বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - প্রলয়োল্লাস

Submitted by avimanyu pramanik on Sun, 06/28/2020 - 23:04

১. 'প্রলয়োল্লাস' কবিতাটির কবির নাম কী ?

(ক) সৈয়দ আলাওল (খ) জয়্ গোস্বামী (গ) কাজী নজরুল ইসলাম (ঘ) শঙ্খ ঘোষ ।

২. 'প্রলয়োল্লাস' কবিতাটির মূল কাব্যগ্রন্থের নাম কী ?

(ক) সর্বহারা (খ) অগ্নিবীণা (গ) ফণীমনসা (ঘ) সাম্যবাদী ।

৩. 'মাভৈঃ মাভৈঃ !'— 'মাভৈঃ' শব্দের অর্থ কী ?

(ক) ভয় কোরো না (খ) সাবধান (গ) ভয়ংকর (ঘ) ভয় দূর হয়ে গেছে ।

৪. 'তোরা সব জয়ধ্বনি কর !' —কবিতায় বাক্যটি কত বার ব্যবহৃত হয়েছে ?

(ক) ১৫ বার (খ) ১৭ বার (গ) ১৯ বার (ঘ) ২০ বার ।

৫. 'বজ্রশিখার মশাল জ্বেলে আসছে' — কে আসছে ?

(ক) ভয়ংকর (খ) শংকর (গ) দ্বিগম্বর (ঘ) শুভংকর ।

৬. 'ক্ষুরের দাপট তারায় লেগে উল্কা ছুটায় নীল খিলানে !' — 'নীল খিলান' বলতে কী বোঝায় ?

(ক) মহাকাশ (খ) প্রাসাদ (গ) গাছপালা (ঘ) আকাশ

৭. 'দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় !'— 'পিঙ্গল' শব্দের অর্থ কী ?

(ক) পীত (হলুদ) রঙের আভাযুক্ত ঈষৎ রক্তবর্ণ (খ) সাদা (গ) কালো (ঘ) নীল ।

৮. 'জয়ধ্বনি' শব্দের অর্থ কী ?

(ক) জয়ে ধ্বনি (খ) জয়সূচক ধ্বনি (গ) জয় করে ধ্বনি (ঘ) ধ্বনির জয় ।

৯. 'ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়,'— পরের চরণটি হল—

(ক) দিগন্তরের কাঁদন লুটায় পিঙ্গল তার ত্রস্ত জটায় !

(খ) সর্বনাশী জ্বালামূখী ধুমকেতু তার চামর ঢুলায় !

(গ) দ্বাদশ রবির বহ্নিজ্বালা ভয়াল তাহার নয়নকটায়,

(ঘ) অট্টরোলের হট্টগোলে স্তব্ধ চরাচর —

১০. 'সপ্ত মহাসিন্ধু দোলে / কপোলতলে ! — 'কপোল' শব্দের অর্থ কী ?

(ক) চিবুক (খ) কপাল (গ) গলা (ঘ) গন্ডদেশ বা গাল

১১. 'প্রদীপ তুলে ধর ।'— করা প্রদীপ তুলে ধরবে ?

(ক) পঞ্চসখী (খ) বধূরা (গ) পদ্মাবতী (ঘ) পদ্মাবতীর সখীরা ।

১২. প্রলয় কোথায় উল্কা ছোটায় ?

(ক) সাদা মেঘে (খ) লাল খিলানে (গ) নীল খিলানে (ঘ) বিশ্ব চরাচরে ।

১৩. সর্বনাশী জ্বালামুখী ধুমকেতু কী করে ?

(ক) আগুন ছড়ায় (খ) চামর ঢুলায় (গ) বজ্র হানে (ঘ) কোনোটিই নয় ।

১৪. 'দিগম্বরের জটায় হাসে শিশু-চাঁদের কর'— 'দিগম্বর' বলতে এখানে কাকে বোঝানো হয়েছে ?

(ক) যাদের বস্ত্র নেই (খ) নির্লজ্জ বর্বর ইংরেজ শাসকদের (গ) স্বাধীনতা সংগ্রামীদের (ঘ) মহাদেবকে

১৫. সুন্দর যার বেশে আসছে — তা হল —

(ক) কালবোশেখি (খ) কাল-ভয়ংকর (গ) দ্বাদশ রবি (ঘ) জ্বালামুখী ধূমকেতু ।

১৬. দেবতা কোথায় বাঁধা ? —

(ক) অন্ধকারায় (খ) যজ্ঞ-যুপে (গ্) ভয়ংকরের কালো ঘরে (ঘ) দেবালয়ে ।

১৭. শিশু চাঁদের কর কোথায় দেখা যায় ?—

(ক) দিগম্বরের জটায় (খ) দিগম্বরের কপালে (গ) দিগম্বরর মাথায় (ঘ) দিগম্বরের বাহুতে ।

১৮. 'জীবনহারা অ-সুন্দরে করতে ছেদন ।'— কে আসে ?

(ক) মহাকাল সারথি (খ) চিরসুন্দর (গ) নবীন (ঘ) প্রলয় ।

১৯. 'সর্বনাশী জ্বালামুখী' কাকে বলা হয়েছে ?—

(ক) সূর্যকে (খ) নক্ষত্রকে (গ) চন্দ্রকে (ঘ) ধূমকেতুকে

২০. 'ওই নূতনের কেতন ওড়ে কালবোশেখির ঝড় ।' — 'কেতন' শব্দটির অর্থ কী ?

(ক) শিখা (খ) পতাকা (গ) ঝড় (ঘ) জয়টিকা ।

২১. 'ঝামর তাহার কেশের দোলায় ঝাপটা মেরে গগন দুলায়,' — 'ঝামর' শব্দের অর্থ কী ?

(ক) আলুথালু (খ) ঝটকা (গ) মলিন (ঘ) গভীর ।

২২. কীসের মশাল জ্বেলে ভয়ংকর আসছে ?—

(ক) অগ্নিশিখার (খ) জ্বালামুখীর (গ) বজ্রশিখার (ঘ) অগ্নিমুখীর ।

২৩. 'ভয়াল তাহার নয়নকটায়' — 'নয়নকটায়' কার বহ্নিজ্বালা ?—

(ক) একাদশ রবির (খ) রাগানলে (গ) বহ্নিশিখায় (ঘ) দ্বাদশ রবির

২৪. অট্টরোলের হট্টগোলে চরাচর কীরকম ?—

(ক) কোলাহলপূর্ণ (খ) জমজমা পূর্ণ (গ) স্তব্ধ (ঘ) বসতিপূর্ণ ।

২৫. এবার মহানিশার শেষে কে আসবে ?

(ক) পাগল (খ) স্বরাজ (গ) ঊষা (ঘ) লতা ।

২৬. যে 'ভেঙে আবার গড়তে জানে' তার নাম কী ?—

(ক) প্রলয়-নেশার নৃত্য-পাগল (খ) বিশ্বমাতা (গ) চিরসুন্দর (ঘ) জ্বালামুখী ধুমকেতু ।

****

Related Items

রচনাধর্মী প্রশ্নোত্তর - সিরাজদ্দৌলা

১. "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ? ১+৩ [মাধ্যমিক- ২০১৯]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বাংলা ভাষায় বিজ্ঞান

১. 'Sensitized Paper' -এর অনুবাদ কী লিখলে ঠিক হয় বলে প্রাবন্ধিক মনে করেছেন— [মাধ্যমিক-২০১৮] (ক) স্পর্শকাতর কাগজ (খ) সুবেদী কাগজ (গ) সুগ্রাহী কাগজ (ঘ) ব্যথাপ্রবণ কাগজ ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - সিন্ধুতীরে

'সিন্ধুতীরে' কবিতার কবি হলেন —(ক) সৈয়দ আলাওল (খ) দৌলত কাজি (গ) বিদ্যাপতি (ঘ) চন্ডীদাস ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অস্ত্রের বিরুদ্ধে গান

১. জয় গোস্বামীর লেখা একটি কবিতা হল — (ক) 'অসুখী একজন' (খ) 'আফ্রিকা' (গ) 'অভিষেক' (ঘ) 'অস্ত্রের বিরুদ্ধে গান' ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অদল বদল

১. হোলির দিন ছেলেরা অমৃত আর ইসাবকে একরকম পোশাকে দেখে কী করতে বলেছিল ? — [মাধ্যমিক-২০১৭] (ক) ছবি আঁকতে (খ) হোলি খেলতে (গ) কুস্তি লড়তে (ঘ) ফুটবল খেলতে ।