বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা

Submitted by avimanyu pramanik on Fri, 01/29/2021 - 17:50

বিশ শতকের ভারতে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন : বৈশিষ্ট্য ও পর্যালোচনা:-

ভারতবর্ষ কৃষিনির্ভর দেশ । ভারতবর্ষের গ্রামাঞ্চলে বসবাসকারী বেশিরভাগ মানুষদের জীবিকা ছিল কৃষির ওপর নির্ভরশীল । ঔপনিবেশিক শাসনকালে ব্রিটিশদের কৃষিনীতি ভীষণভাবে কৃষক স্বার্থবিরোধী ছিল । সেই সঙ্গে ব্রিটিশ সরকার ও তাদের অনুগ্রহপুষ্ট স্বার্থান্বেষী জমিদার মহাজনশ্রেণি কৃষকদের অন্যায়ভাবে শোষণ ও অত্যাচার করত । এই অবস্থায় নির্যাতিত ও শোষিত কৃষকশ্রেণি তাদের প্রতি হওয়া শোষণ ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদে সরব হয় ও বিভিন্ন প্রতিবাদী আন্দোলনে অংশগ্রহণ করে । অপরদিকে শ্রমিকশ্রেণিও ব্রিটিশ শাসনকালে সবথেকে বেশি অবহেলিত, শোষিত ও বঞ্চিত হয় । ভারতে ঔপনিবেশিক শাসনের প্রথম দিকে শ্রমিকশ্রেণির মধ্যে সংঘবদ্ধভাবে সংগ্রামী চেতনা জাগরিত হয়নি । মূলত উনিশ শতকের শেষ দিক থেকে শ্রমিকশ্রেণি তাদের প্রতি অবহেলা, শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে সংগঠিত হতে শুরু করে । বিভিন্ন কলকারখানা, শিল্পপ্রতিষ্ঠান, সরকারি রেল, জাহাজ, ডাক ও তার বিভাগের শ্রমিকরা প্রতিবাদী ধর্মঘট আন্দোলনে অংশগ্রহণ করে । বিশ শতকে জাতীয় কংগ্রেসের পাশাপাশি বামপন্থী দলগুলিও ভারতে উপনিবেশ-বিরোধী আন্দোলনে অংশগ্রহণের চেষ্টা করে । বিভিন্ন প্রতিবন্ধকতা সত্ত্বেও বামপন্থী রাজনীতি উপনিবেশ-বিরোধী আন্দোলনে নিজেদের স্বতন্ত্র ভাবমূর্তি গড়ে তোলার প্রচেষ্টা চালায় ।

****

Comments

Related Items

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত (১৯৪৭-১৯৬৪)

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - উত্তর ঔপনিবেশিক ভারত:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. ভারতের রাজনীতিতে 'লৌহ মানব' বলে পরিচিত ছিলেন— [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতের নারী, ছাত্র ও প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. দীপালি সংঘ প্রতিষ্ঠা করেছিলেন— [মাধ্যমিক-২০১৭]

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন

বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - বিশ শতকের ভারতে কৃষক, শ্রমিক ও বামপন্থী আন্দোলন:-

মাধ্যমিকের নমুনা প্রশ্ন:-

১. একা আন্দোলনের নেতা ছিলেন— [মাধ্যমিক-২০১৭]

স্যাডলার কমিশন (Sadler Commission)

১৯০৪ খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয় আইন পাশ হবার পর দেশে উচ্চশিক্ষার প্রসার ক্রমশ বৃদ্ধি পায় । উচ্চশিক্ষাকে আরও ফলপ্রসূ করার লক্ষ্যে ১৯১৭ খ্রিস্টাব্দে বড়লাট চেমসফোর্ডের সময় স্যার মাইকেল স্যাডলারের সভাপতিত্বে 'স্যাডলার কমিশন' গঠন করা হয় । স্যার আশুতোষ মুখোপাধ্যায় এই কমিশনের সদস্য ছিলেন ...

বিশ্ববিদ্যালয় কমিশন (Indian universities Act, 1904)

লর্ড কার্জন প্রতিক্রিয়াশীল শাসক হলেও শিক্ষার ব্যাপারে তিনি খুবই উৎসাহী ছিলেন । লর্ড কার্জন স্যার টমাস র‍্যালের সভাপতিত্বে ১৯০২ খ্রিস্টাব্দে 'র‍্যালে কমিশন' গঠন করেছিলেন । এটি 'ভারতীয় বিশ্ববিদ্যালয় কমিশন' নামেও পরিচিত । স্যার টমাস র‍্যালে ছিলেন বড়লাটের কার্যনির্বাহক সমিতির আইন সদস্য । এই কমিশন ...