WBCS(Main)-2002 Bengali Paper-I Question Paper

Submitted by wbcs.manager on Tue, 12/21/2010 - 06:58

W.B Civil Service Examination (Main), 2002

(Optional Papers)

BENGALI Paper-I

Time Allowed-3 Hours Full Marks-100

(প্রতি বিভাগ থেকে অন্তত একট প্রশ্ন নিয়ে মোট পাঁচটি প্রশ্নের উত্তর লিখতে হবে।)

[উত্তর সাধু অথবা চলিত যে কোনো একটি ভাষারীতিতে হওয়া বাঞ্ছনীয়।]

‘ক’ বিভাগ

১। “সিদ্ধাচার্যদের সাধনতত্ত্ব-জ্ঞাপক ও অধ্যাত্ম-অনুভূতি চর্যাগতিগুলিতেই অচির-উদ্ভুত বাংলা ভাষার প্রাচীনতম সাহিত্যিক নিদর্শন বিদ্যমান।”-উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করুন ।

২। প্রাকচৈতন্য ও চৈতন্যোত্তর কালের দুজন প্রধান কবির রচনা অবলম্বনে মনসামঙ্গল কাব্যধারার বৈশিষ্ট্য প্রদর্শন করুন।

৩। বিহারীলাল চক্রবর্তীর রচনাবলীর পরিচয় দিয়ে তাকে বাংলা গীতিকাব্যধারার ‘ভোরের পাখি’ বলার তাৎপর্য বুঝিয়ে দিন ।

৪। গিরিশচন্দ্র ও দ্বিজেন্দ্রলাল দুজনেই পৌরানিক নাটক রচনা করলেও দুজনের দৃষ্টিভঙ্গি ও রচনাবৈশিষ্ট্যের পার্থক্য নিরুপন করুন।

‘খ’ বিভাগ

৫। প্রাচীন ভারতীয় আর্য ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব ইতিহাস সংক্ষেপে লিপিবদ্ধ করুন ।

৬। প্রাচীন অথাৎ আদিম স্তরের বাংলা ভাষার রূপতাত্ত্বিক ও ধ্বনিতাত্ত্বিক প্রধান লক্ষণগুলি সম্পর্কে আলোচনা করুন ।

৭। মৌলিক স্বরধ্বনির উচ্চারণস্থানের সাথে তুলনায় বাংলা স্বরধ্বনির উচ্চারণস্থান চিত্রসহ উপস্থাপন করুন ।

৮। সংক্ষিপ্ত টীকা রচনা করুন (যে কোন চারটি) :

ক্ষতিপূরক দীর্ঘীভবন (Compensatory lengthening ); শ্রুতিধ্বনি (Glide); বিপ্রকর্ষ (Anaptyxis); সাদৃশ্য (Analogy); বিষমচ্ছেদ (Metanalysis); অর্থসংক্রম; অবহটঠ; বাংলা ভাষায় দেশি শব্দ ।

গ-বিভাগ

৯। ঈশ্বর গুপ্তকে যুগসন্ধির কবি বলার তাৎপর্য বুঝিয়ে দিন ।

১০। 'বিদ্যাপতি সুখের কবি চন্ডিদাস দুঃখের কবি ।' -- বিদ্যাপতি ও চন্ডিদাস সম্বন্ধে এই ধরনের তুলনামূলক বিচার কতটা সংগত পর্যালোচনা করুন ।

১১। মৈমনসিংহগীতিকা এবং পূর্ববঙ্গগীতিকা অবলম্বনে লোকায়ত রোমান্টিক প্রণয়কাহিনী-রচনাধারার পরিচয় দিন ।

১২। সংক্ষেপে আলোচনা করুন ( যে-কোন দুটি ) :

চৈতন্যভাগবত ; দ্বিজমাধব; আলাওল ; আলালের ঘরের দুলাল ; প্রভাবতী সম্ভাষণ ; বৃত্রসংহার কাব্য ।

***

Related Items

WBCS- 2011 (Compulsory) General Knowledge & Current affiers

1. (a) Who is the first woman President of Brazil who was elected on November 1, 2010 ? (b) Where was Osama-bin-Laden hiding in Pakistan before he was killed in an operation by US special force ? (c) What was the mascot of FIFA World Cup 2010 ? (d) How many countries participated in Commonwealth Games held in India ?

WBCS - 2011 English [Compulsory]

WEST BENGAL CIVIL SERVICE

EXAMINATION-2011

COMPULSORY PAPER

WBCS - 2008 English [Compulsory]

WEST BENGAL CIVIL SERVICE

EXAMINATION-2008

COMPULSORY PAPER

WBCS(Main)-2008 Zoology Paper-II Question Paper

WEST BENGAL CIVIL SERVICE

EXAMINATION - 2008

Zoology Paper-II

WBCS(Main)-2008 Zoology Paper-I Question Paper

WEST BENGAL CIVIL SERVICE

EXAMINATION - 2008

Zoology Paper-I