W.B SCHOOL SERVICE COMMISSION, 2006
BENGALI
(Honors)
(Collected from Memory)
[N.B:কমিশন কোন প্রশ্ন পত্র জনগনের কাছে প্রকাশ করে না।এখানে প্রদত্ত প্রশ্নপত্রটি বিভিন্ন পরীক্ষার্থীদের প্রদত্ত সাজেশনের উপর নির্ভর করে তৈরি হয়েছে। তাই আপনারা এই প্রশ্নপত্রটি ঐ বছরের একটি নুমনা প্রশ্নপত্র হিসাবে গ্রহন করবেন।]
(১) ‘বলো, বলো, আমার কোথা বর্ণময়ী?” – কার লেখা, কোন কবিতার ছত্র? কে কাকে এই কথা জিঞ্জাসা করেছে?
(২) ‘তোমার স্মরণ করি আজ এই দারুন দুর্দিনে/ হে বন্ধু হে প্রিয়তমা।” – বন্ধু প্রিয়তমাটি কে? ‘দারুন দুর্দিনে’ তাকে স্মরণ করার কারণ অনধিক তিনটি তিনটি বাক্যে বুঝিয়ে দিন।
(৩) “আমিও মানুষ বাবুও মানুষ দুটো কোরে হাত/দুপা দুচোখ তবুও কেন আমরা ভিন্ন জাত?”-গীত সংলাপটি কার লেখা, কোন রচনার অংশ? গানটি কোন সুরে, কার কণ্ঠে বসানো?
(৪) “অর্থমনর্থং ভাবয় নিত্যং/বাস্তি ততঃ সুখলেশঃ সত্যম”।–কার কথা, কোন রচনায় উদ্ধৃত?’বচন’টি বাংলা গদ্যে রূপান্তর করুন।
(৫) “এই পুকুরটি মাত্র সমস্ত গ্রামের সম্বল,কিছুতেই আমি এমন দূঃসময়ে এর জল নষ্ট হতে দেব না”।–কার প্রতি এই উক্তি? ‘দুঃসময়’ বলতে কী বোঝানো হয়েছে?অনধিক দুটি বাক্যে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্যের পরিচয় দিন।
(৬) “তেরশো পচানব্বই শকে গ্রন্থ আরম্ভন/চতুর্দশ দুই শকে হইল সমাপন”।–রচনা কালবাচক শ্লোকটি কার লেখা,কোন কাব্যের?কবির উপাধি জানিয়ে স্লোকের শকাব্দকে খ্রীষ্টাব্দে রূপান্তর করুন।
(৭) ‘ধর্মমঙ্গল’ কাব্যের প্রধান দুজন কবির নাম লিখুন।কাব্যটিকে রাঢ়ের জাতীয় সাহিত্য বলার কারণ অনধিক তিনটি বাক্যে বুঝিয়ে দিন।
(৮) ‘সবুজ পত্র’ কার সম্পাদনায়,কবে প্রকাশিত হয়? বাংলা ভাষার ক্ষেত্রে পত্রিকাটির গুরুত্ব অনধিক ৩০টি শব্দে উদ্ধার করুন।
(৯) ‘বিনোদিনী’ কার লেখা,কোন উপন্যাসের চরিত্র?বাংলা কথা সাহিত্যের ইতিহাসে উপন্যাসটির গুরুত্ব অনধিক তিনটি বাক্যে লিখুন ।
(১০) প্রকাশকালসহ ক্রমানুসারে নিম্নলিখিত গ্রন্থগুলির রচয়িতার নাম লিখুনঃ ‘একদা’, ‘কর্মদেবী’, ‘বেল্লিকবাজার’, ‘স্বপ্ন প্রয়ণ’।
(১১) ‘সনেট’ প্রনেম কোন্ দেশে রচিত হয়?তার রূপগত বৈশিষ্ট্য একটি বার্যে্ লিখুন।বাংলায় এই শ্রেণীর কবিতা কে কোন্নামে প্রথম রচনা করেন?
