W.B SCHOOL SERVICE COMMISSION - 2006
GEOGRAPHY (PASS)
[N.B:কমিশন কোন প্রশ্ন পত্র জনগনের কাছে প্রকাশ করে না।এখানে প্রদত্ত প্রশ্নপত্রটি বিভিন্ন পরীক্ষার্থীদের প্রদত্ত সাজেশনের উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই আপনারা এই প্রশ্নপত্রটি ঐ বছরের একটি নুমনা প্রশ্নপত্র হিসাবে গ্রহন করবেন।]
(১) অপসারী পাত সীমানা কি ?
(২) অগ্ন্যুৎপাতের প্রকৃতি অনুসারে আগ্নেয়গিরির শ্রেণিবিভাগ করুন।
(৩) চুনাপাথর অঞ্চলে ভূগর্ভস্থ জলের দ্বারা ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি উল্লেখ করুন।
(৪) মরুস্তম্ভ (ইনসেলবার্গ) কিভাবে গড়ে ওঠে ?
(৫) সমুদ্রজলের লবণতার তারতম্যের কারণ গুলি কি কি ?
(৬) উৎস ও প্রকৃতি অনুসারে সামুদ্রিক অবক্ষেপের শ্রেণীবিভাগ করুন।
(৭) স্ট্র্যাটোস্ফিয়ার-এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করুন ।
(৮) ITCZ কি ?
(৯) উৎপাদক ও বিয়োজকের মধ্যে পার্থক্য নিরূপণ করুন ।
(১০) মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়াগুলি কী কী ?
(১১) প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলি কী কী ?
(১২) উদাহরণসহ প্রাকৃতিক অঞ্চলের সংজ্ঞা দিন ।
(১৩) অপ্রচলিত শক্তি উৎসগুলি কী কী ? ক্রান্তীয় অঞ্চলের কোন অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়ছে ?
(১৪) শ্বেত বিপ্লব কাকে বলে ?
(১৫) বয়স-লিঙ্গ ভিত্তিক কাঠামোর তাৎপর্য ব্যাখ্যা করুন ।
(১৬) নিত্যযাতায়াত ও পরিযানের মধ্যে পার্থক্য নিরুপণ করুন।
(১৭) প্রগাঢ় জীবিকা সত্তা ভিত্তিকা কৃষির প্রধান বৈশিষ্ট্যগুলি কী কী ?
(১৮) সর্বশেষ আদমসুমারী অনুযায়ী ভারতের সর্বাধিক ও সর্বনিম্ন সাক্ষরতার হার বিশিষ্ট রাজ্য দুটির নাম কী কী ?
(১৯) স্কেলসূচক ভগ্নাংশ কী ? এই পদ্ধতিতে মানচিত্রের স্কেল প্রকাশের সুবিধা কী ?
(২০) পরিসংখ্যা সংবিভাগ (Frequency distribution) ও যোজিত গণসংখ্যা (Cumulative frequency) এর মধ্যে পার্থক্য নির্ণয় করুন।
***