HIGHER SECONDARY EXAM, 2008 MUSIC (New Syllabus) (Bengali Version)
১। নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১ x ৫ = ৫
ক) মিয়া তানসেনের প্রকৃত নাম কি ? অথবা, পণ্ডিত শ্রীকৃষ্ণ নারায়ণ রতন ঝংকারের জন্মস্থান কোথায় ?
খ) হিন্দুস্থানী স্বরলিপি পদ্ধতিতে মন্দ্র ও তার সপ্তকের চিহ্ন দেখাও ।
গ) হিন্দুস্থানী স্বরলিপি পদ্ধতিতে তীব্র স্বরটির উল্লেখ কর ।
ঘ) আকারমাত্রিক স্বরলিপিতে স্পর্শ স্বর ও অবসানের চিহ্ন দেখাও ।
ঙ) কাজী নজরুল ইসলামের পিতা ও মাতার নাম লেখ । অথবা, শূন্যস্থান পূরণ করঃ গীতিকার অতুলপ্রসাদ সেনের জন্মদিন ......... ও মৃত্যু দিন ......... ।
২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ২ x ৪ = ৮
ক) তানপুরা প্রধানত কি কি স্বরে বাঁধা হয় ?
খ) তাল কাকে বলে ? যে কোনো দুটি তালের নাম লেখ ।
গ) শুদ্ধ স্বর ও বিকৃত স্বরগুলির নাম লেখ । অথবা, মুলতান রাগের আরোহণ ও অবরোহণটি লেখ ।
ঘ) কীর্তন গানের তিনটি ধারার নাম লেখ । অথবা, রবীন্দ্রসৃষ্ট যে কোনো চারটি তালের নাম লেখ ।
৩. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ৮ x ৫ = ৪০
ক) সেতার অথবা তবলার গঠন প্রণালী ও ব্যবহার সম্পর্কে যা জান লেখ ।
খ) হিন্দুস্তানী স্বরলিপি পদ্ধতিতে বাহার রাগে ত্রিতালে নিবদ্ধ একটি দ্রুত খেয়ালের কেবলমাত্র স্বায়ী অংশের স্বরলিপি লেখ ।
গ) আকারমাত্রিক স্বরলিপি পদ্ধতিতে গাঠ্যসূচীর অন্তর্গত যে কোনো একটি রবীন্দ্রসংগীতের অন্তরা অংশের স্বরলিপি লেখ ।
ঘ) গীতিকার অতুলপ্রসাদ সেনের সংক্ষিপ্ত জীবনী লেখ ।
ঙ) ভাটিয়ালী গান সম্পর্কে যা জান লেখ । অথবা, কীর্তন গানের উৎপত্তি, বিষয়বস্তূ এবং বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা কর ।
সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:
***