ট

☼ সুপ্রিম কোর্ট [Supreme Court]:- সুপ্রিমকোর্টকে ভারতের বিচারব্যবস্থার সর্বোচ্চ আদালত বলা হয় । তাই সুপ্রিমকোর্টের বিচারকদের সিদ্ধান্ত আইন বলে গণ্য হয় । রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নিয়োগ করেন । বিচারপতি নিয়োগের আবশ্যিক যোগ্যতা হল, কোনো হাইকোর্টে পাঁচ বছর বিচারপতি থাকতে হবে, অথবা হাইকোর্টে ১০ বছর একটানা অ্যাডভোকেট থাকতে হবে এবং ভারতের নাগরিক হওয়া চাই । বিচারপতিদের কার্যকালের মেয়াদ ৬৫ বছর পর্যন্ত । বর্তমানে এই আদালত একজন প্রধান বিচারপতি ও ২৫ জন বিচারপতি নিয়ে গঠিত । এই সুপ্রিমকোর্ট একাধারে যুক্তরাষ্ট্রীয় আদালত এবং আপিল আদালত হিসেবে কাজ করে

রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি

☼ রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি:- ভারতের সংবিধানের ৩৬-৫১ সংখ্যক ধারাতে কয়েকটি রাষ্ট্র পরিচালনার নির্দেশক নীতি সংযোজিত হয়েছে । এই নীতিগুলির প্রকৃত তাত্পর্য হল এই যে, প্রত্যেক রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার জনকল্যাণের এমন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে চেষ্টা করেন, যাতে সামাজিক ও অর্থনৈতিক ক্ষেত্রে দেশের প্রত্যেকটি অধিবাসীর ন্যায় সংগত অধিকার ভোগ করার ব্যবস্থা থাকবে । এ প্রসঙ্গে স্মরণীয় যে ভারতের নির্দেশক নীতিগুলি আয়ারল্যান্ডের সংবিধানের নির্দেশক নীতিগুলির মতো আদালত কর্তৃক সংরক্ষিত নয় । এই নীতিগুলির উদ্দেশ্য হল ভারতকে জনকল্যাণমূলক রাষ্ট্রের আদর্শে গড়ে তোলা । সংক্ষেপে নির্দেশক