History

মৌলিক অধিকার

☼ মৌলিক অধিকার [Fundamental Rights]:- ভারতের সংবিধানের তৃতীয় অংশে ১২ থেকে ৩৫ নম্বর ধারায় ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি উল্লেখ করা হয়েছে । কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কোনো আইন ভারতের নাগরিকদের মৌলিক অধিকারগুলি ক্ষুন্ন করতে পারে না । এই বৈশিষ্ট্য বিশ্বের খুব কম সংবিধানেই পরিলক্ষিত হয় । ভারতের সংবিধানের মৌলিক অধিকারগুলি লিখিত ভাবে স্বীকৃতিদানের ফলে নাগরিকদের ব্যক্তি স্বাধীনতার নিশ্চয়তা লাভ করেছে । এই অধিকারগুলির মাধ্যমে ভারতীয় নাগরিকদের ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ ঘটে । মূল ভারতীয় সংবিধানে সাত প্রকারের মৌলিক অধিকারের উল্লেখ থাকলেও ১৯৭৮ খ্রিস্টাব্দে ৪৪তম সংশোধনীর দ্বারা

ভারতের জাতীয় প্রতীক

☼ ভারতের জাতীয় প্রতীক [National Emblem of India]:- গৌতম বুদ্ধ উত্তরপ্রদেশের বারাণসীর অদূরে সারনাথে প্রথম ধর্মপ্রচার করেন এবং এখানে প্রথম বৌদ্ধ সংঘ স্থাপিত হয় । এই স্থানটি চিহ্নিত করে রাখার জন্য ভারত সম্রাট মহামতি অশোক একটি সিংহশীর্ষযুক্ত অশোকস্তম্ভ নির্মাণ করান । এই সারনাথে প্রাপ্ত অশোক স্তম্ভের মাথায় অবস্থিত সিংহমূর্তি ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারতের জাতীয় প্রতীক রূপে গৃহীত হয়েছে । মূল স্তম্ভে চারটি সিংহমূর্তি থাকলেও তিনটি সিংহমূর্তি একসঙ্গে দেখা যায় । সিংহমূর্তির তলায় একটি বৃষ ও অশ্বের মূর্তি এবং তার মাঝে অশোকের ধর্মচক্র খোদিত আছে । এর নীচে সংস্কৃতে লেখা আছে সত্যমেব জয়

ভারতের জাতীয় পতাকা

☼ ভারতের জাতীয় পতাকা [National Flag of India]:- জাতীয় পতাকা জাতীয় মর্যাদার প্রতীক । ভারতের জাতীয় পতাকার তিনটি রং । ওপরে গাঢ় গৈরিক বর্ণ ত্যাগ, বৈরাগ্য ও সাহসিকতার প্রতীক । মাঝে সাদা রং শান্তি ও সত্যের প্রতীক । নীচের সবুজ রং বিশ্বাস ও প্রাণ প্রাচুর্যের ইঙ্গিত বহন করে । সাদা রং -এর মাঝখানে ঘন নীল রঙের চব্বিশটি দণ্ডযুক্ত “অশোকচক্র” হল ন্যায়, ধর্ম ও প্রগতির প্রতীক । ১৯৪৭ খ্রিস্টাব্দের ২২ জুলাই ভারতীয় গণপরিষদ কর্তৃক ভারতের ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা অনুমোদিত হয় । পরবর্তীকালে এটি ভারতীয় প্রজাতন্ত্রের জাতীয়

ভারতের জাতীয় সঙ্গীত

☼ ভারতের জাতীয় সংগীত [National Song of India]:- প্রত্যেকটি স্বাধীন দেশের মতো ভারতেরও একটি জাতীয় সংগীত আছে । কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘জনগণমন অধিনায়ক’ গানটির প্রথম স্তবকটি জাতীয় সংগীত রূপে ভারতীয় সংবিধানে গৃহীত হয়েছে । ১৯১১ খ্রিস্টাব্দে ২৭ শে ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের অধিবেশনে পাঁচটি স্তবকে রচিত সমগ্র গানটি গাওয়া হয় । বর্তমানে প্রথম স্তবকটি জাতীয় সংগীত রূপে গাওয়ার জন্য ৫৬ সেকেন্ড সময় ধার্য করা আছে । জনগণমন ছাড়া বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’ গানটিও জাতীয় সংগীতের মর্যাদা প্রাপ্ত । স্বাধীনতা সংগ্রামের দ

মুখ্যমন্ত্রী

☼ মুখ্যমন্ত্রী [Chief Minister]:- মুখ্যমন্ত্রী প্রাদেশিক সরকারের সর্বময় কর্তা । ভারতীয় সংবিধানের ১৬৪(১) ধারা অনুসারে রাজ্যপাল সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন । বিধানসভায় সংখ্যা গরিষ্ঠ দলের নেতা বা নেত্রীকে রাজ্যপাল মুখ্যমন্ত্রী নিযুক্ত করেন ও তাঁকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেন । সাধারণত তাঁর কার্যকালের সময়সীমা পাঁচ বছর । তিনি রাজ্যপালের প্রধান পরামর্শদাতা ।

☼ মুখ্যমন্ত্রী পদপ্রার্থীর যোগ্যতাবলী:-

(ক) মুখ্যমন্ত্রী পদপ্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে ।

রাজ্যপাল

☼ রাজ্যপাল [Governor]:- রাজ্যপাল রাজ্যের সাংবিধানিক প্রধান । সাধারণত প্রতিটি রাজ্যে একজন রাজ্যপাল ও রাজ্য মন্ত্রিসভাকে নিয়ে অঙ্গরাজ্যের শাসনবিভাগ গঠিত হয়ে থাকে । রাজ্যপাল পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন । রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যপালের নামে সমস্ত কাজ করে থাকেন । তিনি রাজ্যের নিয়মতান্ত্রিক প্রধান । তাঁর বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা বা ফৌজদারি অভিযোগ আনা যায় না । অবশ্য কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে মেয়াদ পূর্তির আগেই রাজ্যপালকে বরখাস্ত করতে পারেন ।

☼ রাজ্যপাল পদপ্রার্থীর যোগ্যতাবলী:-