উদ্ভিদ সংবহনর পার্থক্য সমূহ

Submitted by Publisher on Sat, 04/20/2013 - 21:10

কয়েকটি পার্থক্য সমূহ

1. জাইলেম ও ফ্লোয়েম

জাইলেম

ফ্লোয়েম

১৷ এর প্রধান উপাদান ট্রাকীয়া ও ট্রাকীড এরা মৃত।

১৷ এর প্রধান উপাদান সীভনল সীভকোষ এরা সজীব।

২৷ এটি প্রধানত ঊর্ধ্বমুখী পরিবহণ সম্পন্ন করে।

২৷ এটি প্রধানত নিম্নমুখী পরিবহণ সম্পন্ন করে।

৩৷ এর মাধ্যমে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ পরিবাহিত হয়।

৩৷ ফ্লোয়েমের মাধ্যমে পাতায় উৎপন্ন তরল খাদ্য পরিবাহিত হয়।

৪৷ এর উপাদান গুলি হল ট্রাকীয়া , ট্রাকীড , জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম তন্তু।

৪৷ এর উপাদান গুলি হল সীভনল , সঙ্গীকোষ , ফ্লোয়েম প্যারেনকাইমা এবং ফ্লোয়েম তন্তু।

2. ব্যাপন ও অভিস্রাবন

ব্যাপন

অভিস্রাবন

১৷ এই প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন নেই।

১৷ এই প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন।

২৷ এই প্রক্রিয়ায় পদার্থের অনু গুল বেশি ঘনত্ব যুক্ত স্থান থেকে কম ঘনত্বের দিকে যায়।

২৷ এই প্রক্রিয়ায় দ্রাবকের অনু গুল কম ঘনত্ব যুক্ত স্থান থেকে বেশি ঘনত্বের দিকে যায়।

৩৷ ব্যাপন বিষম প্রকৃতির মিশ্রণেও ঘটতে পারে।

৩৷ অভিস্রাবন সমপ্রকৃতির দ্রবণের মধ্যে ঘটে।

৪৷ কোনো দ্রবনের মধ্যে অপর কোনো দ্রবণ মিশ্রিত করলে দ্রাব ও দ্রাবকের মধ্যে ব্যাপন ক্রিয়া একই সঙ্গে পৃথক ভাবে ঘটতে পারে।

৪৷ অর্ধভেদ্য পর্দা পৃথক রাখা দ্রবনের শুধু দ্রাবকের মধ্যেই অভিস্রাবন ঘটে।

3. পরিবহণ ও সংবহন

পরিবহণ

সংবহন

১৷ পরিবহণ প্রধানত উদ্ভিদ দেহে জল ও খাদ্য রস চলাচলকে বঝায়।

১৷ সংবহন প্রাণীদেহে রক্ত ও লসিকা সঞ্চালনকে বঝায়।

২৷ পরিবহণের মাধ্যম হল জল।

২৷সংবহনের মাধ্যম হল রক্ত ও লসিকা।

৩৷ পরিবহণের পথ হল জাইলেম ও ফ্লোয়েম কলা।

৩৷ সংবহনের পথ হল রক্ত বাহ অর্থাৎ শিরা, ধমনী, ও জালক।

৪৷ উদ্ভিদের পরিবহণ প্রধানত দুই ভাগে বিভক্ত, যথা ঊর্ধ্বমুখী ও নিম্নমুখী পরিবহণ।

৪৷ প্রাণীদের সংবহনে দুই ভাগে বিভক্ত, যথা রক্ত সংবহন ও লসিকা সংবহন।

4. ঊর্ধ্বমুখী সংবহন ও নিম্নমুখী সংবহন

ঊর্ধ্বমুখী সংবহন

নিম্নমুখী সংবহন

১৷ এই রকম সংবহন মূলত জাইলেম কলার জাইলেম বাহিকার মাধ্যমে ঘটে।

১৷ এই রকম সংবহন মূলত ফ্লোয়েম কলার সীভ নলের মাধ্যমে ঘটে।

২৷ এই রকম সংবহনে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ মাটি থেকে পাতায় পৌঁছায়।

২৷ এই রকম সংবহনে পাতায় তৈরি তরল খাদ্য রস পাতা থেকে দেহের বিভিন্ন অংশে যায়।

৩৷ বিভিন্ন রকম চাপ ( শোষণ চাপ, বায়বীয় চাপ, মূলজ চাপ প্রভৃতি ) এই রকম সংবহনকে নিয়ন্ত্রন করে।

৩৷ এই রকম সংবহনকে কোনোরকম চাপ নিয়ন্ত্রণ করে না।

৪৷ এই রকম সংবহন বাষ্পমোচনের সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত।

৪৷ এই রকম সংবহন বাষ্পমোচনের সাথে প্রত্যক্ষ ভাবে যুক্ত নয়।

Related Items

বাষ্পমোচন বা প্রস্বেদন

বাষ্পমোচন বা প্রস্বেদন

উদ্ভিদের সংবহন

কোষ রসের উৎস্রোত কাকে বলে ? কোষ রসের উৎস্রোতের বিভিন্ন মতবাদ গুলি আলোচনা কর। অথবা কিভাবে মূলরোম দ্বারা শোষিত জল ও খনিজ লবণ পাতায় পৌঁছায় আলোচনা কর। অথবা উদ্ভিদের ঊর্ধ্বমুখী সংবহন প্রক্রিয়াটি আলোচনা কর , কোষ রসের উৎস্রোত , মূলজ চাপ মতবাদ , অভিপ্রান মতবাদ , বায়ুমণ্ডলীয় চাপ মতবাদ , বাষ্পমোচন জনিত টান ও জলের তীব্র সমসংযোগ মতবাদ , উদ্ভিদের সংবহনে ব্যাপনের ভূমিকা , উদ্ভিদের সংবহনে অভিস্রাবনের ভূমিকা , উদ্ভিদের নিম্নমুখী পরিবহণ অর্থাৎ পাতায় প্রস্তুত খাদ্য সংবহন

প্রাণীদেহে সংবহন

প্রাণীদেহে সংবহন

প্রাণী সংবহন তন্ত্র কত প্রকার ও কি কি ?

প্রাণীদেহে সংবহন তন্ত্র দুই প্রকার যথা ১৷ রক্ত সংবহন তন্ত্র , ২৷ লসিকা সংবহন তন্ত্র

তৃতীয় অধ্যায়ঃ সংবহন

সংজ্ঞা , সংবহনের প্রয়োজনীয়তা , পুষ্টি ,শ্বসন, হরমোন সংবহন, রেচন , সঞ্চয় , দেহের সুরক্ষা , পরিবহনের মাধ্যম , পরিবাহিত উপাদান সমূহ , খাদ্য , ভিটামিন , খনিজ পদার্থ , অক্সিজেন , কার্বন-ডাই-অক্সাইড.