ষষ্ট অধ্যায়ঃ ইসলাম ও ভারতবর্ষঃ সুলতান ও মোগল যুগ (১২০৬ - ১৭০৭ )

Madhyamik Manager's picture

ইসলাম ও ভারতবর্ষঃ সুলতান ও মোগল যুগ

[ Islam and India ]

 

[Syllabus: a) A brief outline of political history of the Delhi Sultanate (long dynastic history is not required)- the Arab conquest of Sind (only introduction) - Sultan Mahmud of Gazni - Muhammad Ghori -Establishment of the Delhi Sultanate - Qutb -ud-din Aibak- Iltutmish and Razia - Ghias-ud-din Balban-Khalji administration - Tughluqs - Mahammad-bin-TughJuq-Firoz Shah Tughluq - Sayyids and Lodis(in brief) b)  Foundation of the Mughal Empire -Babur-Mughal -Afghan contest (as a whole) -administration of Sher Shah -expansion of Mughal Empire (Akbar to Aurangzeb in total outline) - centralised administration and integration under Mughals -Mansabdari.system -Jagirdari crisis- regional rebellions (only mention the rebellions. No detail of any rebellion is required)-beginning of the decline of the Mughal Empire.]

 

১. সুলতানি আমল

২. ইলবেরি তুর্কি বংশ 

৩. খলজি বংশ ও আলাউদ্দিন খলজি

৪. তুঘলকি আমল

৫. তৈমুরলঙ্গের ভারত আক্রমণ - সৈয়দ ও লোদীবংশ

৬. দিল্লি সুলতানির পতনের কারণ

৭. মুঘল সাম্রাজ্য : বাবর ,

৮. হুমায়ুন ও মুঘল আফগান প্রতিদ্বন্দ্বিতা

৯. শেরশাহ (১৫৪০ - ৪৫ )-

১০. আকবরের রাজত্বকাল

১১. জাহাঙ্গীর (১৬০৫ - ২৭ ) ও শাহজাহান ( ১৬২৮ - ৫৮ )

১২. ঔরঙ্গজেবের আমল (১৬৫৮ - ১৭০৭ )

১৩. মুঘল আমল .

১৫. কেন্দ্রীভূত শাসন ও সংহতি

১৬. মুঘল সাম্রাজ্যের পতনের কারণ

১৭. ছোটো প্রশ্ন ও উত্তর  ( Short questions and answers) -

 

 

১. সুলতানি আমল

 

২. ইলবেরি তুর্কি বংশ 

 

৩. খলজি বংশ ও আলাউদ্দিন খলজি

 

৪. তুঘলকি আমল

 

৫. তৈমুরলঙ্গের ভারত আক্রমণ - সৈয়দ ও লোদীবংশ

 

৬. দিল্লি সুলতানির পতনের কারণ

 

৭. মুঘল সাম্রাজ্য : বাবর ,

 

৮. হুমায়ুন ও মুঘল আফগান প্রতিদ্বন্দ্বিতা

 

৯. শেরশাহ (১৫৪০ - ৪৫ )-

 

১০. আকবরের রাজত্বকাল

 

১১. জাহাঙ্গীর (১৬০৫ - ২৭ ) ও শাহজাহান ( ১৬২৮ - ৫৮ )

 

১২. ঔরঙ্গজেবের আমল (১৬৫৮ - ১৭০৭ )

 

১৩. মুঘল আমল .

 

১৫. কেন্দ্রীভূত শাসন ও সংহতি

 

১৬. মুঘল সাম্রাজ্যের পতনের কারণ

 

১৭. ছোটো প্রশ্ন ও উত্তর  ( Short questions and answers) -

প্রশ্ন:- ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?

উত্তর:- আফগানিস্তানের ঘুর রাজ্যের সুলতান মহম্মদ ঘুরি ভারতে তৃতীয় তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।

প্রশ্ন:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা কে ছিলেন  ?

উত্তর:- মহম্মদ ঘুরির ভারত আক্রমনের প্রাক্কালে দিল্লির হিন্দু রাজা ছিলেন চৌহান রাজা পৃথ্বীরাজ ।

প্রশ্ন:- তরাইনের প্রথম যুদ্ধে কে পরাজিত হয়েছিলেন ?

উত্তর:- তরাইনের প্রথম যুদ্ধে মহম্মদ ঘুরি পরাজিত হয়েছিলেন ।

প্রশ্ন:-  দ্বিতীয় তরাইনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ চৌহান রাজা পৃথ্বীরাজ ও মহম্মদ ঘুরি হয়েছিল ।

প্রশ্ন:- আরবরা সর্বপ্রথম কবে সিন্ধু অভিযান করে ?

উত্তর:- খলিফা আলির শাসনকালে ৬৬৩ খ্রিস্টাব্দে আরবরা সর্বপ্রথম সিন্ধু অভিযান করে ।

প্রশ্ন:- আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করে  ?

উত্তর:- ৭১২ খ্রিস্টাব্দে আরবরা সিন্ধু জয় করে ।

প্রশ্ন:- ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক কে ছিলেন ?

উত্তর:- গজনির সুলতান মামুদ ভারতে প্রথম তুর্কি অভিযানের নায়ক ছিলেন ।

প্রশ্ন:- সুলতান মামুদ কোন বছর সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ?

উত্তর:- ১,০০০ খ্রিস্টাব্দে সুলতান মামুদ সর্বপ্রথম ভারত আক্রমণ করেন ।

প্রশ্ন:- ভারতের কোথায় প্রথম মুসলিম আক্রমণ ঘটে ?

উত্তর:- পাঞ্জাবে ( পেশোয়ার-এ ) ভারতে প্রথম মুসলিম আক্রমণ ঘটে ।

প্রশ্ন:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ কবে হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয় তরাইনের যুদ্ধ ১১৯২ খ্রিস্টাব্দে হয়েছিল ।

প্রশ্ন:-  কোন বছর পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ?

উত্তর:- ১১৯২ খ্রিস্টাব্দে পৃথ্বীরাজ চৌহান মহম্মদ ঘুরি কর্তৃক পরাজিত হয়েছিল ।

প্রশ্ন:- দিল্লীর সুলতানী শাসন কবে প্রতিষ্ঠিত হয় ?

উত্তর:- ১২০৬ খ্রিস্টাব্দে দিল্লীর সুলতানি শাসন প্রতিষ্ঠিত হয় ।

প্রশ্ন:- দিল্লীতে সুলতানি শাসন কে প্রতিষ্ঠা করেন ?

উত্তর:- মহম্মদ ঘুরির সেনাপতি কুতুবুদ্দিন আইবক দিল্লীতে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন ।

প্রশ্ন:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম কী ?

উত্তর:- কুতুবুদ্দিনের স্থাপিত রাজবংশের নাম দাসবংশ ।

প্রশ্ন:-  গিয়াসউদ্দিন বলবন কে ছিলেন ?

উত্তর:- গিয়াসউদ্দিন বলবন ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের সর্বকনিষ্ঠ পুত্র সুলতান নাসিরউদ্দিনের শ্বশুর , নাসিরউদ্দিনের মৃত্যুর পরবর্তীকালে দিল্লীর সুলতান ।

প্রশ্ন:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে কে শাসক ছিলেন ?

উত্তর:- তুর্কিরা যখন বঙ্গদেশ জয় করে ,তখন সেখানে শাসক ছিলেন সেন রাজা লক্ষ্মণসেন ।

প্রশ্ন:- খলজি বংশের প্রতিষ্ঠাতা কে  ?

উত্তর:- খলজি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন জালালউদ্দিন খলজি

প্রশ্ন:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

উত্তর:- খলজি বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান আলাউদ্দিন খলজি

প্রশ্ন:- আলাউদ্দিন খলজি কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন ?

উত্তর:- আলাউদ্দিন খলজি ১২৯৬ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন।

প্রশ্ন:- দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন কে করেন  ?

উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি দিল্লীর সামরিক বাহিনীতে ‘দাগ’ ও ‘হুলিয়া’ প্রথার প্রবর্তন করেন ।

প্রশ্ন:- ইলতুৎমিস কে ছিলেন ?

উত্তর:- ইলতুৎমিস ছিলেন সুলতান কুতুবুদ্দিন আইবকের জামাতা , পরবর্তীকালে দিল্লীর সুলতান ।

প্রশ্ন:- ইলতুৎমিসের রজত্বের সময়কাল কী ছিল ?

উত্তর:- ইলতুৎমিস ১২১০ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত রাজত্ব করেছিলেন।

প্রশ্ন:- ইলতুৎমিসের সময় কোন মোঙ্গল নেতা ভারত অভিযানে আসেন ?

উত্তর:- ইলতুৎমিসের সময় মোঙ্গল নেতা চেঙ্গিস খান ভারত অভিযানে আসেন ।

প্রশ্ন:- ইলতুৎমিসের মৃত্যুর পর কে দিল্লীর সিংহাসনে বসেছিলেন ?

উত্তর:- ইলতুৎমিসের মৃত্যুর পর রুকনউদ্দিন ফিরোজ দিল্লীর সিংহাসনে বসেছিলেন ।

প্রশ্ন:- সুলতানা রাজিয়া কে ছিলেন ?

উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর সুলতান ইলতুৎমিসের কন্যা , পরে দিল্লীর সুলতান হয়েছিলেন ।

প্রশ্ন:- দিল্লীর প্রথম মহিলা শাসক কে ?

উত্তর:- সুলতানা রাজিয়া ছিলেন দিল্লীর প্রথম মহিলা শাসক ।

প্রশ্ন:-  দিল্লীর কোন সুলতান বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন  ?

উত্তর:- সুলতান আলাউদ্দিন খলজি বাজারদর নিয়ন্ত্রণ করেছিলেন ।

প্রশ্ন:- মালিক কাফুর কে ছিলেন ?

উত্তর:- মালিক কাফুর ছিলেন আলাউদ্দিনের বিখ্যাত সেনাপতি এবং দক্ষিণ ভারত অভিযানের নায়ক ।

প্রশ্ন:- খলজি বংশের শেষ সুলতান কে ?

উত্তর:- সুলতান মোবারক খলজি ছিলেন খলজি বংশের শেষ সুলতান ।

প্রশ্ন:-  তুঘলক বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?

উত্তর:- সুলতান গিয়াসউদ্দিন তুঘলক ছিলেন তুঘলক বংশের প্রতিষ্ঠাতা ।

প্রশ্ন:- তুঘলক বংশের কোন সুলতানকে দ্বিতীয় আকবর বলা হয় ?

উত্তর:- সুলতান ফিরোজ শাহ কে তুঘলক বংশের দ্বিতীয় আকবর বলা হয় ।

প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ?

উত্তর:- সুলতান ফিরোজ শাহ দিল্লীর কর্ম-নিয়োগ দপ্তর স্থাপন করেন ।

প্রশ্ন:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নাম কী ?

উত্তর:- সুলতানি যুগে দাক্ষিণাত্যে যে দুটি নতুন রাজ্য স্থাপিত হয় তাদের নাম বাহমনিবিজয়নগর ।

প্রশ্ন:- আমির-ই-কোহি নামে কৃষিবিভাগ কে সৃষ্টি করেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলক আমির-ই-কোহি নামে কৃষিবিভাগ সৃষ্টি করেন ।

প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধে কে কার কাছে পরাজিত হয় ?

উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধে দিল্লীর শেষ সুলতান ইব্রাহিম লোদী মধ্য এশিয়া থেকে আগত মোগল বীর জহিরউদ্দিন মহম্মদ বাবরের কাছে পরাজিত হয়েছিলেন ।

প্রশ্ন:- কোন শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ?

উত্তর:- ‘মোঙ্গা’ শব্দ থেকে মোগল শব্দটির উৎপত্তি হয়েছে ।

প্রশ্ন:- মোঙ্গা শব্দের অর্থ কী ?

উত্তর:- মোঙ্গা শব্দের অর্থ হল নির্ভীক ।

প্রশ্ন:-  বাবরের পিতা ও মাতার নাম কী ?

উত্তর:- বাবরের পিতার নাম ওমর শেখ মির্জা ও মাতার নাম কুতলুনিগর খানুম ।

প্রশ্ন:- বাবরের পিতা কোন রাজ্যের অধিপতি ছিলেন ?

উত্তর:- বাবরের পিতা ওমর শেখ মির্জা ছিলেন তুর্কমেনিস্তানের অন্তর্গত ফারগানা রাজ্যের অধিপতি ।

প্রশ্ন:-  প্রথম পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- দিল্লীর শেষ সুলতান ইব্রাহিম লোদী এবং মোগল নেতা বাবরের সঙ্গে প্রথম পাণিপথের যুদ্ধ হয়েছিল   ।

প্রশ্ন:- প্রথম পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- প্রথম পাণিপথের যুদ্ধ ১৫২৬ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ।

প্রশ্ন:- দিল্লীর কোন সুলতান তামার মুদ্রার প্রচলন করেন ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলক  তামার মুদ্রার প্রচলন করেন   ।

প্রশ্ন:-  তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান কে ছিলেন ?

উত্তর:- তুঘলক বংশের শ্রেষ্ঠ সুলতান ছিলেন সুলতান মহম্মদ-বিন-তুঘলক ।

প্রশ্ন:-  দিল্লীর কোন সুলতানের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ?

উত্তর:- সুলতান মহম্মদ-বিন-তুঘলকের আমলে দক্ষিণ ভারতে বিজয়নগর ও বাহমনি রাজ্যের প্রতিষ্ঠা হয় ।

প্রশ্ন:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন  ?

উত্তর:- সৈয়দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন খিজির খাঁ ।

প্রশ্ন:- সৈয়দ বংশের শেষ সুলতান কে ছিলেন ?

উত্তর:- সুলতান আলমশাহ সৈয়দ বংশের শেষ সুলতান ছিলেন ।

প্রশ্ন:- লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম কী ?

উত্তর:-  লোদী বংশের প্রতিষ্ঠাতার নাম বহলুল লোদী

প্রশ্ন:- লোদী বংশের শেষ সুলতান কে ছিলেন  ?

উত্তর:- সুলতান ইব্রাহিম লোদী ছিলেন লোদী বংশের শেষ সুলতান ।

প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল  ?

উত্তর:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে সংঘটিত হয়েছিল ।

প্রশ্ন:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- খানুয়ার যুদ্ধ ১৫২৭ খ্রিস্টাব্দে মোগল সম্রাট বাবর ও মেবারের রাণা সংগ্রাম সিংহের  মধ্যে সংঘটিত হয়েছিল।

প্রশ্ন:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ কে ছিলেন  ?

উত্তর:- খানুয়ার যুদ্ধে বাবরের প্রতিপক্ষ ছিলেন মেবারের রাণা সংগ্রাম সিংহের ।

প্রশ্ন:- কোন বছর ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ?

উত্তর:- ১৫২৯ খ্রিস্টাব্দে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।

প্রশ্ন:-  ঘর্ঘরার যুদ্ধ কোথায় হয়েছিল ?

উত্তর:- পাটনার কাছে ঘর্ঘরা নদীর তীরে ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।

প্রশ্ন:- ঘর্ঘরার যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- বাংলা ও বিহারের আফগানদের শক্তি-জোটের সঙ্গে মোগল সম্রাট বাবরের ঘর্ঘরার যুদ্ধ হয়েছিল ।

প্রশ্ন:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন কে করেন ?

উত্তর:- দিল্লীর সম্রাটদের মধ্যে কবুলিয়ৎ ও পাট্টার প্রবর্তন করেন শেরশাহ ।

প্রশ্ন:- আকবার কে ছিলেন ?

উত্তর:- আকবার ছিলেন মোগল সম্রাট হুমায়ুনের পুত্র এবং পরবর্তীকালে মোগল সম্রাট ।

প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- ১৫৫৬ খ্রিস্টাব্দে দ্বিতীয় পাণিপথের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।

প্রশ্ন:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- দ্বিতীয় পাণিপথের যুদ্ধ আকবর ও শূরবংশের সেনাপতি হিমুর মধ্যে সংঘটিত হয়েছিল ।

প্রশ্ন:-  হলদিঘাটের যুদ্ধ কবে সংঘটিত হয় ?

উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ সংঘটিত হয় ।

প্রশ্ন:-  ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয় ?

উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধ মোগল সম্রাট আকবর ও মেবারের রাণা প্রতাপ সিংহের  মধ্যে সংঘটিত হয় ।

প্রশ্ন:- রাণা প্রতাপ কোন যুদ্ধে মোগলদের কাছে পরাজিত হন  ?

উত্তর:- ১৫৭৬ খ্রিস্টাব্দে হলদিঘাটের যুদ্ধে রাণা প্রতাপ মোগলদের কাছে পরাজিত হন ।

প্রশ্ন:- মনসবদারি প্রথা কে প্রচলন করেন ?

উত্তর:- মোগল সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রচলন করেন ।

প্রশ্ন:- মিঞা তানসেন কার দরবারে বিরাজ করতেন  ?

উত্তর:- মিঞা তানসেন সম্রাট আকবরের দরবারে বিরাজ করতেন ।

প্রশ্ন:- বীরবল কে ছিলেন ?

উত্তর:- বীরবল  ছিলেন সম্রাট আকবরের মন্ত্রী।

প্রশ্ন:- বাবরের মৃত্যুর পর কে মোগল সম্রাট হন ?

উত্তর:- বাবরের মৃত্যুর পর বাবরের জ্যৈষ্ঠপুত্র হুমায়ুন মোগল সম্রাট হন   ।

প্রশ্ন:-  শেরশাহ কোন বংশীয় ব্যক্তি ছিলেন ?

উত্তর:- শেরশাহ আফগান বংশীয় ব্যক্তি ছিলেন ।

প্রশ্ন:- শেরশাহের পূর্ব নাম কী ?

উত্তর:- শেরশাহের পূর্ব নাম ফরিদ খাঁ ।

প্রশ্ন:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী কে ছিলেন ?

উত্তর:- ভারতবর্ষে শেরশাহের প্রতিদ্বন্দ্বী ছিলেন হুমায়ুন ।

প্রশ্ন:-  কোন যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ?

উত্তর:- কনৌজের যুদ্ধে হুমায়ুন শেরশাহের কাছে পরাজিত হন ।

প্রশ্ন:-  কনৌজের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- ১৫৪০ খ্রিস্টাব্দে কনৌজের যুদ্ধ সংঘটিত হয়েছিল ।

প্রশ্ন:- সুলেহ কুল শব্দের অর্থ কী ?

উত্তর:- সুলেহ কুল শব্দের অর্থ হল পরধর্ম সহিষ্ণুতা ।

প্রশ্ন:- জাহাঙ্গীর কে ছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর ছিলেন সম্রাট আকবরের পুত্র ও পরবর্তীকালে মোগল সম্রাট ।

প্রশ্ন:- জাহাঙ্গীর কত খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ?

উত্তর:- জাহাঙ্গীর ১৬০৫ খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিলেন ।

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে স্যার টমাস রো ভারতবর্ষে এসেছিলেন  ।

প্রশ্ন:- কোন মোগল সম্রাটের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ?

উত্তর:- মোগল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে মেবার মোগল আধিপত্য স্বীকার করে ।

প্রশ্ন:- ময়ুর সিংহাসন কে তৈরি করেছিলেন ?

উত্তর:- সম্রাট শাহজাহান ময়ুর সিংহাসন তৈরি করেছিলেন ।

প্রশ্ন:- পারস্য সম্রাট নাদীর শাহ কোন বছর ভারত আক্রমণ করেন ?

উত্তর:- ১৭৩৯ খ্রিস্টাব্দে পারস্য সম্রাট নাদীর শাহ ভারত আক্রমণ করেন ।

প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল ?

উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয়েছিল ।

প্রশ্ন:- পাণিপথের তৃতীয় যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়েছিল    ?

উত্তর:- ১৭৬১ খ্রিস্টাব্দে পাণিপথের তৃতীয় যুদ্ধ মারাঠা শক্তি এবং আহম্মদ শাহ আবদালীর মধ্যে সংঘটিত হয়েছিল ।

প্রশ্ন:- গো-ব্রাহ্মণ পালক অভিধা কে গ্রহন করেছিলেন  ?

উত্তর:- শিবাজী গো-ব্রাহ্মণ পালক অভিধা গ্রহন করেছিলেন।

প্রশ্ন:- ঔরঙ্গজেবের কোন মোগল সেনাপতিকে পালিয়ে যেতে শিবাজী বাধ্য করেছিলেন ?

উত্তর:- ঔরঙ্গজেবের সেনাপতি শায়েস্তা খাঁ কে শিবাজী পালিয়ে যেতে বাধ্য করেছিলেন ।

প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।

প্রশ্ন:- পুরন্দরের সন্ধি কবে হয়েছিল ?

উত্তর:-  ১৬৬৫ খ্রিস্টাব্দে মোগল সম্রাট ঔরঙ্গজেবের আমলে মোগলদের সঙ্গে শিবাজীর পুরন্দরের সন্ধি হয়েছিল ।

প্রশ্ন:- বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন ?

উত্তর:- নবাব মুর্শিদকুলি খাঁ বাংলার প্রথম স্বাধীন নবাব ছিলেন ।

প্রশ্ন:-  কত খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ?

উত্তর:- ১৬৩২ খ্রিস্টাব্দে পর্তুগীজদের বাংলা থেকে বিতারিত করা হয় ।

প্রশ্ন:-  আলমগির-বাদশাহ-গাজি উপাধি কে গ্রহন করেছিলেন ?

উত্তর:- সম্রাট ঔরঙ্গজেব আলমগির-বাদশাহ-গাজি উপাধি গ্রহন করেছিলেন ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ?

উত্তর:- ১৭০৭  খ্রিস্টাব্দে ঔরঙ্গজেবের মৃত্যু হয় ।

প্রশ্ন:- মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা কে ছিলেন  ?

উত্তর:- শিবাজী মারাঠা শক্তির প্রতিষ্ঠাতা  ছিলেন ।

প্রশ্ন:- কবে শিবাজীর রাজ্যাভিষেক হয় ?

উত্তর:- ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।

প্রশ্ন:- কোন দুর্গে  শিবাজীর রাজ্যাভিষেক হয় ?

উত্তর:- রায়গড় দুর্গে ১৬৭৪ খ্রিস্টাব্দে শিবাজীর রাজ্যাভিষেক হয় ।

প্রশ্ন:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব কে ছিলেন ?

উত্তর:- সিরাজদৌলার পূর্বে বাংলার নবাব ছিলেন নবাব আলিবর্দি খাঁ ।

প্রশ্ন:- কত খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ?

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশির যুদ্ধ হয়েছিল ।

প্রশ্ন:-  পলাশির যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর:- ১৭৫৭ খ্রিস্টাব্দে সুবে বাংলার নবাব সিরাজদৌলার সঙ্গে ইংরেজদের পলাশির যুদ্ধ হয়েছিল।

প্রশ্ন:- পলাশির যুদ্ধে  সিরাজদৌলার বিপক্ষে কারা ছিলেন ?

উত্তর:- পলাশির যুদ্ধে  রাজবল্লভ, ঘসিটি বেগম , মিরন  সিরাজদৌলার বিপক্ষে ছিলেন ।

****

Terms and categories:

Author

Madhyamik Manager
does not have a status.
madhyamik.manager's picture
Offline
Last activity: 8 weeks 1 day ago
Joined: 7 Mar 2011
Posts:

Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported
This Work, ষষ্ট অধ্যায়ঃ ইসলাম ও ভারতবর্ষঃ সুলতান ও মোগল যুগ (১২০৬ - ১৭০৭ ), by madhyamik.manager is licensed under a CC BY-NC-ND license.