History

ভারতের রাষ্ট্রপতি

☼ ভারতের রাষ্ট্রপতি [President of India]:- গণতান্ত্রিক ক্ষেত্রে ইংল্যান্ডের সঙ্গে ভারতবর্ষের মিল থাকলেও ভারতের রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতির পদটি বংশানুক্রমিক নয় । এ ক্ষেত্রে প্রজাতান্ত্রিক দেশ চিন বা সোভিয়েত রাশিয়ার সঙ্গে অনেকাংশে মিল আছে । ওই সব দেশের মতো ভারতবর্ষের রাষ্ট্রপ্রধানও প্রজাপুঞ্জের মধ্যে থেকে পরোক্ষ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হন । ইংল্যান্ডের রাজা বা রানির মতো ভারতে রাষ্ট্রপতি ‘নিয়মতান্ত্রিক বা নামসর্বস্ব’ [Titular executive] আর মন্ত্রীসভা হল ‘প্রকৃত শাসক’ (real executive) । রাষ্ট্রপতি দেশের সাংবিধানিক তথা সশস্ত্র তিন বাহিনীর প্রধান । তাঁর কার্যকাল পাঁচ

ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য

☼ ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্য (Salient features of Constitution of Independent India) :- ১৯৫০ খ্রিস্টাব্দের ২৬শে জানুয়ারি ভারতের সংবিধান বলবৎ হওয়ার দিন থেকে এই সংবিধান অনুযায়ী ভারত রাষ্ট্রের শাসনকার্য পরিচালিত হয়ে আসছে । পৃথিবীর অগ্রণী দেশসমূহের সংবিধানের ভালো দিকগুলি নিতে গিয়ে ভারতের সংবিধান নানা বৈশিষ্ট্যে মন্ডিত হয়েছে । ভারতীয় সংবিধানের মূল বৈশিষ্ট্যগুলি হল :-

গণ পরিষদ গঠন

☼ গণপরিষদ গঠন:- [Constituent Assembly]:- ১৯৪৭ খ্রিস্টাব্দের ১৫ ই আগস্ট ভারতবর্ষ ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্ররূপে আত্মপ্রকাশ করে । শাসনতন্ত্র অনুসারে দেশ পরিচালিত হয় আর এই শাসনতন্ত্রই হল সংবিধান । ক্ষমতা হস্তান্তরের সময় লর্ড মাউন্টব্যাটেন ভারত ও পাকিস্তানের সংবিধান রচনার জন্য দুটি পৃথক গণপরিষদ গঠনের কথা বলেন । গণপরিষদ হল ভারতের সংবিধান রচনার জন্য বিভিন্ন প্রদেশের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত একটি পরিষদ । ভারত স্বাধীন হওয়ার আগেই ক্যাবিনেট কমিশনের সুপারিশ অনুযায়ী ১৯৪৬ খ্রিস্টাব্দে এই গণপরিষদ গঠিত হয়েছিল । ডঃ রাজেন্দ্রপ্রসাদ ছিলেন এই গণপরিষদের সভাপতি । ১৯৪৬

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[দশম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) ঠান্ডা লড়াই কথাটি সর্বপ্রথম কে জনপ্রিয় করে তোলেন ? কোন দুটি দেশ ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন ?

উত্তর:- মার্কিন সাংবাদিক ওয়াল্টার লিপম্যান ঠান্ডা লড়াই কথাটিকে সর্বপ্রথম জনপ্রিয় কারে তোলেন । ঠান্ডা লড়াইয়ের প্রধান দুই প্রতিপক্ষ ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েট ইউনিয়ন ।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[নবম অধ্যায়- ২য় অংশ]

প্রশ্ন:- (৮) রাজ্যসভার সভাপতিত্ব করেন কে ? এই সভার সদস্য সংখ্যা কত ? লোকসভার গঠন ও কার্যাবলি সংক্ষেপে বর্ণনা করো ।

উত্তর: রাজ্যসভার সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি । এই রাজ্যসভার সদস্য সংখ্যা হল ২৫০ জন ।

লোকসভার গঠন-

১) লোকসভার সদস্যগণ ১৮ বছর বা তার বেশি বয়সের প্রাপ্তবয়ষ্কদের ভোটে ৫ বছরের জন্য নির্বাচিত হন।

অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর:[অষ্টম অধ্যায়- ৫ম: অংশ]

প্রশ্ন:- (২৯) দ্বিজাতি তত্ত্বের প্রথম প্রবক্তা কে ছিলেন ? স্বাধীনতা সংগ্রামের শেষ দিকে এই নীতি কীভাবে রাজনৈতিক ক্ষেত্রে অবনতি ঘটায় ?

উত্তর:- দ্বিজাতিতত্ত্বের প্রথম প্রবক্তা ছিলেন স্যার সৈয়দ আহম্মদ খাঁ ।

১) ১৯৪২ খ্রিস্টাব্দের আগস্ট আন্দোলনের সময় মুসলিমদের সহযোগিতা লাভের উদ্দেশ্যে ব্রিটিশ সরকার মুসলিমদের প্রতি সহানুভূতিসম্পন্ন হয়ে ওঠে । এই পরিস্থিতির পূর্ণ সুযোগ নিয়ে মহম্মদ আলি জিন্না মুসলিম লিগের সাংগঠনিক শক্তি ক্রমশ প্রসারিত করতে থাকে ।