Madhyamik Examination (WBBSE) - 2019 Bengali (First Language)

Submitted by avimanyu pramanik on Thu, 06/11/2020 - 18:46

বাংলা — প্রথম ভাষা

(নতুন পাঠক্রম)

সময় — ৩ ঘন্টা ১৫ মিনিট

(প্রথম ১৫ মিনিট শুধু প্রশ্নপত্র পড়ার জন্য এবং বাকি ৩ ঘন্টা উত্তর লেখার জন্য)

[নিয়মিত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ৯০

বহিরাগত পরীক্ষার্থীদের জন্য পূর্ণমান — ১০০]

১. সঠিক উত্তরটি নির্বাচন করো : ১৭ x ১ = ১৭ [উত্তর পত্রের জন্য ক্লিক করুন]

১.১ তপনের মেসোমশাই কোন পত্রিকায় তপনের লেখা ছাপানোর কথা বলেছিলেন ?

(ক) ধ্রুবতারা (খ) শুকতারা (গ) সন্ধ্যাতারা (ঘ) রংমশাল

১.২ "নদেরচাঁদকে পিষিয়া দিয়া চলিয়া গেল"—

(ক) ৭নং ডাউন প্যাসেঞ্জার (খ) ৫ নং ডাউন প্যাসেঞ্জার (গ) ৭ নং আপ প্যাসেঞ্জার (ঘ) ৫ নং আপ প্যাসেঞ্জার

১.৩ অপূর্বর পিতার বন্ধু হলেন—

(ক) জগদীশবাবু (খ) রামদাস (গ) নিমাইবাবু (ঘ) গিরীশ মহাপাত্র

১.৪ "যেখানে ছিল শহর / সেখানে ছড়িয়ে রইল" — কী ছড়িয়ে রইল ?

(ক) পায়ের দাগ (খ) কাঠকয়লা (গ) গোলাপি গাছ (ঘ) প্রাচীন জলতরঙ্গ

১.৫ আদিম যুগে স্রষ্ঠার কার প্রতি অসন্তোষ ছিল ?

(ক) দয়াময় দেবতার প্রতি (খ) কবির সংগীতের প্রতি (গ) নিজের প্রতি (ঘ) ধরিত্রীর প্রতি

১.৬ কোনটি জয় গোস্বামীর লেখা কাব্যগ্রন্থ ?

(ক) বাবরের প্রার্থনা (খ) অগ্নিবীণা (গ) রুপসী বাংলা (ঘ) পাতার পোষাক

১.৭ রাজশেখর বসুর ছদ্মনাম —

(ক) বনফুল (খ) শ্রীপান্থ (গ) পরশুরাম (ঘ) রূপদর্শী

১.৮ "বাংলা বৈজ্ঞানিক প্রবন্ধাদিতে আর একটি দোষ" প্রসঙ্গে প্রাবন্ধিক কোন প্রবাদের উল্লেখ করেছেন ?

(ক) অরণ্যে রোদন (খ) অল্পবিদ্যা ভয়ংকরী (গ) হাতের পাঁচ (ঘ) হ-য-ব-র-ল

১.৯ চিনারা চিরকালই লেখার জন্য ব্যবহার করে আসছে —

(ক) তুলি (খ) ব্রোঞ্জের শলাকা (গ) হাড় (ঘ) নলখাগড়া

১.১০ ক্রিয়াপদের সঙ্গে নামপদের সম্পর্ককে বলে —

(ক) সমাস (খ) কারক (গ) প্রত্যয় (ঘ) বিভক্তি

১.১১ 'কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল' — নিম্নরেখ পদটি —

(ক) সম্বোধন পদ (খ) কর্তৃকারক (গ) সম্বন্ধ পদ (ঘ) নিমিত্ত কারক

১.১২ যে সমাসে সমাস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায়, তাকে বলে —

(ক) তৎপুরুষ সমাস (খ) কর্মধারয় সমাস (গ) দ্বন্দ্ব সমাস (ঘ) অব্যয়ীভাব সমাস

১.১৩ কৃত্তিবাস রামায়ণ রচনা করেন — নিম্নরেখ পদটি কোন সমাসের উদাহরণ ?

(ক) কর্মধারয় সমাস (খ) তৎপুরুষ সমাস (গ) বহুব্রীহি সমাস (ঘ) দ্বন্দ্ব সমাস

১.১৪ 'আমাদের মধ্যে যারা ওস্তাদ তারা ওই কালো জলে হরতুকী ঘষত ।' — বাক্যটি কোন শ্রেণির ?

(ক) সরল বাক্য (খ) জটিল বাক্য (গ) যৌগিক বাক্য (ঘ) মিশ্র বাক্য

১.১৫ বেড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে — অর্থগত দিক থেকে এটি —

(ক) না-সূচক বাক্য (খ) সন্দেহবাচক বাক্য (গ) প্রশ্নবাচক বাক্য (ঘ) প্রার্থনাসূচক বাক্য

১.১৬ ক্রিয়ার অর্থ প্রাধান্য পায় —

(ক) কর্তৃবাচ্যে (খ) ভাববাচ্যে (গ) কর্মবাচ্যে (ঘ) কর্মকর্তৃবাচ্যে

১.১৭ তাকে টিকিট কিনতে হয়নি — বাক্যটির কর্তৃবাচ্যের রূপ হল —

(ক) তার টিকিট কেনা হয়নি

(খ) তিনি টিকিট কেনেননি

(গ) তাঁর দ্বারা টিকিট ক্রীত হয়নি

(ঘ) তিনি বিনা টিকিটে চলেছেন

২. কমবেশি ২০ট শব্দে প্রশ্নগুলির উত্তর দাও : ১৯ x ১ = ১৯

২.১ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও : ৪ x ১ = ৪

২.১.১ 'অদল বদল' এর গল্প গ্রাম প্রধানের কানে গেলে তিনি কী ঘোষণা করেছিলেন ?

২.১.২ "সপ্তাহে বড়োজোর একটা দিন বহুরূপী সেজে পথে বের হন হরিদা" — 'বহুরূপী' কাকে বলে ?

২.১.৩ ভামো যাত্রায় ট্রেনে অপূর্বের কে কে সঙ্গী হয়েছিল ?

২.১.৪ "সূচিপত্রেও নাম রয়েছে" — সূচিপত্রে কী লেখা ছিল ?

২.১.৫ মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত নাম কী ?

২.২ যে-কোনো চারটি প্রশ্নের উত্তর দাও: ৪ x ১ = ৪

২.২.১ "ছড়ানো রয়েছে কাছে দূরে !"—কী ছড়ানো রয়েছে ?

২.২.২ "ছদ্দবেশী অম্বুরাশি-সুতা" কেন ইন্দ্রজিতের কাছে এসেছিলেন ?

২.২.৩ "সখী সবে আজ্ঞা দিল" — বক্তা তার সখীদের কী আজ্ঞা দিয়েছিলেন ?

২.২.৪ 'অসুখী একজন' কবিতাটি কে বাংলায় তরজমা করেছেন ?

২.২.৬ "প্রলয় বয়েও আসছে হেসে"— 'প্রলয়' বহন করেও হাসির কারণ কী ?

২.৩ যে-কোনো তিনটি প্রশ্নের উত্তর দাও : ৩ x ১ = ৩

২.৩.১ "সোনার দোয়াত কলম যে সত্যি হতো" তা লেখক কীভাবে জেনেছিলেন ?

২.৩.২ দোকানদার লেখককে কলম বিক্রি করার আগে কী জাদু দেখিয়েছিলেন ?

২.৩.৩ ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন ?

২.৩.৪ কলিকাতা বিশ্ববিদ্যালয় কবে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন ?

২.৪ যে-কোনো আটটি প্রশ্নের উত্তর দাও : ৮ x ১ = ৮

২.৪.১ বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য লেখো ।

২.৪.২ 'মন্দিরে বাজছিল পূজার ঘন্টা'— নিম্নরেখ পদটির কারক ও বিভক্তি নির্ণয় করো ।

২.৪.৩ ব্যাসবাক্য-সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও ।

২.৪.৪ 'মেঘে ঢাকা' শব্দটির ব্যাসবাক্যসহ সমাসের নাম উল্লেখ করো ।

২.৪.৫ বিধেয় প্রসারকের একটি উদাহরণ দাও ।

২.৪.৬ 'ঠিক ইসাবের মতো জামাটি না পেলে ও স্কুলে যাবে না ।'— যৌগিক বাক্যে পরিবর্তন করো ।

২.৪.৭ কর্তৃবাচ্য কাকে বলে ?

২.৪.৮ 'তারা আর স্বপ্ন দেখতে পারল না ।'—ভাববাচ্যে পরিবর্তন করো ।

২.৪.৯ .অলোপ সমাস কী ?

২.৪.১০ সে তখন যেতে পারবে না— হ্যাঁ-বাচক বাক্যে পরিবর্তন করো ।

৩. প্রসঙ্গ নির্দেশসহ কম-বেশি ৬০টি শব্দে উত্তর দাও : ৩ + ৩ = ৬

৩.১ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও: ১ x ৩ = ৩

৩.১.১ "যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না ।'—'আহ্লাদ' হবার কথা ছিল কেন ? 'আহ্লাদ খুঁজে' না পাওয়ার কারণ কী ?

৩.১.২ "নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে ।" — কার কথা বলা হয়েছে ? তার 'পাগলামিটি' কী ? ১ + ২

৩.২ যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ১ x ৩ = ৩

৩.২.১ "অতি মনোহর দেশ" — এই মনোহর দেশে'র সৌন্দর্যের পরিচয় দাও । ৩

৩.২.২ "অস্ত্র ফ্যালো, অস্ত্র রাখো" — কবি কোথায় অস্ত্র রাখতে বলেছেন ? তাঁর একথা বলার কারণ কী ? ১ + ২

৪. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৪.১ 'নদীর বিদ্রোহ' গল্প অবলম্বনে নদীর প্রতি নদেরচাঁদের অকৃত্রিম ভালবাসার পরিচয় দাও ।

৪.২ "অদৃষ্ট কখনও হরিদার এই ভুল ক্ষমা করবে না ।" — হরিদা কী ভুল করেছিলেন ? অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কী ? ৩ + ২ = ৫

৫. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৫.১ "চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে ।" — 'তোমার' বলতে কার কথা বলা হয়েছে ? তার 'অপমানিত ইতিহাসে'র সংক্ষিপ্ত পরিচয় দাও । ১ + ৪

৫.২. "অস্ত্রের বিরুদ্ধে গান" — কবিতার মূল বক্তব্য নিজের ভাষায় লেখো । ৫

৬. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

৬.১ "আমরা কালিও তৈরি করতাম নিজেরাই ।" — কারা কালি তৈরি করতেন ? তাঁরা কীভাবে কালি তৈরি করতেন ? ১ + ৪

৬.২ "পাশ্চাত্য দেশের তুলনায় এদেশের জনসাধারণের বৈজ্ঞানিক জ্ঞান নগণ্য ।" — লেখকের এমন মন্তব্যের কারণ কী ? ৫

৭. কম-বেশি ১২৫ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৪

৭.১ "বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না ।" — কাদের উদ্দেশ্যে এ কথা বলা হয়েছে ? কোন দুর্দিনের জন্য তাঁর এই আবেদন ? ১+৩

৭.২ "ওখানে কী দেখচ মুর্খ, বিবেকের দিকে চেয়ে দ্যাখো !" — বক্তা কে ? উদ্দিষ্ট ব্যক্তির প্রতি বক্তার কী মনোভাব লক্ষ করা যায় ?

৮. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো দুটি প্রশ্নের উত্তর দাও : ২ x ৫ = ১০

৮.১ "আপনি আমার থেকে চার হাজার গুণ বড়োলোক, কিন্তু চার লক্ষ টাকা খরচ করেও আপনি নিজে শরীরটাকে চাকর বানাতে পারবেন না ।" — বক্তা কাকে, কেন এ কথা বলেছিলেন ? ১ + ৪

৮.২ "এটা বুকের মধ্যে পুষে রাখুক ।" — কী পুষে রাখার কথা বলা হয়েছে ? কী কারণে এই পুষে রাখা ? ২ + ৩

৮.৩ 'কোনি' উপন্যাসের কাহিনি অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিনী রূপে লীলাবতীর পরিচয় দাও । ৫

৯. চলতি গদ্যে বঙ্গানুবাদ করো : ৪

One day a fox was going beside the vine yard. He saw the ripe grapes hanging from a vine. He jumped but did not reach it. Because they wear beyond his reach.

১০. কম-বেশি ১৫০ শব্দে যে-কোনো একটি প্রশ্নের উত্তর দাও : ৫

১০.১ বৃক্ষরোপণ-উপযোগিতা বিষয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো ।

১০.২ বিদ্যালয়ের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিষয়ে একটি প্রতিবেদন রচনা করো ।

১১. কম-বেশি ৪০০ শব্দে যে-কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো : ১০

১১.১ বিজ্ঞান ও কুসংস্কার

১১.২ তোমার প্রিয় ঋতু

১১.৩ ছুটির দিন

১১.৪ বিশ্ব-উষ্ণায়ন

[কেবলমাত্র বহিরাগত পরীক্ষার্থীদের জন্য]

১২ কম-বেশি ২০টি শব্দের মধ্যে উত্তর দাও : (যে-কোনো ৪টি) ১ x ৪ = ৪

১২.১. "রত্নের মূল্য জহুরির কাছেই ।"— কোন রত্নের কথা বলা হয়েছে ?

১২.২ গিরীশ মহাপাত্রের পকেট থেকে কী কী পাওয়া গিয়েছিল ?

১২.৩ নদেরচাঁদের দেশের নদীটি কেমন ছিল ?

১২.৪ "এল মানুষ-ধরার দল" — কীসের জন্য 'মানুষ-ধরার দল' এলো ?

১২.৫ "আসবে ঊষা অরুণ হেসে" — 'ঊষা' কখন আসবে ?

১৩. কম-বেশি ৬০টি শব্দের মধ্যে যে-কোনো ২টি প্রশ্নের উত্তর দাও : ৩ x ২ = ৬

১৩.১ "'ইসাবের মেজাজ চড়ে গেল" — ইসাবের মেজাজ চড়ে গিয়েছিল কেন ? এর পর সে কী করেছিল ? ২ + ১

১৩.২ "কৈ এ ঘটনা তো আমাকে বলেন নি ?" —প্রশ্নটি কার ? 'ঘটনা'টি কী ছিল ? ১ + ২

১৩.৩ "ছিঁড়িল কুসুমদাম রোষে মহাবলী মেঘনাদ"—'মহাবলী মেঘনাদ' কী কারণে 'কুসুমদাম' ছিঁড়লেন তা বুঝিয়ে দাও । ৩

***

Comments

Related Items

Madhyamik Examination (WBBSE) - 2022 MATHEMATICS (Bengali Version)

2022

MATHEMATICS

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper)

Madhyamik Examination (WBBSE) - 2022 Life Science (Bengali version)

2022

LIFE SCIENCE

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 Physical Science (Bengali version)

2022

PHYSICAL SCIENCE

(For Regular & External Candidates)

Madhyamik Examination (WBBSE) - 2022 Geography (Bengali version)

2022

Geography

Time — Three Hours Fifteen Minutes

Madhyamik Examination (WBBSE) - 2022 History (Bengali version)

2022

HISTORY

Time — 3 Hours 15 Minutes

(First 15 minutes for reading the question paper only)