Madhyamik - 2013 Bengali 1st Language Question Paper

Submitted by avimanyu pramanik on Sat, 05/04/2013 - 15:01

২০১৩

বাংলা — প্রথম ভাষা

( দ্বিভাজিত পাঠ্যসূচি )

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট

( প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য )

[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -১০০]

(নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

‘ক’ বিভাগ

১. প্রতিটি উত্তর অনধিক তিনটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও । [২ × ২ = ৪]

১.১. "বেহুলাও একদিন গাঙুড়ের জলে ভেলা নিয়ে " — গাঙুড়ের জলে বেহুলার ভেলায় ভাসার কারণ কী ?

১.২. "রাত্রে নাহিকো ঘুম" —রাত্রে ঘুম না আসার কারণ কী ?

১.৩. 'উলঙ্গ রাজা' কবিতায় রাজাকে উলঙ্গ দেখেও কেউ উলঙ্গ বলছে না কেন ?

১.৪. "লঙ্কার কলঙ্ক আজি ভঞ্জিব আহবে" — কোন ঘটনাকে বক্তা 'লঙ্কার কলঙ্ক' বলে উল্লেখ করেছেন ?

২. প্রতিটি উত্তর কম-বেশি পাঁচটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : [২ X ৩ = ৬]

২.১. "আজকে রে তাই বেড়াই খুঁজে " —কবি কাক কোথায় খুঁজে বেড়ান ? খুঁজে বেড়ানোর কারণ কী ? [১+২]

২.২. "তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর"— 'পৃথিবীর রূপ' বলতে কী বোঝায় ? কবি আর কেন পৃথিবীর রূপ খুঁজতে যান না ? [১+২]

২.৩ "এ জমি লইব কিনে" — কোন জমির কথা বলা হয়েছে ? এই জমি কিনে নেওয়া হবে কেন ? [১+২]

২.৪. 'সবাই হাততালি দিচ্ছে ।' —'সবাই' কারা ? তারা হাততালি দিচ্ছে কেন ?

৩. কম-বেশি বারোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [৮ x ১ = ৮]

৩.১ "বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ" পদ্যাংশ অবলম্বনে ইন্দ্রজিৎ চরিত্রের আলোচনা করো ।

৩.২ 'বাংলার মুখ আমি দেখিয়াছি ' কবিতা অবলম্বনে বঙ্গ প্রকৃতির যে রূপ কবি অঙ্কন করেছেন নিজের ভাষায় তার পরিচয় দাও ।

৪. উৎস-নির্দেশ করে যে কোনো একটি টীকা অনধিক চারটি বাক্যে লেখো : [১ x ২ = ২]

৪.১ অগ্রদূত

৪.২ বেহুলা

৪.৩ বাসববিজয়ী

৪.৪ শান্তির নীড়

৫. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ x ৫ = ৫]

৫.১. 'লোহার ব্যথা ' কবিতায় কবি প্রকৃত পক্ষে কাদের ব্যথা-বেদনার উল্লেখ করেছেন ?

ব্যথা-বেদনার উল্লেখ করতে গিয়ে তিনি যে রূপকের ব্যবহার করেছেন সংক্ষেপে তার পরিচয় দাও । [৩+২]

৫.২. 'চিঠি ' কবিতার বিষয়বস্তু আলোচনা করো এবং সরলার মার স্বদেশপ্রীতির সংক্ষিপ্ত পরিচয় দাও ।

৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয়ে অনধিক ৪০০ শব্দের মধ্যে প্রবন্ধ লেখো : [ ১৫ ]

৬.১. বিজ্ঞানের জয়যাত্রা ।

৬.২. একটি নদীর আত্মকাহিনী ।

৬.৩. বাংলার উত্সব ।

৬.৪. শিষ্টাচার ও ছাত্রসমাজ ।

৭. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো :- [৫]

There were once two friends — a lion and a bear. One day they wnt out in search of food. They were very lucky to find out a dead deer lying in the forest. They were selfish friends.

বিভাগ — খ

৮. প্রতিটি উত্তর অনধিক তিনটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও: [২ x ২ = ৪]

৮.১. "আমাদের এক চাকর ছিল, তাহার নাম শ্যাম " — শ্যাম বালক-কবিকে কীভাবে শাসন করত লেখো ।

৮.২. "গৌরবি তাড়াতাড়ি হাঁটতে পারে না" গৌরবির এই অক্ষমতার কারণ কী ?

৮.৩. "নামটা দেখে মনে হয়" — আগ্নেয়গিরির নাম দেখে আলভারেজের কী মনে হয়েছিল ?

৮.৪. "আইজ বাড়িটা হামার সুনসুনটা হয়া গেইছে "— বক্তার বাড়ির এই অবস্থা হয়েছে কেন ?

৯. প্রতিটি উত্তর কম-বেশি পাঁচটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : [২ X ৩ = ৬ ]

৯.১ "কী অদ্ভুত ধরণের ভীষণ সুন্দর দৃশ্য ।" — দৃশ্যটি অদ্ভুত কেন ? একে ভীষণ সুন্দর বলা হয়েছে কেন ? [১+২]

৯.২ "এই বলিয়া, নমস্কার করিয়া সে প্রস্থান করিল ।" — 'সে' বলতে কাকে বোঝানো হয়েছে ? উদ্দিষ্ট ব্যক্তি কী বলে প্রস্থান করেছিল ? [১+২]

৯.৩ "মনে হল তার চেয়ে হারার মা ভাগ্যবতী" — 'তার' বলতে কার কথা বোঝানো হয়েছে ? 'হারার মা' কোন অর্থে তার চেয়ে ভাগ্যবতী ? [১+২]

৯.৪ "তাহার অভ্যাস পাইতাম কিন্তু নাগাল পাইতাম না " — শিশু রবি কীসের আভাস পেতেন ? কীসেরই বা নাগাল পেতেন না ? [১+২]

১০. কম-বেশি বারোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ X ৮ = ৮ ]

১০.১ "গৌরাবি আর হারা অন্ধকারে গ্রাম ছেড়ে পালিয়ে গেল ।" — এই ঘটনার মধ্য দিয়ে গৌরবির চরিত্রের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা আলোচনা করো ।

১০.২ 'সভ্য ও অসভ্য' রচনাটির কাহিনী বিশ্লেষণ করে কে প্রকৃত সভ্য ও কে প্রকৃত অসভ্য তা নির্ণয় করো ।

১১. উৎস নির্দেশ করে যে-কোনো একটি টীকা অনধিক চারটি বাক্যে লেখো : [১ X ২ = ২ ]

১১.১ দিলরুবা

১১.২ জুলুভাষা

১১.৩ রমজানের মাস

১১.৪ খড়ির গন্ডি

১২. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ X ৫ = ৫ ]

১২.১ 'দেবতার জন্ম' গল্পে লেখক কী বলতে চেয়েছেন ? গল্পে যে হাস্যরস সৃষ্টি হয়েছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও । [৩+২]

১২.২. 'অসহযোগী' গল্পে কাকে, কেন অসহযোগী বলা হয়েছে ? গল্পটির নাম করণের তাত্পর্য সংক্ষেপে ব্যাখ্যা করো । [৩+২]

১৩. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও [৩ x ২ = ৬]

১৩.১. নীচের বাক্যগুলিতে যে-সব সন্ধিবদ্ধ পদ আছে, তাদের সন্ধি বিচ্ছেদ করো ( যে-কোনো দুটি) [২ X ১ = ২ ]

১৩.১.১ উঠবি কি তুই পাষণ ফুঁড়ে বনস্পতি মহিরুহ (পথের দিশা)

১৩.১.২ আপাদমস্তক ভীতু, ফন্দিবাজ অথবা নির্বোধ । (উলঙ্গরাজা)

১৩.১.৩ অদ্য সময় অতীত হইয়াছে । (সভ্য ও অসভ্য)

১৩.১.৪ কথা শুনে ওর সর্বাঙ্গ জ্বলে গেল । (হারুন সালেমের মাসি )

১৩.২. নীচের বাক্যগুলিতে যে-সব সমাস-বদ্ধ পদ আছে, তাদের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ( যে-কোনো দুটি) [২ X ১=২ ]

১৩.২.১ থাকাটা কিছু অসম্ভব নয় । (উলঙ্গরাজা)

১৩.২.২ মাতালদের ওই ভাঁটিশালায় নটিনি আজ বিণাপাণি ! (পথের দিশা )

১৩.২.৩ সায়ংকালে অতিশয় ক্লান্ত হইয়া পড়িল । (সভ্য ও অসভ্য)

১৩.২.৪ সেইজন্য বিশ্ব-প্রকৃতিকে আড়াল-আবডাল হইতে দেখিতাম । (ঘর ও বাহির)

১৩.৩. নীচের চিহ্নিত পদগুলির অন্বয়গত পরিচয় দিয়ে বিভক্তি / অনুসর্গ নির্দেশ করো [যেকোনো ২টি ] [২ x ১ = ২]

১৩.৩.১ পাহাড়ের নীচে গিয়ে পৌঁছুল (অগ্নিদেবের শয্যা )

১৩.৩.২ আহারে আমাদের শৌখিনতার গন্ধও ছিল না । (ঘর ও বাহির )

১৩.৩.৩ কৃষ্ণা দ্বাদশীর জ্যোত্স্না যখন মরিয়া গেছে নদীর চড়ায় — (বাংলার মুখ আমি দেখিয়াছি)

১৩.৩.৪ নিজগৃহপথ, তাত, দেখাও তস্করে ? (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ)

১৩.৪ নির্দেশ অনুসারে রূপান্তর করো [যেকোনো ২টি ] [২ x ১ = ২]

১৩.৪.১ তব বাক্যে ইচ্ছি মরিবারে । (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ) [লেখ্য গদ্যে ]

১৩.৪.২ গৃহস্বামীর সন্নিধানে গিয়া সে আপন অবস্থা জানাইল । (সভ্য ও অসভ্য) [ চলিত গদ্যে ]

১৩.৪.৩ সময়ে বুঝা যাবে । (হারুন সালেমের মাসি ) [কর্তৃবাচ্যে ]

১৩.৪.৪ এমন ধরনের দৃশ্য ওরা জীবনে কখনোদেখেনি । (অগ্নিদেবের শয্যা ) [কর্মবাচ্যে]

১৩.৫ নীচের বাক্যগুলির ক্রিয়াপদের 'প্রকার' নির্ণয় করো (কাল নির্দশ নিষ্প্রয়োজন) [যেকোনো ২টি ] [২ x ১= ২]

১৩.৫.১ সবাই হাততালি দিচ্ছে । (উলঙ্গ রাজা)

১৩.৫.২ দুইদিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ-গ্রামে । (দুই বিঘা জমি)

১৩.৫.৩ সেই বটগাছের তলাটা আমার সমস্ত মনকে অধিকার করিয়া লইত (ঘর ও বাহির )

১৩.৫.৪ ওরা কেউ এর আগে প্রজ্বলন্ত আগ্নেয়গিরি দেখেনি । ( অগ্নিদেবের শয্যা )

১৩.৬ নীচের চিহ্নিত ক্রিয়াপদগুলি গঠনগত দিক থেকে কী ধরনের তা নির্ণয় করো (যেকোনো ২টি) [২ x ১ = ২]

১৩.৬.১ গৌরবি উঠোন ঝাঁট দিল । (হারুন সালেমের মাসি )

১৩.৬.২ আজকে প্রাণের গো-ভাগাড়ে উড়ছে শুধু চিল-শকুনি । (পথের দিশা )

১৩.৬.৩ রুষিলা বাসবত্রাস । (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ)

১৩.৬.৪ ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায় । (বাংলার মুখ আমি দেখিয়াছি)

১৪. নির্দেশ অনুসারে উত্তর দাও [ ১৪ ]

১৪.১ যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও : [ ১ x ৫ = ৫]

১৪.১.১ 'বিভক্তি' শব্দটির সাধারণ অর্থ কী ? ব্যাকরণে ভাষার কোন বৈশিষ্ট্যকে বিভক্তি বলা হয় ?

উদাহরণ দিয়ে বিভক্তি ও অনুসর্গের পার্থক্য বুঝিয়ে দাও । [১+২+২]

১৪.১.২ 'সমাস' শব্দটির সাধারণ অর্থ কী ? ব্যাকরণের কোন প্রসঙ্গে শব্দটি ব্যবহৃত হয় ?

দুটি উদাহরণের সাহায্যে 'সমাস' বিষয়টি বুঝিয়ে দাও । [১+১+৩]

১৪.২ যেকোনো ৩টি প্রশ্নের উত্তর দাও : [ ৩ x ৩ = ৯]

১৪.২.১ বাক্যের মাধ্যমে প্রয়োগ দেখাও [যেকোনো ৩টি] [৩ x ১]

ভাবিষ্যৎ অনুজ্ঞা, নাম ধাতুজ ক্রিয়া, নিত্যবৃত্ত বর্তমান, সকর্মক ক্রিয়া, প্রযোজক ক্রিয়া ।

১৪.২.২. নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো [যেকোনো ৩টি] [৩ x ১]

১৪.২.২.১ বিকেলে যশি এসে উঠোনে বসল । (যৌগিক বাক্যে )

১৪.২.২.২ কী সাংঘাতিক ছেলে ! (নির্দেশক বাক্যে )

১৪.২.২.৩ কী অদ্ভুত ধরনের ভীষণ সুন্দর দৃশ্য ! (প্রশ্নসূচক বাক্যে )

১৪.২.২.৪ সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া যাইবে, তখন এ থামিবে । (সরল বাক্যে )

১৪.২.২.৫ অদ্য সময় অতীত হইয়াছে । (নেতিবাচক বাক্যে )

১৪.২.৩ নীচের চিহ্নিত পদগুলি কী জাতীয় অব্যয় তা নির্দেশ করো ( যে-কোনো তিনটি) : [৩ x ১]

১৪.২.৩.১ মরি মরি ! কী দেখিলাম ।

১৪.২.৩.২ তোরা নাকি নিশ্চিন্দিপুর ছেড়ে যাচ্ছিস ?

১৪.২.৩.৩ দুঃখ বিনা সুখ লাভ হয় কী মহীতে ।

১৪.২.৩.৪ যেমন চাষা তার তেমনি বলদ ।

১৪.২.৩.৫ জ্বেলে দে আগুন ওলো সহচরী ।

১৪.২.৪. নীচের শব্দদ্বৈতগুলি কী কী অর্থে ব্যবহৃত হয়েছে লেখো [যে-কোনো তিনটি] [৩ x ১]

১৪.২.৪.১ দুজনেই হাঁপাতে হাঁপাতে বসে পড়ল ।

১৪.২.৪.২. চাঁদা তুলতে বাড়িবাড়ি যেতে হবে ।

১৪.২.৪.৩ ঠিক ঠিক উত্তর দাও ।

১৪.২.৪.৪ কাগজপত্র সব পুড়ে গিয়েছে ।

১৪.২.৪.৫ ব্যবস্থা পাকাপাকি করে এলাম ।

১৪.২.৫ নীচের বাক্যগুলি শুদ্ধ করে আবার লেখো (যে-কোনো তিনটি) [৩ x ১]

১৪.২.৫.১ যে যে যাবে সবাই এসো ।

১৪.২.৫.২ ধুমপান নিষেধ ।

১৪.২.৫.৩ বিদ্যাসাগর বাঙালির পুজ্যাস্পদ ।

১৪.২.৫.৪ সকল ছেলেদের জানানো হচ্ছে ।

১৪.২.৫.৫ তিন বত্সরের ঊর্ধ্বে পুরা ভাড়া লাগিবে ।

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 MATHEMATICS (Bengali Version)

2022

MATHEMATICS

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper)

Madhyamik Examination (WBBSE) - 2022 Life Science (Bengali version)

2022

LIFE SCIENCE

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Madhyamik Examination (WBBSE) - 2022 Geography (Bengali version)

2022

Geography

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)