H.S Exam 2008: Anthropology (Beng Ver)

HIGHER SECONDARY EXAM, 2008 Anthropology(New Syllabus) (Bengali Version)

১. প্রশ্নগুলির উত্তর দাওঃ ১ x ১০ = ১০ 

(ক) বি.এস.গুহ’র লিখিত একটি বই-এর নাম লেখ । 

(খ) ভারতের একটি মঙ্গোলয়েড জাতিজনগোষ্ঠীর নাম কর । 

(গ) অতিকুঞ্চিত কেশ কোন জাতিজনগোষ্ঠীর মধ্যে দেখা যায় ? 

(ঘ) লম্বাটে মস্তক কোন জাতিজনগোষ্ঠীর মধ্যে দেখা যায় ? 

(ঙ) তরঙ্গায়িত কেশ কাদের মধ্যে দেখা যায় ? অথবা, Straight hair কাদের মধ্যে দেখা যায় ? 

চ) উল্টানো ঠোঁট কোন্‌ জাতিজনগোষ্ঠীর বৈশিষ্ট্য ? অথবা, মঙ্গোলীয় ভাঁজ কোন্‌ জাতিজনগোষ্ঠীর মধ্যে দেখা যায় ? 

ছ) লোধাদের প্রধান উপজীবিকা কি ? 

জ) উচ্চ প্রত্নপ্রস্তর যুগের অস্থিনির্মিত একটি আয়ুধের নাম লেখ । অথবা,‘ভীমভেটকা’ কী জন্য বিখ্যাত ? 

ঝ) ভারতের একটি পশুপালক উপজাতির নাম লেখ । অথবা, ভারতের একটি খাদ্যসংগ্রহকারী উপজাতির নাম লেখ । 

ঞ) পাণ্ডুরাজার ঢিবি কি জন্য বিখ্যাত ?

২. প্রশ্নগুলির উত্তর দাওঃ ২ x ১০ = ২০ 

ক) লেপটোরাইন ও মেসোরাইন বলতে কি বোঝ ? অথবা, লিওট্রিচি ও উলোট্রিচি বলতে কি বোঝ ? 

খ) মানুষের দেহত্বক বর্ণ প্রধানত কয় প্রকার ও কী কী ? অথবা, নেগ্রিটোর ২টি বৈশিষ্ট্য লেখ ।

(গ) ‘ফ্লুভিয়াল ডিপোজিট’ বলতে কি বোঝ ?

(ঘ) ‘বুরজাহম’ কিসের জন্য বিখ্যাত ? 

(ঙ) ভারতীয় মধ্যপ্রস্তর যুগের বিশেষ নামকরণ কে করেন এবং কি নামে ইহা পরিচিত ?

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

****