ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য ( Theorems of Area)

Submitted by arpita pramanik on Wed, 02/16/2011 - 00:48

ক্ষেত্রফল বলতে কি বোঝায় ?

ক্ষেত্রফল হল কোনো ক্ষেত্রের পরিমাপ ( Magnitude or measure ) . এই পরিমাপটি কোনো একক ( Unit ) সমেত প্রকাশ করা হয়। যেমন 50 বর্গ মিটার কোনো ক্ষেত্রের ক্ষেত্রফল।

দুটি সমতলিক ক্ষেত্রের আকার ও মাপ যদি একই হয় তবে তাদের ক্ষেত্রফল একই রকম হয়। কিন্তু আবার দুটি সমতলিক ক্ষেত্রের আকার ও পরিমাপ ভিন্ন হলেও তাদের ক্ষেত্রফল একই রকম হতে পারে। যেমন

এখানে দুটি চিত্র দেওয়া আছে একটি বর্গাকার ও অন্যটি আয়তকার। বর্গাকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হল 4 সেমি ও আয়তকার ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ও প্রস্থ হল যথাক্রমে 2 সেমি ও 8 সেমি। কিন্তু তাদের প্রত্যেকের ক্ষেত্রফল হল 16 বর্গসেমি।

কোনো সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফলের ধর্ম

  1. A ও B দুটি সমতলিক ক্ষেত্র সর্বসম হলে A এর ক্ষেত্রফল = B এর ক্ষেত্রফল হবে।
  2. একটি সমতলিক ক্ষেত্রকে দুটি আলাদা আলাদা ( যদি একটি ক্ষেত্র অপরটির ক্ষেত্রের কোনও জায়গা না নেয় ) অংশ A ও B তে বিভুক্ত করলে ,

সমগ্র সমতলিক ক্ষেত্রের ক্ষেত্রফল = A অংশের ক্ষেত্রফল + B অংশের ক্ষেত্রফল


ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য ( Theorems of Area)

একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত সামান্তরিকের ক্ষেত্রফল সমান

মনে করি ABCD ও EBCF দুটি সামান্তরিক একই ভূমি BC এবং একই সামান্তরিক যুগল AF ও BC এর মধ্যে অবস্থিত।

আমাদের প্রমাণ করতে হবে যে ABCD ও EBCF সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান।

প্রমাণ : এখন ত্রিভুজ ABE ও ত্রিভুজ CDF এর

AB = DC ( যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু )

BE = CF ( যেহেতু সামান্তরিকের বিপরীত বাহু )

[tex]\angle BAE = \angle CDF[/tex] ( যেহেতু AB ।। DC এবং AF হল ছেদক )

অতএব ত্রিভুজ ABE [tex] \cong [/tex] ত্রিভুজ CDF

সুতরাং ত্রিভুজ ABE এর ক্ষেত্রফল = ত্রিভুজ CDF এর ক্ষেত্রফল

এখন সমগ্র চতুর্ভুজ ABCF - ত্রিভুজ ABE = সমগ্র চতুর্ভুজ ABCF - ত্রিভুজ CDF

সামান্তরিক EBCF = সামান্তরিক ABCD

অর্থাৎ ABCD ও EBCF সামান্তরিক দুটির ক্ষেত্রফল সমান।

প্রয়োগ : ABCD ও ABEF দুটি সামান্তরিক AB রেখার বিপরীত দিকে এমন ভাবে আছে যাতে D , A ও F তিনটি বিন্দু সমরেখ না হয়। প্রমাণ করতে হবে DCEF একটি সামান্তরিক এবং ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল + ABEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = DCEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল।

ABCD ও ABEF দুটি সামান্তরিক AB রেখার বিপরীত দিকে এমন ভাবে আছে যাতে D , A ও F তিনটি বিন্দু সমরেখ না হয়।

প্রমাণ করতে হবে

  1. DCEF একটি সামান্তরিক
  2. ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল + ABEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = DCEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল।

প্রমাণ : ABCD একটি সামান্তরিক।

অতএব AB ।। DC এবং AB = DC .............(i)

আবার ABEF একটি সামান্তরিক।

অতএব AB ।। EF এবং AB = EF ............(ii)

(i) ও (ii) থেকে পাই

DC ।। EF এবং DC = EF

অতএব চতুর্ভুজ DCEF একটি সামান্তরিক।

সুতরাং DF = CE .

এখন ত্রিভুজ ADF ও ত্রিভুজ BCE এর

AD = BC ( যেহেতু ABCD সামান্তরিকের বিপরীত বাহু )

AF = BE ( যেহেতু ABEF সামান্তরিকের বিপরীত বাহু )

DF = CE

অতএব ত্রিভুজ ADF [tex] \cong [/tex] ত্রিভুজ BCE

অতএব ত্রিভুজ ADF = ত্রিভুজ BCE

এখন বহুভুজ DAFEC এর ক্ষেত্রফল - ত্রিভুজ ADF = বহুভুজ DAFEC এর ক্ষেত্রফল - ত্রিভুজ BCE

DCEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = বহুভুজ DAFEBC এর ক্ষেত্রফল

বহুভুজ DAFEBC এর ক্ষেত্রফল = DCEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল

ABCD সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল + ABEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল = DCEF সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল।

সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি [tex] \times [/tex] উচ্চতা এর প্রমাণ

মনে করি ABCD একটি সামান্তরিক

প্রমাণ করতে হবে ABCD সামান্তরিক আকারের ক্ষেত্রফল = ভূমি [tex] \times [/tex] উচ্চতা

অঙ্কন : BC কে ভূমি করে BC ও AD সমান্তরাল যুগলের মধ্যে একটি আয়তক্ষেত্র BCFE অঙ্কন করা হল। যা বর্ধিত AD ও AD কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে।

প্রমাণ : সামান্তরিক ABCD ও আয়তক্ষেত্র BCFE একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল BC ও ED এর মধ্যে অবস্থিত।

সুতরাং ABCD সামান্তরিকের ক্ষেত্রফল = BCFE আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

আমরা জানি BCFE আয়তক্ষেত্রের ক্ষেত্রফল

= দৈর্ঘ্য [tex] \times [/tex] প্রস্থ

= BC [tex] \times [/tex] EB

= ভূমি [tex] \times [/tex] উচ্চতা

অতএব ABCD সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি [tex] \times [/tex] উচ্চতা

অতএব সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি [tex] \times [/tex] উচ্চতা

একই ভূমির উপর এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সামান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক।

মনে করি ত্রিভুজ ABC এবং সামান্তরিক EBCF একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল EF ও BC এর মধ্যে অবস্থিত।

প্রমাণ করতে হবে ত্রিভুজ ABC = [tex]\frac{1}{2}[/tex] সামান্তরিক EBCF

অঙ্কন : BA এর সমান্তরাল করে CD সরলরেখা টানা হল যা বর্ধিত EF কে D বিন্দুতে ছেদ করে।

প্রমাণ : ABCD একটি সামান্তরিক যার BC ।। AD এবং AB ।। DC ও AC হল কর্ণ।

অতএব ত্রিভুজ ABC = [tex]\frac{1}{2}[/tex] সামান্তরিক ABCD

আবার সামান্তরিক EBCF এবং সামান্তরিক ABCD একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল ED ও BC এর মধ্যে অবস্থিত .

অতএব সামান্তরিক EBCF = সামান্তরিক ABCD

অতএব ত্রিভুজ ABC = [tex]\frac{1}{2}[/tex] সামান্তরিক EBCF .

আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}[/tex] ভূমি [tex] \times [/tex] উচ্চতা

আবার ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}[/tex] সামান্তরিকের ক্ষেত্রফল

অতএব সামান্তরিকের ক্ষেত্রফল = ভূমি [tex] \times [/tex] উচ্চতা

ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] ভূমি [tex] \times [/tex] উচ্চতা প্রমাণ

মনে করি ABC একটি ত্রিভুজ যার ভূমি BC এবং [tex]AF \bot BC[/tex]

প্রমাণ করতে হবে [tex]\frac{1}{2} \times BC \times AF[/tex]

অঙ্কন : BC কে ভূমি করে BC এমন একটি আয়তক্ষেত্র BCED অঙ্কন করা হল যাতে , D , A ,E সমরেখ হয়।

প্রমাণ : ত্রিভুজ ABC ও আয়তক্ষেত্র BCED একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল BC ও DE এর মধ্যে অবস্থিত।

অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] আয়তক্ষেত্র BCED এর ক্ষেত্রফল

= [tex]\frac{1}{2} \times BC \times DB[/tex]

= [tex]\frac{1}{2} \times BC \times AF[/tex] ( যেহেতু DB = AF )

= [tex]\frac{1}{2} \times [/tex] ভূমি [tex] \times [/tex] উচ্চতা

প্রয়োগ : ABCD সামান্তরিকের ভিতর P যেকেনো একটি বিন্দু। প্রমাণ করতে হবে APD ত্রিভুজের ক্ষেত্রফল + BPC ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল।

ABCD সামান্তরিকের ভিতর P যেকেনো একটি বিন্দু।

প্রমাণ করতে হবে APD ত্রিভুজের ক্ষেত্রফল + BPC ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল।

অঙ্কন : P বিন্দু দিয়ে AD বাহুর সমান্তরাল করে EF অঙ্কন করা হল যা AB ও DC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করে।

প্রমাণ : AEFD চতুর্ভুজের AE ।। DF ( যেহেতু AB ।। DC )

এবং AD ।। EF ( অঙ্কনানুসারে )

অতএব AEFD চতুর্ভুজটি হল একটি সামান্তরিক।

এখন ত্রিভুজ ADP এবং সামান্তরিক AEFD একই ভূমি AD এবং একই সমান্তরাল যুগল EF ও AD এর মধ্যে অবস্থিত

সুতরাং ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] AEFD সামান্তরিকের ক্ষেত্রফল ...........(i)

অনুরূপভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ BPD ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] BCFE সামান্তরিকের ক্ষেত্রফল ...........(ii)

এখন (i) + (ii) করে পাই

ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল + ত্রিভুজ BPD ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] AEFD সামান্তরিকের ক্ষেত্রফল + [tex]\frac{1}{2} \times [/tex] BCFE সামান্তরিকের ক্ষেত্রফল

অতএব ত্রিভুজ ADP এর ক্ষেত্রফল + ত্রিভুজ BPD ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times [/tex] সামান্তরিক ABCD এর ক্ষেত্রফল।

প্রয়োগ : ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB = AC ; BC বাহুর উপরে O যেকোনো একটি বিন্দু। O বিন্দু থেকে AB ও AC বাহুর উপরে লম্ব দূরত্ব যথাক্রমে OP এবং OQ ; B বিন্দু থেকে AC বাহুর উপরে লম্ব দূরত্ব BD ; প্রমাণ করতে হবে OP + OQ = BD .

ABC সমদ্বিবাহু ত্রিভুজের AB = AC ; BC বাহুর উপরে O যেকোনো একটি বিন্দু। O বিন্দু থেকে AB ও AC বাহুর উপরে লম্ব দূরত্ব যথাক্রমে OP এবং OQ ; B বিন্দু থেকে AC বাহুর উপরে লম্ব দূরত্ব BD.

প্রমাণ করতে হবে OP + OQ = BD

অঙ্কন : A , O যুক্ত করলাম।

প্রমাণ : AOB ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times AB \cdot OP[/tex]..........(i)

AOC ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2} \times AC \cdot OQ[/tex].............(ii)

(i) + (ii) করে পাই

AOB ত্রিভুজের ক্ষেত্রফল + AOC ত্রিভুজের ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}AB \cdot OP + \frac{1}{2} \times AC \cdot OQ[/tex]

অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}AC \cdot OP + \frac{1}{2} \times AC \cdot OQ[/tex] ( যেহেতু AB = AC )

[tex]\begin{array}{l}
\Rightarrow \frac{1}{2}AC \cdot BD = \frac{1}{2}AC\left( {OP + OQ} \right)\\
\Rightarrow BD = OP + OQ
\end{array}[/tex]

প্রয়োগ: ABC সমবাহু ত্রিভুজের ভিতর O যেকোনো একটি বিন্দু। O বিন্দু থেকে BC , AC এবং AB বাহুর উপর লম্ব যথাক্রমে OP , OQ এবং OR ; প্রমাণ করতে হবে ত্রিভুজটির উচ্চতা = OP + OQ + OR .

ABC সমবাহু ত্রিভুজের ভিতর O যেকোনো একটি বিন্দু। O বিন্দু থেকে BC , AC এবং AB বাহুর উপর লম্ব যথাক্রমে OP , OQ এবং OR . A বিন্দু থেকে BC বাহুর উপর AD লম্ব টানা হল। সুতরাং AD হল ABC ত্রিভুজের উচ্চতা।

আমাদের প্রমাণ করতে হবে AD = OP + OQ + OR .

অঙ্কন : O , A ; O , B এবং O , C যুক্ত করলাম।

প্রমাণ : ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}BC \cdot AD[/tex]

ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}BC \cdot OP[/tex].............(i)

ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}AB \cdot OR[/tex].............(ii)

ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}AC \cdot OQ[/tex]............(iii)

এখন (i) + (ii) + (iii)

ত্রিভুজ BOC এর ক্ষেত্রফল + ত্রিভুজ AOB এর ক্ষেত্রফল + ত্রিভুজ AOC এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}BC \cdot OP[/tex] + [tex]\frac{1}{2}AB \cdot OR[/tex] + [tex]\frac{1}{2}AC \cdot OQ[/tex]

অতএব ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = [tex]\frac{1}{2}BC \cdot OP + \frac{1}{2}BC \cdot OR + \frac{1}{2}BC \cdot OQ[/tex]

( যেহেতু ABC সমবাহু ত্রিভুজ এর AB = BC = CA )

অতএব [tex]\frac{1}{2}BC \cdot AD[/tex] = [tex]\frac{1}{2}BC \cdot \left( {OP + OR + OQ} \right)[/tex]

[tex]\begin{array}{l}
\Rightarrow AD = OP + OR + OQ\\
\Rightarrow AD = OP + OQ + OR
\end{array}[/tex]

একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত ত্রিভুজের ক্ষেত্রফল সমান।

মনে করি ত্রিভুজ ABC এবং ত্রিভুজ BCD একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল AD ও BC এর মধ্যে অবস্থিত।

প্রমাণ করতে হবে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল = ত্রিভুজ BCD এর ক্ষেত্রফল

অঙ্কন : BA এর সমান্তরাল করে CE সরলরেখা টানা হল যা বর্ধিত AD কে E বিন্দুতে ছেদ করে।

প্রমাণ : ABCE চতুর্ভুজের

AB ।। CE ( অঙ্কনানুসারে ) এবং AE ।। BC ( কল্পনানুসারে )

অতএব ABCE চতুর্ভুজটি হল সামান্তরিক।

এখন চতুর্ভুজ ABCE ও ত্রিভুজ ABC একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল AE ও BC এর মধ্যে অবস্থিত।

অতএব ত্রিভুজ ABC = [tex]\frac{1}{2} \times [/tex] চতুর্ভুজ ABCE

আবার চতুর্ভুজ ABCE ও ত্রিভুজ BCD একই ভূমি BC এবং একই সমান্তরাল যুগল AE ও BC এর মধ্যে অবস্থিত।

অতএব ত্রিভুজ BCD = [tex]\frac{1}{2} \times [/tex] চতুর্ভুজ ABCE

অতএব ত্রিভুজ ABC = ত্রিভুজ BCD

প্রয়োগ : প্রমাণ করতে হবে যে কোনো ত্রিভুজের মধ্যমা ত্রিভুজটিকে দুটি সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজে বিভক্ত করে।

মনে করি ABC একটি ত্রিভুজ এবং AD হল তার মধ্যমা অর্থাৎ BD = DC .

আমাদের প্রমাণ করতে হবে ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল = ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল।

অঙ্কন : A থেকে BC ভূমির উপর AO লম্ব টানা হল।

প্রমাণ : ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল

= [tex]\frac{1}{2} \times [/tex] ভূমি [tex] \times [/tex] উচ্চতা

= [tex]\frac{1}{2}BD \cdot AO[/tex]

আবার ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল

= [tex]\frac{1}{2} \times [/tex] ভূমি [tex] \times [/tex] উচ্চতা

= [tex]\frac{1}{2}DC \cdot AO[/tex]

= [tex]\frac{1}{2}BD \cdot AO[/tex] ( যেহেতু BD = DC )অতএব ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল = ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল।

প্রয়োগ : ABC ত্রিভুজের AD মধ্যমার উপর P যেকোনো একটি বিন্দু প্রমাণ করতে হবে যে ত্রিভুজ APB এর ক্ষেত্রফল = ত্রিভুজ APC এর ক্ষেত্রফল

ABC ত্রিভুজের AD মধ্যমার উপর P যেকোনো একটি বিন্দু।

প্রমাণ করতে হবে যে ত্রিভুজ APB এর ক্ষেত্রফল = ত্রিভুজ APC এর ক্ষেত্রফল

প্রমাণ : AD হল ত্রিভুজ ABC এর মধ্যমা।

অতএব ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল = ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল......(i)

আবার ত্রিভুজ BPC ত্রিভুজের PD হল মধ্যমা

অতএব ত্রিভুজ BPD এর ক্ষেত্রফল = ত্রিভুজ CPD এর ক্ষেত্রফল ............(ii)

এখন (i) - (ii) করে পাই

ত্রিভুজ ABD এর ক্ষেত্রফল - ত্রিভুজ BPD এর ক্ষেত্রফল = ত্রিভুজ ACD এর ক্ষেত্রফল - ত্রিভুজ CPD এর ক্ষেত্রফল

ত্রিভুজ ABP এর ক্ষেত্রফল = ত্রিভুজ ACP এর ক্ষেত্রফল

প্রয়োগ : ABC ত্রিভুজের AB , BC ও CA বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে D , E ও F . প্রমাণ করতে হবে যে ত্রিভুজ DEF = [tex]\frac{1}{4}[/tex] ত্রিভুজ ABC .

ABC ত্রিভুজের AB , BC ও CA বাহুগুলির মধ্যবিন্দু যথাক্রমে D , E ও F .

প্রমাণ করতে হবে যে ত্রিভুজ DEF = [tex]\frac{1}{4}[/tex] ত্রিভুজ ABC .

প্রমাণ : E ও F যথাক্রমে BC ও AC এর মধ্যবিন্দু . অতএব AD ।। EF

আবার D ও E হল যথাক্রমে AB ও BC এর মধ্যবিন্দু . অতএব DE ।। AF

সুতরাং ADEF হল একটি সামান্তরিক এবং DF হল কর্ণ।

অতএব ত্রিভুজ ADF = ত্রিভুজ DEF

অনুরূপভাবে প্রমাণ করা যায় ত্রিভুজ BDE = ত্রিভুজ DEF এবং ত্রিভুজ CEF = ত্রিভুজ DEF .

সুতরাং ত্রিভুজ ABC

= ত্রিভুজ ADF + ত্রিভুজ BDE + ত্রিভুজ CEF + ত্রিভুজ DEF

= ত্রিভুজ DEF + ত্রিভুজ DEF + ত্রিভুজ DEF + ত্রিভুজ DEF

= 4 ত্রিভুজ DEF

অতএব ত্রিভুজ DEF = [tex]\frac{1}{4}[/tex] ত্রিভুজ ABC

Related Items

Syllabus for Physical Science (Ninth Standard)

প্রথম অধ্যায় :- পরিমাপ (System of measurement and measuring devices), দ্বিতীয় অধ্যায় :- বল ও গতি (Forces and Motion including Newton's Laws of Motion)

Syllabus [ English Class-IX ]

Syllabus for CLASS IX: English

অষ্টাদশ অধ্যায় : সমকোণী চৌপল বা আয়তঘন

অষ্টাদশ অধ্যায় : সমকোণী চৌপল বা আয়তঘন

প্রতিবেদন রচনা

প্রতিবেদন রচনা

ভাব সম্প্রসারণ

ভাব সম্প্রসারণ