ইতিহাসের ধারণা ও আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য

Submitted by avimanyu pramanik on Mon, 09/21/2020 - 07:05

ইতিহাসের ধারণা :- ইতিহাস কথাটির অর্থ হল অতীতে যা ঘটেছে তার বিবরণ । সুদুর অতীত, নিকট অতীত, এমনটি গতকালের ঘটনাও অতীত । সুদুর অতীতে ঘটে যাওয়া ঘটনা থেকে শুরু করে গতকালের ঘটনাও ইতিহাসের বিষয়বস্তু । ঐতিহাসিক তাঁর ব্যক্তিগত অনুভব এবং বিশ্লেষণের মধ্য দিয়ে বিভিন্ন উপাদান থেকে তথ্য সংগ্রহ করে ইতিহাস রচনা করেন ।

আধুনিক ইতিহাসচর্চার বৈচিত্র্য :- মানুষের অতীত কর্মকাণ্ড হল ইতিহাসের বিষয়বস্তু । ইতিহাসচর্চা হল ইতিহাস-রচনার ধারাবাহিক বিবর্তন বা প্রগতির কাহিনির বিবরণ । ইতিহাস-রচনার বিভিন্ন ধারণা ও রীতি এবং প্রকৃতিগত ধারাবাহিক পরিবর্তনের ইতিহাস হল ইতিহাসচর্চা । যুগ যুগ ধরে ইতিহাস কীভাবে লেখা হয়ে চলেছে তার ধারণা মেলে ইতিহাসচর্চার মাধ্যমে । আধুনিক ইতিহাসচর্চায় ইতিহাসের বিষয়বস্তুকে সমাজের একেবারে তলা থেকে বিশ্লেষণ করা শুরু হয়েছে । ঐতিহাসিক ঘটনার মূল চালিকাশক্তি অথচ অনালোচিত সমাজের গরিষ্ট শ্রেণির ভূমিকা তুলে ধরার প্রচেষ্টা দেখা যাচ্ছে । এই ধরণের আধুনিক ইতিহাসচর্চায় সমাজের নিম্নবর্গীয় মানুষের ভূমিকাকেই মুখ্য চরিত্র হিসেবে গ্রহণ করা হয় । কোনো ঘটনার মূল চরিত্রের বা আন্দোলনের নেতৃবর্গের কৃতিত্ব বর্ণনাই শুধু ইতিহাস নয়, সেই ঘটনা বা আন্দোলনে সমাজের গরিষ্ট অংশের ভুমিকা তুলে ধরার মধ্যে রয়েছে বৃহত্তর ইতিহাস । সমাজ পরিবর্তনের ধারাকে বুঝতে ইতিহাসচর্চায় প্রাসঙ্গিক হয়ে উঠেছে মানুষের সামাজিক-সাংকৃতিক কর্মকাণ্ড । খেলা, বিনোদন, খাদ্যাভ্যাস, পোষাক-পরিচ্ছদ, রুচি, সাহিত্য-সংস্কৃতির চর্চার মধ্যে ব্যক্তি ও সমাজের সম্পর্ক স্পষ্ট হয় । সামাজিক অবস্থান, শ্রেণিগত বিভেদ, নারী-পুরুষ সম্পর্ক এইসব সাধারণ মানুষের জীবন ও সমাজে কীভাবে মিশে আছে তা ইতিহাসচর্চার এক একটি ধারায় পর্যালোচিত হয় । এই সব ধারাগুলির মধ্যে নতুন সামাজিক ইতিহাস, খেলার ইতিহাস, খাদ্যাভাসের ইতিহাস, শিল্পচর্চার ইতিহাস, দৃশ্য শিল্পের ইতিহাস, পোষাক-পরিচ্ছদের ইতিহাস, সামরিক ইতিহাস, যানবাহন-যোগাযোগ ব্যবস্থায় ইতিহাস, বিজ্ঞান-প্রযুক্তি ও চিকিৎসাবিদ্যার ইতিহাস, স্থাপত্যের ইতিহাস, স্থানীয় ইতিহাস, শহরের ইতিহাস, পরিবেশের ইতিহাস ও নারী ইতিহাস প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য ।

*****

Comments

Related Items

গ্রামবার্তাপ্রকাশিকা

উনবিংশ শতকের বাংলায় গ্রামীণ সাংবাদিকতার ক্ষেত্রে কুমারখালীর পাঠশালার পন্ডিত হরিনাথ মজুমদারের সম্পাদিত 'গ্রামবার্তাপ্রকাশিকা' নামক পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ।

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - ইতিহাসের ধারণা ও আধুনিক ইতিহাসচর্চা

ইতিহাসের ধারণা ও আধুনিক ইতিহাসচর্চা অধ্যায় থেকে যে সমস্ত প্রশ্ন বিগত মাধ্যমিক পরীক্ষায় এসেছে এবং আগামী পরীক্ষায় আসতে পারে ।

'নীলদর্পণ' নাটক

নীলদর্পণ : ঊনিশ শতকে বাংলার সমাজজীবনের চিত্র যেসব সাহিত্যে প্রতিফলিত হয়েছে সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য ছিল দীনবন্ধু মিত্রের লেখা নাটক 'নীলদর্পণ' । নীল চাষিদের ওপর নীলকর সাহেবদের শোষণ, অত্যাচার ও নীলবিদ্রোহের পরিপ্রেক্ষিতে বিশিষ্ট নাট্যকার দীনবন্ধু মিত্র ১৮৬০ খ্রিস্টাব্দে

হুতুমপ্যাঁচার নক্সা

ঊনিশ শতকে যেসব বাংলা সাহিত্যগ্রন্থে সেকালের বাংলার সমাজের প্রতিচ্ছবি ফুটে উঠেছে সেগুলির মধ্যে অন্যতম হল সাহিত্যিক কালীপ্রসন্ন সিংহ রচিত 'হুতুমপ্যাঁচার নক্সা' । কালীপ্রসন্ন সিংহ 'হুতোমপেঁচা' ছদ্মনামে 'হুতুমপ্যাঁচার নক্সা' গ্রন্থটি রচনা করেন ।

হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা

ঊনিশ শতকে বাংলা থেকে প্রকাশিত যে সমস্ত পত্রপত্রিকায় সমকালীন সমাজের প্রতিফলন ঘটেছিল সেগুলির মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হল 'হিন্দু প্যাট্রিয়ট' পত্রিকা ।