WB Class IX

প্রাচীন ভারতের বিবাহ প্রথা

►বিবাহ প্রথা: ধর্মসূত্র গ্রন্থাদি ও কৌটিল্যের ‘অর্থশাস্ত্র’ থেকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে এবং মৌর্য যুগে বিবাহের ধরণ ও প্রথা সম্মন্ধে জানা যায় । শাস্ত্রীয় বিধিনিষেধ এবং মেগাস্থিনিসের ভাষ্য সত্ত্বেও অসবর্ণ বিবাহ প্রচলিত ছিল । বিবাহ এক জাতির মধ্যে বৈধ হলেও গোত্র ভিন্ন হত । কুল, বংশ বা রক্তের সম্পর্ক থাকলে সেই বিবাহ নিষিদ্ধ ছিল । তবে একই গোত্রে বিবাহ পুরোপুরি অপ্রচলিত ছিল না । শাক্যদের মধ্যে ভাই-বোন বিবাহও সিদ্ধ ছিল । ‘বৌধায়ন’ ধর্মসূত্রে পিসতুতো-মামাতো ভাই-বোনের বিবাহের কথা জানা যায় । অর্থশাস্ত্রে আট ধরনের বিবাহের কথা বলা হয়েছে । এর মধ্যে আর্য, ব্রহ্

প্রাচীন ভারতের দাসপ্রথা

►দাসপ্রথা: গৌতম বুদ্ধের সময় সমাজে দাসপ্রথা প্রচলিত ছিল । রাজপরিবার, ধনী পরিবার ও সাধারণ মানুষও ঘরের কাজের জন্য দাস-দাসী নিযুক্ত করত । ঘরদোর পরিষ্কার করা, রান্নাবান্না করা, মাঠের কাজ করা ছিল দাস-দাসীদের প্রধান কাজ । তবে কোনো বিশেষ বর্ণের মানুষ দাস-দাসীর কাজ করত না । অভাবের তাড়নায় যে-কোনো বর্ণ বা জাতির মানুষ দাস-দাসীর কাজ করত । দাসের ছেলেমেয়ে দাসবৃত্তি করত । অনেকে আবার অভাবে পড়ে পয়সার জন্য স্ত্রী-পুত্র নিয়ে ভিক্ষা করত । ঋণ শোধ করতে না পারলেও অনেকে দাসবৃত্তি করতে বাধ্য হত । অপরাধের শাস্তি বিধানের জন্যও অনেক সময় দাস প্রথার আশ্রয় নেওয়া হত । দাস-দাসীদের প্রতি অনেক সময় অকথ্য অত

প্রাচীন ভারতের পারিবারিক জীবন

►প্রাচীন ভারতের পারিবারিক জীবন [Social Life of Ancient India] : প্রাচীন ভারতে সমাজের ভিত্তি ছিল পরিবার । আর সমাজ ছিল পিতৃতান্ত্রিক । অর্থাৎ পুরুষরা বা পিতা ছিলেন পরিবারের প্রধান । অবশ্য মাতাও সন্মান ও মর্যাদার অধিকারিণী ছিলেন । প্রাচীন ভারতে পরিবার ছিল যৌথ । মাতা, পিতা, পুত্র, পুত্রবধূ ও অন্যান্য সবাই একত্রে বসবাস করত । কৌটিল্য সমাজের উচ্চ তিন শ্রেণির মানুষের জীবনে ব্রহ্মচর্য, গার্হস্থ্য, ভিক্ষা ও সন্ন্যাস- এই চারটি আশ্রমের কথা বলেছেন । আর্যদের চতুরাশ্রম প্রথা তখনও প্রচলিত ছিল । প্রথম পর্যায়ে গুরুগৃহে অধ