H.S Exam 2008:Business Eco & Business Math(Beng Ver)

HIGHER SECONDARY EXAM, 2008 Business Economics Including Business Mathematics

(New Syllabus) (Bengali Version)

১. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ১ x ৮ = ৮

ক) ঠিক না ভুল লেখোঃ একচেটিয়া বাজারে দ্রব্যের ঘনিষ্ট বিকল্প দ্রব্য থাকে ।

খ) শূন্যস্থান পূরণ করোঃ প্রতিযোগিতার বাজারে…………..প্রবেশ-প্রস্থানের সুযোগ থাকে । অথবা, একচেটিয়া বাজারে…………বিক্রেতা থাকে ।

গ) যখন একচেটিয়া বিক্রেতা তার দ্রব্য বা সেবাকর্ম ভিন্ন ভিন্ন ক্রেতার নিকট বিভিন্ন দামে বিক্রয় করে, তখন তাকে…………বলে ।

ঘ) ঠিক না ভুল লেখোঃ মুনাফা শূন্য হতে পারে ।

ঙ) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ রিকার্ডোর মতে জমির যোগান দাম (আছে/নেই) । অথবা, আধা খাজনা স্বল্প কালে ( থাকে / থাকে না ) ।

চ) শূন্যস্থান পূরণ করোঃ মজুরী দু-ধরনেরঃ (i) আর্থিক মজুরী (ii) ……… ।

ছ) সঠিক উত্তরটি নির্বাচন করোঃ বর্তমান গ্যাট চুক্তির প্রবক্তা ( কোফি আন্নান / জর্জ বুশ / আর্থার ডাঙ্কেল ) । অথবা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতির ধারণা দেন ( অ্যাডাম স্মিথ / মার্শাল / কেইন্‌স্‌ ) ।

জ) ঠিক না ভুল লেখোঃ অর্থের যোগান বৃদ্ধি পেলে দামস্তর কমে ।

২. নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাওঃ ২ x ৬ = ১২

ক) বাজার দাম ও স্বাভাবিক দামের পার্থক্য কি ? অথবা, উৎপাদন বন্ধের বিন্দু কাকে বলে ?

খ) মোট সুদ ও নীট সুদের পার্থক্য কি ? অথবা, যৌথ দরকষাকষি কাকে বলে ?

গ) করপাত ও করভারের মধ্যে পার্থক্য নির্দেশ করো ।

সম্পূর্ণ প্রশ্নপত্রটি Download করতে হলে Attachment ক্লিক করুন:

****