Submitted by administrator on Tue, 12/16/2014 - 19:28

এশিয়া মহাদেশের ৫৫° থেকে ৭০° উত্তর অক্ষাংশের মধ্যে অবস্থিত উত্তর রাশিয়া এবং উত্তর সাইবেরিয়া অঞ্চলে এই ধরনের জলবায়ু দেখা যায় ।

সাইবেরিয় জলবায়ু অঞ্চল বা তাইগা অঞ্চলের জলবায়ুর বৈশিষ্ট্য—

(১) সাইবেরিয়া জলবায়ু অঞ্চলের শীতকাল অতি শীতল ও দীর্ঘস্থায়ী, প্রায় ৮ থেকে ৯ মাস অবধি । শীতকালে এখানকার তাপমাত্রা সব সময়েই হিমাঙ্কের নীচে থাকে ।

(২) শীতকালে এখানে প্রায়ই তুষারপাত ও মাঝে মধ্যে তুষার ঝড় হয়,

(৩) গ্রীষ্মকাল স্বল্পস্থায়ী, মাত্র ৩ থেকে ৪ মাস অবধি । এই স্বল্পস্থায়ী গ্রীষ্মকালেও এই অঞ্চলের তাপমাত্রা কখনই ১৫° সেলসিয়াসের বেশি হয় না ।

(৪) গ্রীষ্মকালে এই অঞ্চলে সামান্য বৃষ্টিপাত হয় ।

(৫) গ্রীষ্মকালীন বৃষ্টিপাত এবং সারাবছর ব্যাপি অতি শীতল জলবায়ুর জন্য এই অঞ্চলে পৃথিবীর বৃহত্তম সরলবর্গীয় বনভূমির সৃষ্টি হয়েছে । এই বনভূমির স্থানীয় নাম তাইগা । রুশ ভাষায় তাইগা শব্দের অর্থ হল পাইন বন ।

***

Related Items