মনন ও চেতনার দলিলকে বিকশিত করতে হলে মাতৃভাষার মাধ্যমেই করা সমুচিত। সর্বতো ভাষা তথা মাতৃভাষার মাধ্যমেই করা সমুচিত। সর্বতো ভাষা তথা মাতৃভাষার সুরম্য সন্নিধান থাকে,থাকে জ্ঞানের ছন্দময় সহাবস্থান। বলা চলে ---

"Language is properly the servant of thought, but not frequently becomes its master. The conceptions of a feeble winter are greatly modified by his style; a man of vigorous powers makes his style bend to his conceptions-a fact compatible enough with the acknowledgment of Dryden, that a rhyme had often helped him to an idea."

বিশেষত কোনো মৌলিক গবেষণা ও মৌলিক কোনো কিছু উদ্ভাবনের ক্ষেত্রে মাতৃভাষাই অনন্য, কেননা মানুষ মাতৃভাষার মাধ্যমেই চিন্তার বিকাশ ও বিস্তার ঘটাতে পারে। আন্যাধারে পুস্তক-শিক্ষা মনের মাধুরিতেই অনবদ্য হয়ে ওঠে। সেই মাতৃভাষাই পুষ্ট হয়, পরিবর্ধিত, পরিশীলিত হয়। বলা যায়---

"The attempt to make boys moral...by the teaching of moral...text books is a vanity and delusion, precisely because the heart is not the and so instruct to mind does not necessarily improve the heart."

বস্তুত মাতৃভাষার মাধ্যমেই ভাবমন্থন, ভাবের আদানপ্রদান সরলভাবে হয় ; আর বিদেশী ভাষার মাধ্যমে, কোনো বক্তব্য-বিন্যাস হোঁচট খায়, বন্ধুর পথে চলতে থাকে, যেখানে মৌলিক ভাবনা একটা স্তর অবধি পৌঁছুতে পারে, সামগ্রিক হতে পারে না । বলা যায়----

" যে ভাষায় শিশুর মুখের বুলি ফোটে, সে ভাষা তার নিঃশ্বাস-প্রশ্বাসের মতো হৃৎস্পন্দনের সঙ্গে , তার শোনিত ধারার সঙ্গে মিশে থাকে। মাতৃভাষার ভাব প্রকাশ তার জন্মগত আধিকার। সেই ভাষাতেই তার চিন্তামুক্তি ঘটা সম্ভব । সোভিয়েত রাশিয়ার আজ যে বিজ্ঞান সাধনায় চরম সমুন্নতি , তার মূলে রয়েছে তার মাতৃভাষার মাধ্যমে শিক্ষার আয়োজন। বিজ্ঞানচর্চা সত্যেন্দ্রনাথ বসুর মতে, আমাদের জীবনের সকল ভাব-চিন্তা, আশা-আকাঙ্খার সঠিক রূপায়ণ বাংলা ভাষার মাধ্যমেই সম্ভব। যে ভাষায় মধুসূদন, বঙ্কিমচন্দ্র, রবিন্দ্রনাথ, শরৎচন্দ্র প্রমুখ সাহিত্যের দিক্পালগন তাঁদের প্রতিভার সর্বশ্রষ্ঠ উপাচার দিয়ে নৈবেদ্য রচনা করে গিয়েছেন, তা কখনই ব্যর্থ হতে পারে না।"

মনকে স্বাস্থ্যয়িত করতে মাতৃভাষার গুরুত্ব আপরিহার্য কেননা কাঙ্খিত সব সংস্কার ও অধ্যায় সুপরিকল্পিত চিন্তনের মাধ্যমেই সম্ভব। সে সুধু মাতৃভাষাই দিতে পারে। ছাত্রদের শিক্ষারক্ষেত্রে সার্বিক উন্নয়ন ঘটাতে গেলে মাতৃভাষার মাধ্যমই শিক্ষার আধুনিকীকরন ঘটাটে হবে। রবীন্দ্রনাথ তাই তো পূর্ণপ্রত্যয়ে বলেছেন-------

"……. the student can have a vision of the goodness of learning Where there is no need of

external objects, there the mind also elevates and grows into completeness."