বহু বিকল্পীয় প্রশ্নোত্তর (M.C.Q) - অসুখী একজন

Submitted by avimanyu pramanik on Fri, 05/15/2020 - 14:33

মাধ্যমিকের নমুনা প্রশ্ন :-

১. "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল" — কী ছড়িয়ে রইল ? [মাধ্যমিক- ২০১৯]

(ক) পায়ের দাগ (খ) কাঠ কয়লা (গ) গোলাপি গাছ (ঘ) প্রাচীন জলতরঙ্গ ।

২. "তারা আর স্বপ্ন দেখতে পারল না ।" — কারা স্বপ্ন দেখতে পারল না ? [মাধ্যমিক - ২০২০]

(ক) সেই মেয়েটি (খ) গির্জার নান (গ) কবিতার কথক (ঘ) শান্ত হলুদ দেবতারা

************

মাধ্যমিকের সম্ভাব্য প্রশ্ন :-

১. "ডুবে ছিল ধ্যানে" — কত দিনের ধ্যান ?

(ক) এক যুগ (খ) শতবর্ষ (গ) হাজার বছর (ঘ) যুগের পর যুগ ধরে

২. "আর সেই মেয়েটি আমার অপেক্ষায় ।"— সেই মেয়েটি বলতে কাকে বোঝানো হয়েছে ?

(ক) গির্জার এক নানকে

(খ) কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে

(গ) কবিতার কথকের স্ত্রীকে

(ঘ) যুদ্ধের সময় মারা না যাওয়া এক শিশুকন্যাকে

৩. 'তারপর যুদ্ধ এল' —

(ক) পাহাড়ের আগুনের মতো (খ) রক্তের সমুদ্রের মতো (গ) আগ্নেয় পাহাড়ের মতো (ঘ) রক্তের এক আগ্নেয় পাহাড়ের মতো

৪. বৃষ্টিতে কী ধুয়ে দিয়ে দিয়েছিল ?

(ক) মনের গ্লানি (খ) পুরনো লেখা (গ) ডায়েরির পাতা (ঘ) পায়ের দাগ

৫. 'অসুখী একজন' কবিতায় একটার পর একটা বছরগুলো কীভাবে নেমে এলো বলে কবি মনে করেছেন ?

(ক) পাথরের মতো (খ) জলের মতো (গ) ফুলের মতো (ঘ) গানের মতো ।

৬. 'উল্টে পড়ল মন্দির থেকে টুকরো টুকরো হয়ে' —

(ক) পূজার সামগ্রী (খ) মন্দির চূড়া (গ) শান্ত হলুদ দেবতারা (ঘ) গোলাপি গাছ ।

৭. 'নেমে এল তার মাথার ওপর ।' — কী নেমে এল ?

(ক) মেঘ (খ) বছর (গ) মাস (ঘ) দিন

৮. 'শান্ত হলুদ দেবতারা' হাজার বছর ধরে —

(ক) ধ্যানে ডুবে থেকে স্বপ্ন দেখছিলেন

(খ) জীবনের প্রতি উদাসীন ও নির্লিপ্ত ছিলেন

(গ) মানুষকে ধৈর্য ও সহনশীলতার শিক্ষা দিচ্ছিলেন

(ঘ) অহিংস হতে মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন

৯. পাবলো নেরুদা ছিলেন—

(ক) চিলিয়ান কবি ও রাজনীতিবিদ

(খ) জার্মান কবি ও চিত্রকর

(গ) রাশিয়ান লেখক ও ভাস্কর্য শিল্পী

(ঘ) ইউরোপিয়ান কবি ও ঔপন্যাসিক

১০. 'অসুখী একজন' কবিতায় কবির ঝুলন্ত বিছানার ধারের গাছটি ছিল—

(ক) সবুজ (খ) হলুদ (গ) নীল (ঘ) গোলাপি

১১. 'অসুখী একজন' কবিতার শুরুতে ব্যবহৃত সর্বনাম হল —

(ক) সে (খ) তুমি (গ) আমি (ঘ) তারা

১২. 'মৃত পাথরের মূর্তির বীভৎস / মাথা ।' — মৃত পাথরের মূর্তিগুলি আসলে —

(ক) ভাস্কর্য (খ) স্থাপত্য (গ) চিত্রশিল্প (ঘ) মৃতদেহ

১৩. 'যেখানে আমি _______ বিছানায় ঘুমিয়েছিলাম' — শূন্যস্থানে হবে —

(ক) নরম (খ) ঝুলন্ত (গ) অসমান (ঘ) পেলব

১৪. 'আমি তাকে ছেড়ে দিলাম' — 'আমি' এখানে কবি —

(ক) সুভাষ মুখোপাধ্যায় (খ) পাবলো নেরুদা (গ) শঙ্খ ঘোষ (ঘ) শক্তি চট্টোপাধ্যায়

১৫. কবি পাবলো নেরুদার জন্মস্থান —

(ক) চিলি (খ) ফ্রান্স (গ) ইতালি (ঘ) জার্মানি

১৬. কীসে সমতল ধ্বংস হল ?

(ক) ভূমিকম্পে (খ) খরায় (গ) আগুনে (ঘ) বন্যায়

১৭. পাবলো নেরুদার প্রকৃত নাম—

(ক) নেফতালি রিকার্দো রেয়েন্স

(খ) নেফতালি রিকার্দো রেয়েন্স বাসোয়ালতো

(গ) গাব্রিয়েল গার্সিয়া মার্কেস

(ঘ) গঞ্জালেস ভিদেলা ।

১৮. "আমি তাকে ছেড়ে দিলাম" — কোথায় ছেড়ে দিল ?

(ক) ঘরের দরজায় (খ) রাস্তায় (গ) হাটে বাজারে (ঘ) বারান্দায়

১৯. শান্ত হলুদ দেবতারা কত বছর ধরে ধ্যানে ডুবে ছিলেন ?

(ক) তিন হাজার বছর ধরে (খ) চার হাজার বছর ধরে (গ) পাঁচ হাজার বছর ধরে (ঘ) হাজার বছর ধরে

২০. 'হেঁটে গেল গির্জার এক' —

(ক) পুরোহিত (খ) ফকির (গ) নান (ঘ) দরবেশ

২১. "সেই মেয়েটির মৃত্যু হলো না ।"— সেই মেয়েটি বলতে বোঝানো হয়েছে —

(ক) গির্জার এক নানকে

(খ) কবিতার কথকের জন্য অপেক্ষারত মেয়েটিকে

(গ) কবিতার কথকের স্ত্রীকে

(ঘ) যুদ্ধের সময় মারা না যাওয়া এক শিশুকন্যাকে

২২. 'অসুখী একজন' কবিতাটি মূল কোন ভাষায় রচিত ?

(ক) ফরাসি (খ) আরবি (গ) স্প্যানিশ (ঘ) ইংরেজি

২৩. 'ধরে গেল আগুন' — কোথায় আগুন ধরে গেল ?

(ক) ঘন অরণ্যে (খ) জনবসতিতে (গ) ফসলের ক্ষেতে (ঘ) সমস্ত সমতলে

২৪. কেটে গেল —

(ক) একটা সপ্তাহ আর একটা মাস

(খ) একটা সপ্তাহ আর একটা বছর

(গ) বছরের পর বছর

(ঘ) মাসের পর মাস

২৫. কালো দাগ কীসের ?

(ক) কলঙ্কের (খ) রক্তের (গ) বেদনার (ঘ) শোকের
***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর ।

প্রশ্ন : বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা কর

উত্তর:-

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর ।

নারী-স্বাধীনতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে কাল্পনিক সংলাপ রচনা কর

উত্তর:-

বঙ্গানুবাদ (Translate into Bengali)

ইংরেজি ভাষা থেকে বাংলা ভাষাতে অনুবাদ করাকে বঙ্গানুবাদ বলে । মাধ্যমিক পরীক্ষায় আগত বিভিন্ন বঙ্গানুবাদ নিচে তুলে ধরা হলো --

"পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?

প্রশ্ন:- "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ?