বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সিন্ধুতীরে

Submitted by avimanyu pramanik on Mon, 06/29/2020 - 10:23

১. 'সমুদ্রনৃপতি সুতা' — কে ? [মাধ্যমিক - ২০১৮]

(ক) লক্ষ্মী (খ) পদ্মা (গ) উমা (ঘ) বারুণী ।

২. 'সিন্ধুতীরে' কবিতার কবি হলেন —

(ক) সৈয়দ আলাওল (খ) দৌলত কাজি (গ) বিদ্যাপতি (ঘ) চন্ডীদাস ।

৩. 'সিন্ধুতীরে' কাব্যাংশটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত ? —

(ক) লোরচন্দ্রানী (খ) পদ্মাবতী (গ) সতীময়না (ঘ) তোহফা ।

৪. সৈয়দ আলাওল কোন সময়ের কবি ? —

(ক) সপ্তদশ শতক (খ) অষ্টাদশ শতক (গ) ষোড়শ শতক (ঘ) ত্রয়োদশ শতক ।

৫. 'আলাওল কোন রাজসভার কবি ? —

(ক) কৃষ্ণনগরের (খ) গৌড়ের (গ) আরাকানের (ঘ) বর্ধমানের ।

৬. 'পঞ্চকন্যা পাইলা চেতন ।'— কখন পেয়েছে ?

(ক) চারদণ্ড পরে (খ) চার মিনিট পরে (গ) চার সেকেণ্ড (ঘ) চার ঘন্টা পরে ।

৭. 'বেথানিত হৈছে কেশ বেশ ।'— 'বেথানিত' কথাটির অর্থ কী —

(ক) দৃষ্টিগোচর (খ) বেদনাযুক্ত (গ) ব্যথায়নত (ঘ) অসংবৃত

৮. 'সিন্ধুতীরে রহিছে মাঞ্জস ।।' — 'মাঞ্জজ' শব্দের অর্থ কী ?

(ক) ভেলা (খ) জাহাজ (গ) বজরা (ঘ) লহর ।

৯. 'রূপে অতি রম্ভা জিনি'— রম্ভা কে ?

(ক) দেবতা (খ) স্বর্গের অপ্সরা (গ) পদ্মার সখী (ঘ) স্বর্গের দেবী ।
১০. 'তথা কন্যা থাকে সর্বক্ষণ ।।'— কন্যা সর্বক্ষণ কোথায় থাকেন ?

(ক) মনোহর উদ্যানে (খ) রাজপ্রাসাদে (গ) বিলাসবহুল তরীতে (ঘ) অন্তঃপুরে ।

১১. 'তুরিত গমনে আসি / দেখে চারি সখী চারভিত ।'— তুরিত গমনে কে এসেছে ?

(ক) রত্নসেন (খ) পদ্মাবতী (গ) পদ্মা (ঘ) হীরামন ।

১২. 'সিন্ধুতীরে' কবিতায় কন্যার শ্বাস পড়ছিল —

(ক) অতি দ্রুত (খ) অতি কষ্টে (গ) ধীর লয়ে (ঘ) কোনোটিই নয় ।

১৩. 'দেখি দিব্যস্থান' — 'দিব্যস্থান' কোথায় দেখতে পেয়েছিলেন ?

(ক) সমুদ্র মাঝারে (খ) পর্বতের ভিতরে (গ) জলের মাঝারে (ঘ) সিন্ধুতীরে ।

১৪. 'কন্যারে ফেলিল যথা / জলের মাঝারে তথা / দিব্য পুরী সমুদ্র মাঝার ।' — কন্যার নাম কী ?

(ক) পদ্মাবতী (খ) ময়না (গ) চন্দ্রাবতী (ঘ) চন্দ্রানী ।

১৫. 'বাহুরক কন্যার জীবন ।'— এখানে 'কন্যা' কে ?

(ক) বিদ্যাধরী (ক) পদ্মা (গ) পদ্মাবতী (ঘ) অপ্সরা ।

১৬. 'অচেতন পঞ্চকন্যাকে কী দিয়ে সারিয়ে তোলা হলো ?

(ক) ভেষজ-ঔষধ (খ) ফল-মূল (গ) কন্দ-শিকড় (ঘ) তন্ত্র-মন্ত্র মহৌষধি

১৭. চেতনাহীন কন্যাকে দেখে পদ্মার মনে কীসের উদয় হয়েছিল ?

(ক) দ্বেষ (খ) মমতা (গ) স্নেহ (ঘ) করুণা ।

১৮. 'সখী সবে আজ্ঞা দিল' — সখীদের কে আজ্ঞা দিয়েছিল ?

(ক) পদ্মা (খ) পদ্মাবতী (গ) বিধুন্নলা (ঘ) রোহিণী ।

১৯. 'মধ্যেতে যে কন্যাখানি' — কন্যাটি কে ?

(ক) উর্বশী (খ) রম্ভা (গ) পদ্মাবতী (ঘ) পদ্মা ।

২০.. 'চিকিৎসিমু প্রাণপণ / কৃপা কর ...।' — পদ্মা যাঁর কৃপা চাইছেন, তিনি কে ?

(ক) ইন্দ্র (খ)সমুদ্রনৃপতি (ক) মগন গুণী (ঘ) নিরঞ্জন

২১. 'অতি মনোহর দেশ / নাহি তথা দুঃখ ক্লেশ /সত্য ধর্ম সদা সদাচার ।' — কোন দেশের কথা বলা হয়েছে ?

(ক) কলিঙ্গ দেশ (খ) চিতোর (গ) সিংহল (ঘ) সমুদ্র কন্যা পদ্মার অধিষ্ঠানভূমি ।
***

Related Items

রচনাধর্মী প্রশ্নোত্তর - সিরাজদ্দৌলা

১. "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ? ১+৩ [মাধ্যমিক- ২০১৯]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বাংলা ভাষায় বিজ্ঞান

১. 'Sensitized Paper' -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন— [মাধ্যমিক-২০১৮] (ক) স্পর্শকাতর কাগজ (খ) সুবেদী কাগজ (গ) সুগ্রাহী কাগজ (ঘ) ব্যথাপ্রবণ কাগজ ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রলয়োল্লাস

১. 'প্রলয়োল্লাস' কবিতাটির কবির নাম কী ? (ক) সৈয়দ আলাওল (খ) জয়্ গোস্বামী (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) শঙ্খ ঘোষ ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অস্ত্রের বিরুদ্ধে গান

১. জয় গোস্বামীর লেখা একটি কবিতা হল — (ক) 'অসুখী একজন' (খ) 'আফ্রিকা' (গ) 'অভিষেক' (ঘ) 'অস্ত্রের বিরুদ্ধে গান' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অদল বদল

১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? — [মাধ্যমিক-২০১৭] (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।