Madhyamik - 2012 Bengali 1st Language

Submitted by administrator on Tue, 07/17/2012 - 10:12

২০১২

বাংলা — প্রথম ভাষা

( দ্বিভাজিত পাঠ্যসূচি )

সময় – ৩ ঘন্টা ১৫ মিনিট

( প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য )

[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান -১০০]

(নিয়মিত ও বহিরাগত পরীক্ষার্থীদের জন্য)

‘ক’ বিভাগ

১. প্রতিটি উত্তর অনধিক তিনটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও । [২ × ২ = ৪]

১.১ “পরদোষে কে চাহে মজিতে ?” — বক্তা ‘পরদোষ’ বলতে কী বোঝাতে চেয়েছেন ?

১.২ “আমি তো নীরবে দিয়েছি আমার সব” —বক্তা নীরবে কী দিয়েছেন ?

১.৩ “বিষের জ্বালায় বিশ্ব পুড়ে” —এখানে কোন বিষের কথা বলা হয়েছে ?

১.৪ “নেমেছে গল্পের রাজা বাস্তবের প্রকাশ্য রাস্তায়।“ —‘বাস্তবের প্রকাশ্য রাস্তায়’ বলতে কী বোঝানো হয়েছে ?

২. প্রতিটি উত্তর কমবেশি পাঁচটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : [২ X ৩ = ৬]

২.১ “শাস্ত্রে বলে, গুণবান যদি পরজন, গুণহীন স্বজন, তথাপি নির্গুণ স্বজন শ্রেয়,”

— ‘গুণবান ও গুণহীন’ কে কে ? এখানে তথাপি নির্গুণ স্বজন শ্রেয়ঃ’ বলা হয়েছে কেন ? [১ + ২ = ৩]

২.২ " বিদীর্ণ-হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি."

— বিদীর্ণ হিয়া কেন ? 'চারিদিকে চেয়ে' তিনি কী দেখেছেন ? [১ + ২ = ৩]

২.৩ " ভাঙ্গন-দেব আজ ভাঙ্গের নেশায় কোথায় আছে চক্ষু বুজে ।" [১ + ২ = ৩]

— 'ভাঙ্গন-দেব' কে ? তাঁর সম্পর্কে কবির এমন অভিযোগ কেন ?

২.৪ 'ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল" [১+১+১=৩]

—কে নেচেছিল ? কোথায় নেচেছিল ? কী জন্য নেচেছিল ?

৩. কম-বেশি বারোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ X ৮ = ৮ ]

৩.১ "রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি ।"

— এই নির্মম সত্যটি 'দুই বিঘা জমি' কবিতায় কীভাবে প্রতিষ্ঠিত হয়েছে

তা নিজের ভাষায় আলোচনা করো ।

৩.২ 'উলঙ্গ রাজা' কবিতায় কবি কোন সামাজিক সত্যের পরিচয় দিয়েছেন ,

তা নিজের ভাষায় প্রকাশ করো ।

৪. উৎস-নির্দেশ করে যে কোনো একটি টিকা অনধিক চারটি বাক্যে লেখো : [১ X ২ = ২ ]

৪.১ মহারথিপ্রথা

৪.২ মধুকর ডিঙ্গা

৪.৩ পরান্নভোজী

৪.৪ চক্রব্যুহ

৫. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ X ৫ = ৫ ]

৫.১ দূর থেকে মৃত্যুকে দেখে মৃত্যু সম্পর্কে কবির কী মনে হয়েছিল, তা 'মৃত্যুঞ্জয়'

কবিতা অবলম্বনে লেখো । শেষ পর্যন্ত তিনি কোন উপলব্ধিতে উপনীত হয়েছিলেন ? [৩ + ২ ]

৫.২ 'স্বাগত' কাকে স্বাগত জানানো হয়েছে ? কবিতাটিতে ভাবিষ্যতের যে স্বপ্ন আঁকা

হয়েছে তা বুঝিয়ে দাও । [২ + ৩ ]

৬. নিম্নলিখিত যে-কোনো একটি বিষয়ে অনধিক ৪০০ শব্দের মধ্যে প্রবন্ধ লেখো : [ ১৫ ]

৬.১ বিজ্ঞান ও কুসংস্কার ।

৬.২ কোনো প্রাকৃতিক দুর্যোগ ।

৬.৩ ছাত্র-ছাত্রীদের সামাজিক দায়িত্ব ।

৬.৪ বিশ্বকাপ ক্রিকেট -২০১১ ।

৭. চলিত গদ্যে বঙ্গানুবাদ করো : [ ৫ ]

Home is the first school where the child learns his first lesson.

He sees, hears and begins to learn at home. It is home that builds his character.

In a good home honest and healthy men are made.

৮. প্রতিটি উত্তর অনধিক তিনটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : [২ X ২ = ৪ ]

৮.১ "কুটিরস্বামীকে বলিলেন, তুমি আমায় আমার আলয়ে পঁহুছাইয়া দাও ।"

— বক্তার এই কথার উত্তরে 'কুটিরস্বামী' কী ব্যবস্থা করেছিলেন ?

৮.২ "ইহাতে কোনোদিন অদৃষ্টকে দোষ দিই নাই ।"

— 'ইহাতে' বলতে কী বোঝানো হয়েছে ?

৮.৩ "আমার সমস্ত কষ্ট সার্থক হল ।"

— বক্তা কিরূপ কষ্ট করেছিলেন ?

৮.৪ " আর তুই মোর বিবি নইস"

— বক্তা উদ্দিষ্ট ব্যক্তিকে কী কারণে এ কথা বলেছিলেন ?

৯. প্রতিটি উত্তর কম-বেশি পাঁচটি বাক্যে লিখে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : [২ X ৩ = ৬ ]

৯.১ "একটি ঘাটবাঁধানো পুকুর ছিল ।" [১ + ২ = ৩ ]

— ঘাটবাঁধানো পুকুরটির অবস্থান কোথায় ছিল ? ঘাটের স্নানের দৃশ্য কেন

লেখককে আকৃষ্ট করতো ?

৯.২ "মনে হল তার চেয়ে হারার মা ভাগ্যবতী ।" [১ + ২ = ৩ ]

— কোন অর্থে বক্তার চেয়ে হারার মা ভাগ্যবতী ? কীভাবে তিনিও 'ভাগ্যবতী' হতে চান ?

৯.৩ শ্রীমন্ত, তুইয়ে তো দ্যাখো মোর ফ্যারিস্তা হলুরে ।" [১ + ২ = ৩ ]

— 'ফ্যারিস্তা' কী ? শ্রীমন্তকে বক্তা 'ফ্যারিস্তা' কেন বলেছিলেন ?

৯.৪ " তাঁহার অন্তঃকরণে বিলক্ষণ ভয়ের উদয় হইতে লাগিল ।" [১ + ২ = ৩ ]

— তাঁহার ভয়ের কারণ কী ? তিনি কীভাবে ভয়ের হাত থেকে উদ্ধার পেলেন ?

১০. কম-বেশি বারোটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ X ৮ = ৮ ]

১০.১ 'ছেঁড়া তার' নাট্যাংশটিতে ফুলজানের মাতৃসত্তার যে নিগূঢ় পরিচয় প্রকাশিত হয়েছে

তা নিজের ভাষায় লেখো ।

১০.২ 'অগ্নিদেবের শয্যা' কাহিনীতে অগ্ন্যুৎপাতের যে বর্ণময় বর্ণনা দেওয়া হয়েছে ,

তা সংক্ষেপে লেখো ।

১১. উৎস নির্দেশ করে যে-কোনো একটি অনধিক চারটি বাক্যে লেখো : [১ X ২ = ২ ]

১১.১ নেয়ামত খলিফা

১১.২ ওলডোনিয়ো লেঙ্গাই

১১.৩ গোলাবাড়ি

১১.৪ নিয়ড়চাঁদা সাপ

১২. কম-বেশি দশটি বাক্যে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ X ৫ = ৫ ]

১২.১ 'অযান্ত্রিক গল্পে জগদ্দলের যে বর্ণনা পাওয়া যায় তা সংক্ষেপে লেখো ।

গল্পটিতে যে মানবিক দিকটি ফুটে উঠেছে তার সংক্ষিপ্ত পরিচয় দাও । [৩ + ২ = ৫ ]

১২.২ 'বঙ্কুবাবুর বন্ধু' গল্প অবলম্বনে অ্যাং -এর সংক্ষিপ্ত পরিচয় দাও ।

তার সঙ্গে দেখা হওয়ার পর বঙ্কুবাবুর চরিত্রে কী পরিবর্তন হয়েছিল [৩ + ২ = ৫ ]

১৩. যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : [৩ X ২ = ৬ ]

১৩.১ নীচের বাক্যগুলিতে যে-সব সন্ধিবদ্ধ পদ আছে, তাদের সন্ধি বিচ্ছেদ করো ( যে-কোনো দুটি) [২ X ১ = ২ ]

১৩.১.১ ডরিবে এ দাস হেন দুর্বল মানবে ? (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ)

১৩.১.২ ছায়া-সুনিবিড় শান্তির নীড় । (দুই বিঘা জমি)

১৩.১.৩ একটি নির্দিষ্ট স্থানে বসাইয়া আমার চারিদিকে খড়ি দিয়া গন্ডি কাটিয়া দিত । (ঘর ও বাহির)

১৩.১.৪ আমার কষ্ট সার্থক হল । (আগ্নিদেবের শয্যা)

১৩.২ নীচের বাক্যগুলিতে যে-সব সমাস-বদ্ধ পদ আছে,

তাদের ব্যাসবাক্যসহ সমাসের নাম লেখো ( যে-কোনো দুটি) : [২ X ১ = ২ ]

১৩.২.১ কী প্রকারে তাঁহার বিপক্ষ কাজ করিব ? (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ)

১৩.২.২ তৃষাতুর শেষে পঁহুছিনু এসে আমার বাড়ির কাছে । (দুই বিঘা জমি)

১৩.২.৩ ইউরোপীয় মহাপুরুষ বলিলেন । (সভ্য ও অসভ্য)

১৩.২.৪ দুজনেই অবাক । (আগ্নিদেবের শয্যা)

১৩.৩ নীচের চিহ্নিত পদগুলির অন্বয়গত পরিচয় দিয়ে বিভক্তি / অনুসর্গ নির্দেশ করো ( যে-কোনো দুটি) :

[২ X ১ = ২]

১৩.৩.১ হে রুদ্রদেব প্রণাম । (আগ্নিদেবের শয্যা)

১৩.৩.২ খালপাড়ে থানকুনি পাতা তোলে । (হারুন সালেমের মাসি)

১৩.৩.৩ মধুকর ডিঙ্গা থেকে না জানি সে কবে চাঁদ চম্পার কাছে । (বাংলার মুখ আমি দেখিয়াছি)

১৩.৩.৪ গল্পটা সবাই জানে । (উলঙ্গ রাজা)

১৩.৪ নির্দেশ অনুসারে রুপান্তর করো ( যে-কোনো দুটি) : [২ X ১ = ২]

১৩.৪.১ কিঞ্চিত আশ্বাসিত হইয়া, তিনি সত্বরগমনে

কুটিরদ্বারে উপস্থিত হইলেন । (সভ্য ও অসভ্য) [চলিত গদ্যে]

১৩.৪.২ কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য । (দুই বিঘা জমি) [লেখ্য গদ্যে]

১৩.৪.৩. সে ঘরে মায়ের জায়গা হয় না । (হারুন সালেমের মাসি) [কর্তৃবাচ্যে]

১৩.৪.৪ ওরা কেউ এর আগে প্রজ্বলিত আগ্নেয়গিরি দেখেনি । (আগ্নিদেবের শয্যা) [কর্মবাচ্যে]

১৩.৫ নীচের বাক্যগুলির ক্রিয়াপদের 'প্রকার' নির্ণয় করো

(কাল নির্দেশ নিষ্প্রয়োজন) [যে-কোনো দুটি] : [২ X ১ = ২]

১৩.৫.১ সকাল হইতে দেখিতাম, প্রতিবেশীরা একে একে স্নান করিতে আসিতেছে । (ঘর ও বাহির)

১৩.৫.২ রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি । (দুই বিঘা জমি)

১৩.৫.৩ বাংলার নদী মাঠ ভাঁটফুল ঘুঙুরের মতো তার কেঁদেছিল পায় । (বাংলার মুখ আমি দেখিয়াছি)

১৩.৫.৪ জ্বলন্ত ভারী পাথর এদিক-ওদিক সশব্দে পড়ল । (আগ্নিদেবের শয্যা)

১৩.৬ নীচের চিহ্নিত ক্রিয়াপদগুলি গঠনগত দিক থেকে কী ধরণের তা নির্ণয় করো

[যে-কোনো দুটি] : [২ X ১ = ২]

১৩.৬.১ উত্তরিলা বিভীষণ, 'বৃথা এ সাধনা, ধীমান' । (বিভীষণের প্রতি ইন্দ্রজিৎ)

১৩.৬.২ সহসা বাতাস ফেলি গেল শ্বাস শাখা দুলাইয়া গাছে । (দুই বিঘা জমি)

১৩.৬.৩ গাছপালা লতাপাতার উপর দেখতে দেখতে পাতলা একপুরু ছাই জমে গেল । (আগ্নিদেবের শয্যা)

১৩.৬.৪ গৌরবি হারাকে দেখে পাগলের মতো তেড়ে গেল । (হারুন সালেমের মাসি)

১৪. নির্দেশ অনুসারে উত্তর দাও : [ ১৪ ]

১৪.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : [১ X ৫ = ৫]

১৪.১.১ 'প্রত্যয়' শব্দটির সাধারণ অর্থ কী কী ? ব্যাকরণের কোন প্রসঙ্গে শব্দটির

ব্যবহার হয় ? দুটি উদাহরণের সাহায্যে ব্যাকরণের 'প্রত্যয়' বিষয়টি বুঝিয়ে দাও । (২ + ১ + ২ = ৫)

১৪.১.২ 'সাপেক্ষ অব্যয়' ও 'সাপেক্ষ শব্দজোড়' -এর পার্থক্য বুহিয়ে দাও ।

উভয়ের একটি করে উদাহরণ দাও [৩ + ২ = ৫ ]

১৪.২ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : [৩ X ৩ = ৯ ]

১৪.২.১ বাক্যের মাধ্যমে প্রয়োগ দেখাও (যে-কোনো তিনটি) [৩ X ১ = ৩ ]

সংযোগমূলক ক্রিয়া; দ্বি-কর্মক ক্রিয়া; পুরাঘটিত ভবিষ্যৎ;

ঐতিহাসিক বর্তমান; পুরাঘটিত নিত্যবৃত্ত ।

১৪.২.২ নির্দেশ অনুসারে বাক্য পরিবর্তন করো (যে-কোনো তিনটি) [৩ X ১ = ৩ ]

১৪.২.২.১ সেই অসময়ে আশ্রয় দিয়া তাঁহার প্রাণ রক্ষা করিয়াছে । [জটিল বাক্যে]

১৪.২.২.২ সব কতাহ ওর মনে থাকে না । [ইতিবাচক বাক্যে]

১৪.২.২.৩ ভাই আপশোস করিস না । [প্রশ্নবোধক বাক্যে ]

১৪.২.২.৪ তাহার অর্থ আছে কিন্তু সামর্থ্য নেই । [সরল বাক্যে]

১৪.২.২.৫ তপোবনের কী অনির্বচনীয় মহিমা ! [নির্দেশক বাক্যে]

১৪.২.৩ বাক্যে প্রয়োগ দেখাও (যে-কোনো তিনটি) [৩ X ১ = ৩ ]

আলংকারিক অব্যয়; সাদৃশ্যসূচক অব্যয়; পদান্বয়ী অব্যয়;

প্রশ্নসূচক অব্যয়; সম্বোধনসূচক অব্যয়; বিস্ময়সূচক অব্যয় ।

১৪.২.৪ নীচের শব্দদ্বৈতগুলি কী কী অর্থে ব্যবহৃত হয়েছে লেখো

(যে-কোনো তিনটি) [৩ X ১ = ৩ ]

১৪.২.৪.১ বই বই করে ছেলেটা পাগল ।

১৪.২.৪.২ এত খাই খাই করছ কেন ?

১৪.২.৪.৩ কথাটার মাথা মুন্ডু কিছুই বুঝলাম না ।

১৪.২.৪.৪ লোকজনের ডাকাডাকিতে ঘুম ভেঙ্গে গেল ।

১৪.২.৪.৫ তলে তলে এত কান্ড ।

১৪.২.৫ নীচের বাক্যগুলি শুদ্ধ করে আবার লেখো (যে-কোনো তিনটি) [৩ X ১ = ৩ ]

১৪.২.৫.১ কেবলমাত্র বৃদ্ধরা বসিবেন ।

১৪.২.৫.২ তোমার সাক্ষী দেওয়ার জন্য মামলাটি জিতেছি ।

১৪.২.৫.৩ শশীভূষণের দোকান থেকে বাসন কিনেছি ।

১৪.২.৫.৪ তিনি পৈত্রিক সম্পত্তি পেয়েছেন ।

১৪.২.৫.৫ আগামী মাসে আমাদের ষষ্ঠদশ সম্মেলন ।

১৪.২.৫.৬ জলেতে মাছ থাকে ।

***

Tags

Comments

Related Items