এশিয়া মহাদেশের জলবায়ুর মূল বৈশিষ্ট্য
Tue, 16/12/2014 - 6:55pmবিশালাকার আয়তন, অক্ষাংশের ব্যবধান, ভূপ্রকৃতি ও পর্বতের অবস্থান, বায়ু প্রবাহ, সমুদ্র স্রোত প্রভৃতির জন্য এশিয়া মহাদেশের জলবায়ুর এত বৈচিত্র্য পৃথিবীর অন্য কোন মহাদেশে পরিলক্ষিত হয় না । এশিয়া মহাদেশের জলবায়ুর মূল বৈশিষ্ট্য গুলি হল—
(১) অক্ষাংশের বিপুল ব্যবধানের জন্য এশিয়া মহাদেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রার বিরাট পার্থক্য দেখা যায় । গ্রীষ্মকালে মধ্য এশিয়ার গড় তাপমাত্রা ৩৫° সেলসিয়াস, দক্ষিণ এশিয়ার ২৭° সেলসিয়াস ও উত্তর এশিয়ার ২০° সেলসিয়াস থাকলেও উত্তর-পশ্চিম ভারত, আরব উপদ্বীপ প্রভৃতি এলাকায় সর্বাধিক উষ্ণতা ৫০° সেলসিয়াসে পৌঁছে যায় ।
