Madhyamik Examination (WBBSE) - 2022 Bengali (First Language)

Submitted by avimanyu pramanik on Sun, 05/01/2022 - 20:13

২০২২

বাংলা - প্রথম ভাষা

সময় — ৩ ঘন্টা 15 মিনিট

প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য ।

[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ১০০ ]

১। যে কোনো সতেরোটি প্রশ্নের সঠিক উত্তর নির্বাচন করো : ১৭ x ১ = ১৭

১.১ পত্রিকায় প্রকাশ পাওয়া তপনের গল্পটির নাম —

(ক) স্কুলের গল্প (খ) একদিন (গ) প্রথম দিন (ঘ) রাজার কথা

১.২ গিরীশ মহাপাত্রের বয়স —

(ক) চল্লিশ-বিয়াল্লিশ । (খ) ত্রিশ-বত্রিশের অধিক নয় । (গ) পঞ্চাশ-পঞ্চান্ন । (ঘ) পঞ্চাশের কাছাকাছি ।

১.৩ জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন—

(ক) এক হাজার টাকা । (খ) পাঁচশো টাকা । (গ) একশো এক টাকা । (ঘ) একশো টাকা ।

১.৪ "কালো ঘোমটার নীচে অপরিচিত ছিল" — কী অপরিচিত ছিল ?

(ক) তোমার চেতনাতীত রূপ (খ) তোমার রহস্যময় রূপ (গ) তোমার আরণ্যক রূপ (ঘ) তোমার মানবরূপ ।

১.৫ "আমাদের ডান পাশে" —

(ক) টাকা (খ) বাঁধ (গ) ধ্বস (ঘ) পথ

১.৬ "অট্টরোলের হট্টগোলে স্তব্ধ" —

(ক) চরাচর (খ) মহাকাল (গ) গগনতল (ঘ) গিরিশিখর

১.৭ লেখক শ্রীপান্থের ছোটবেলায় দেখা দারোগাবাবুর কলম থাকতো —

(ক) কলারের ভাঁজে আটা । (খ) কোমরের বেল্টে আটকানো । (গ) কাঁধের ছোট্ট পকেটে সাজানো । (ঘ) পায়ের মোজায় গোঁজা ।

১.৮ উনিশ শতকে বত্রিশ হাজার অক্ষর লেখানো যেতো —

(ক) পনেরো আনায় । (খ) বারো আনায় । (গ) ষোলো আনায় । (ঘ) দশ আনায় ।

১.৯ 'কঙ্কাবতী' ও 'ডমরুধর' -এর স্বনামধন্য লেখকের নাম —

(ক) তারাশঙ্কর বন্দোপাধ্যায় (খ) শরৎচন্দ্র চট্টোপাধ্যায় (গ) ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় (ঘ) বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ।

১.১০ বিভক্তি শব্দের অর্থ কী ?

(ক) বিভাজন (খ) সংকোচন (গ) প্রসারণ (ঘ) সংযোজন ।

১.১১ কলমে কায়স্থ চিনি — নিম্নরেখ পদটি —

(ক) অপাদান কারক (খ) কর্তৃকারক (গ) করণকারক (ঘ) কর্মকারক ।

১.১২ মেসি কী খেলাই না খেললো — কী জাতীয় কর্ম ?

(ক) উহ্য কর্ম (খ) সমধাতুজ কর্ম (গ) কর্মের বীপ্সা (ঘ) উপবাক্যীয় কর্ম ।

১.১৩ আর কাউকে পায়ের ধুলো নিতে দেননি সন্ন্যাসী — নিম্নরেখ পদটি —

(ক) ক্রিয়াবাচক পদ (খ) সম্বোধন পদ (গ) কর্মকারক (ঘ) সম্বন্ধপদ ।

১.১৪ সমাসের মূল অর্থ —

(ক) বর্ণের সাথে বর্ণের মিলন ।

(খ) নামপদের সাথে ক্রিয়াপদের মিলন ।

(গ) একাধিক পদের একটি পদে পরিণতি লাভ ।

(ঘ) ক্রিয়াপদের সাথে ক্রিয়াপদের মিলন ।

১.১৫ বুড়োমানুষের কথাটা শুনো — নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ সেটি হল —

(ক) বহুব্রীহি সমাস (খ) কর্মধারয় সমাস (গ) তৎপুরুষ সমাস (ঘ) অব্যয়ীভাব ।

১.১৬ 'দশানন -এর সমাস হ'ল —

(ক) দ্বিগু (খ) বহুব্রীহি (গ) অব্যয়ীভাব (ঘ) কর্মধারয় ।

১.১৭ পূর্বপদের বিভক্তি লুপ্ত হয়ে পরপদের অর্থ প্রাধান্য পায় যে সমাসে সেটি হল —

(ক) বহুব্রীহি সমাস । (খ) অব্যয়ীভাব সমাস । (গ) তৎপুরুষ সমাস (ঘ) নিত্য সমাস ।

২। কম-বেশি ২০টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯ x ১ = ১৯

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪

২.১.১ তপন মামার বাড়িতে কেন এসেছিল ?

২.১.২ "শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তখন," — সংকল্পটি কী ?

২.১.৩ "আর যাই হোক, যাঁকে খুঁজছেন তাঁর কালচারের কথাটা একবার ভেবে দেখুন ।" — কার খোঁজ করা হচ্ছিল ?

২.১.৪ "মাস্টারমশাই একটুও রাগ করেননি । বরং একটু তারিফই করলেন" — 'তারিফ' করার কারণ কী ?

২.১.৫ "কিন্তু ওই ধরনের কাজ হরিদার জীবনের পছন্দই নয় ।" — কী ধরনের কাজ হরিদার অপছন্দ ?

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪

২.২.১ "সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী ।" — 'সভ্যতার শেষ পুণ্যবাণী' -টি কী ?

২.২.২ "আয় আরো বেঁধে বেঁধে থাকি" — কবিতাটির রচয়িতা কে ?

২.২.৩ "তারপর যুদ্ধ এলো" — যুদ্ধ কেমনভবে এলো ?

২.২.৪ "এবার মহানিশার শেষে" — কে আসবে ?

২.২.৫ "এ কলঙ্ক, পিতঃ, ঘুষিবে জগতে ।" — বক্তা কোন কলঙ্কের কথা বলেছেন ?

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩

২.৩.১ "এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে ।" — কোন নেশার কথা বলা হয়েছে ?

২.৩.১ "অনেক ধরে ধরে টাইপ-রাইটারে লিখে গেছেন মাত্র একজন ।" — কার কথা বলা হয়েছে ?

২.৩.৩ "কলম তাদের কাছে আজ অস্পৃশ্য ।" — কাদের কাছে অস্পৃশ্য ?

২.৩.৪ "সোনার দোয়াত কলম যে সত্যিই হতো;" — বক্তা সোনার দোয়াত কলমের কথা কীভাবে জেনেছিলেন ?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮ x ১ = ৮

২.৪.১ সমাস কাকে বলে ?

২.৪.২ রত্নাকর — শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ।

২.৪.৩ ক্ষুদ্র গ্রহ — ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে সমাসের নাম লেখো ।

২.৪.৪ একটি নিত্য সমাসের উদাহরণ দাও ।

২.৪.৫ উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে ?

২.৪.৬ প্রযোজ্য কর্তার একটি উদাহরণ দাও ।

২.৪.৭ শূন্য বিভক্তি কাকে বলে ?

২.৪.৮ সম্বন্ধ পদের বিভক্তি কী কী ?

২.৪.৯ একটি গৌণ কর্মের উদাহরণ দাও ।

২.৪.১০ নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো :

চিঠি পকেটে ছিল ।

৩। প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩+৩=৬

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৩=৩

৩.১.১ "পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে," — কোন পত্রিকা, কেন সকলের হাতে হাতে ঘুরছিল ? (১+২)

৩.১.২ "তার লাঞ্ছনা এই কালো চামড়ার নীচে কম জ্বলে না" — বক্তা কে ? তার কোন লাঞ্ছনার কথা বলা হয়েছে ? (১+২)

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x ৩=৩

৩.২.১ "তারা আর স্বপ্ন দেখতে পারল না ।" — 'তারা' কারা ? কেন স্বপ্ন দেখতে পারল না ? (১+২)

৩.২.২ "কে কবে শুনেছে পুত্র, ভাসে শিলা জলে" — বক্তা কে ? তাঁর একথা বলার কারণ কী (১+২)

৪। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৪.১ "বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলোআনাই বজায় আছে ।" — বাবুটি কে ? তাঁর স্বাস্থ্য ও শখের পরিচয় দাও । ১+৪

৪.২ "অথচ আপনি একেবারে খাঁটি সন্নাসীর মতো সব তুচ্ছ করে সরে পড়লেন ?" — কার কথা বলা হয়েছে ? তিনি কীভাবে 'খাঁটি সন্নাসীর মতো'

ব্যবহার করেছিলেন সংক্ষেপে আলোচনা করো । ১+৪

৫। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৫.১ "এল মানুষ-ধরার দল" — কোথায় এল ? 'মানুষ-ধরার দল' এসে কী করেছিল ? ১+৪

৫.২ "তোরা সব জয়ধ্বনি কর !" — কবির এই কথা বলার কারণ সংক্ষেপে লেখো । ৫

৬। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৬.১ "আশ্চর্য, সবই আজ অবলুপ্তির পথে ।" — 'সবই'-র পরিচয় দাও ।

উল্লিখিত বিষয়টি কীভাবে আজ 'অবলুপ্তির পথে' আলোচনা করো । ৩+২

৬.২ "তাই কেটে কাগজেরে মতো সাইজ করে নিয়ে আমরা তাতে 'হোম-টাস্ক' করতাম ।" — কিসে 'হোম-টাস্ক' করা হতো ?

'হোম-টাস্ক' করার সম্পূর্ণ বিবরণ দাও । ১+৪

৭। কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪

৭.১ "বাংলার ভাগ্যাকাশে আজ দুর্যোগের ঘনঘটা, তার শ্যামল প্রান্তরে আজ রক্তের আলপনা"

— বক্তা কে ? কোন দুর্যোগের কথা বলা হয়েছে ? ১+৩

৭.২ "ওকে ওর প্রাসাদে পাঠিয়ে দিন জাঁহাপনা । ওর সঙ্গে থাকতে আমার ভয় হয় ।" —বক্তা কে ? তার এরকম ভয় হওয়ার কারণ কী ? ১+৩

৮। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২x৫=১০

৮.১ "ইচ্ছে থাকলেও ওকে সাঁতার শেখাবার সামর্থ্য আমার নেই ।" — কে বলেছিল ? তার পরিচয় সংক্ষেপে উল্লেখ করো । ৫

৮.২ "বিষ্টু ধরের বিরক্তির কারণ হাত পনেরো দূরের একটা লোক ।"

— বিষ্টু ধরের সংক্ষিপ্ত পরিচয় দিয়ে তার বিরক্তির কারণ উল্লেখ করো । ৫

৮.৩ চিড়িয়াখানায় কোনিকে নিয়ে বেড়াতে গিয়ে কী ঘটেছিল ? এই ঘটনা থেকে ক্ষিতীশের কী মনে হয়েছিল ? ৩+২

৯। চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : ৪

Newspaper reading has become an essential part of our life. As we get up in the morning we wait eagerly for a daily

paper. Twentieth Century was an age of newspaper. Through Newspapers we gather information about different

countries of the world.

১০। কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১x৫=৫

১০.১ অতিমারীর পরিবেশে মাস্ক পরা ও হাত ধোয়ার প্রয়োজনীয়তা বিষয়ে দুই বন্ধুর মধ্যে একটি কাল্পনিক সংলাপ রচনা করো ।

১০.২ তোমাদের পাড়ায় একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল । এই বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

১১। কম-বেশি ৪০০ শব্দের যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০

১১.১ বর্তমান জীবনে বিজ্ঞান ।

১১.২ পরিবেশ ও মানুষ ।

১১.৩ তোমার দেখা একটি মেলা ।

১১.৪ একটি নদীর আত্মকথা ।

[ কেবল বহিরাগত পরীক্ষার্থীদের জন্য ]

১২। কম-বেশি ২০ টি শব্দের মধ্যে উত্তর দাও ( যে-কোনো চারটি) : ১x ৪=৪

১২.১ "এ বিষয়ে সন্দেহ ছিল তপনের ।" — কোন বিষয়ে তপনের সন্দেহ ছিল ?

১২.২ "সেদিকে ভুলেও একবার তাকালেন না বিরাগী ।" — বিরাগী কোন দিকে তাকালেন না ?

১২.৩ "কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ ।" — বুনো হাঁস ধরা'র অর্থ কী ?

১২.৪ "আর সেই মেয়েটি আমার অপেক্ষায়" — কোন মেয়েটি ?

১২.৫ "আগে পূজ ইষ্টদেবে" — 'ইষ্টদেব' কে ?

১৩। কম-বেশি ৬০ টি শব্দের মধ্যে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২x৩=৬

১৩.১ "তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায় ।" — কার, কখন এমন ভাব হয়েছিল ? ১+২

১৩.২ "কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি ?" — বক্তা কে ? ঘটনাট কী ? ১+২

১৩.৩ "জিজ্ঞাসিলা মহাবাহু বিস্ময় মানিয়া" — 'মহাবাহু' কে ? তিনি কী জিজ্ঞাসা করলেন ? ১+২

*****

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 MATHEMATICS (Bengali Version)

2022

MATHEMATICS

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper)

Madhyamik Examination (WBBSE) - 2022 Life Science (Bengali version)

2022

LIFE SCIENCE

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Madhyamik Examination (WBBSE) - 2022 Geography (Bengali version)

2022

Geography

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)