পার্বত্য জলবায়ু অঞ্চল
Tue, 16/12/2014 - 7:34pmমধ্য এশিয়ার পার্বত্য অঞ্চলে অনেকটা তুন্দ্রা অঞ্চলের মতো জলবায়ু দেখা যায় । এই অঞ্চলে যতই উঁচুতে ওঠা যায়, ততই শৈত্য বাড়তে থাকে । এখানকার সুউচ্চ পর্বতশৃঙ্গগুলো চির তুষারাবৃত থাকে ।
পার্বত্য জলবায়ুর বৈশিষ্ট্য :- অবস্থানের তারতম্যে এশিয়ার পার্বত্য অঞ্চলের বিভিন্ন অংশে বিভিন্ন ধরনের জলবায়ু দেখা যায়; যেমন—
(১) পর্বতের পাদদেশে ওই পার্বত্য অঞ্চল সামগ্রিক ভাবে যে জলবায়ু অঞ্চলের অন্তর্গত সেই ধরনের জলবায়ু দেখা যায়, যেমন— ভারতে আর্দ্র মৌসুমি জলবায়ু, আফগানিস্তানের শুষ্ক এবং চরমপ্রকৃতির মহাদেশীয় জলবায়ু প্রভৃতি,
